শাবাশ মার্কিন জেন-জি এবং দেশটির গণতন্ত্রের পরম্পরা

মোশারফ হোসাইন
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ০৮:১১
 ছবি:

গত সপ্তাহের মার্কিন কংগ্রেস এবং সিনেটের নির্বাচনে বিশ্বের এক নম্বর পরাশক্তির ভোটদাতারা প্রেসিডেন্ট ট্রাম্পের বর্ণবাদ, ইসলামবিদ্বেষ ও ঘৃণা সৃষ্টির রাজনীতিকে কবর দিয়েছেন। সেই নির্বাচনে অনেক কিছুই প্রথমবারের মতো ঘটে গেছে। পাঠকের অবগতির জন্য এক ডজন বিস্ময় জাগানিয়া প্রথমের তালিকা নিচে দিচ্ছি : ১। কিশা ল্যান্স বটমস্ প্রথম কৃষ্ণ গাত্রবর্ণের নারী গভর্নর হয়েছেন জর্জিয়া রাজ্যে।২। আবদুল আল-সাইয়েদ প্রথম মুসলমান সিনেটর হয়েছেন মিশিগান রাজ্যে।৩। জেভিয়ার বেচেরা প্রথম ল্যাটিন গভর্নর হয়েছেন ক্যালিফোর্নিয়া রাজ্যে।৪। জিনা হিনোহোসা প্রথম ল্যাটিন নারী গভর্নর হয়েছেন টেক্সাস রাজ্যে।৫। ডেব হালান্দ প্রথম আদিবাসী নারী গভর্নর হয়েছেন নিউ মেক্সিকো রাজ্যে।৬। পেগি ফ্লানাগান প্রথম আদিবাসী নারী সিনেটর হয়েছেন মিনেসোটা রাজ্যে।৭। ডেভিড ক্রলি প্রথম কৃষ্ণ গাত্রবর্ণের গভর্নর হয়েছেন উইসকনসিন রাজ্যে।৮। অ্যারন ফোর্ড প্রথম কৃষ্ণ গাত্রবর্ণের গভর্নর হয়েছেন নেভাদা রাজ্যে।৯। অ্যামি অ্যাকটন প্রথম নারী গভর্নর হয়েছেন ওহাইও রাজ্যে।১০। অ্যামি ক্লোবুচার প্রথম নারী গভর্নর হয়েছেন মিনেসোটা রাজ্যে।১১। মার্শা ব্ল্যাকবার্ন প্রথম নারী গভর্নর হয়েছেন টেনেসি রাজ্যে।১২। বায়রন ডোনাল্ডস প্রথম কৃষ্ণ গাত্রবর্ণের গভর্নর হয়েছেন ফ্লোরিডা রাজ্যে।উপরের তালিকার মধ্যে প্রথম দশজন ডেমোক্র্যাট এবং শেষ দুজন রিপাবলিকান। পরিবর্তনের বাঁধভাঙা জোয়ারে রিপাবলিকান এবং ডেমোক্র্যাট উভয় দলের তথাকথিত ‘এস্টাবলিশমেন্ট’ খড়কুটোর মতো ভেসে গেছে। রাজনীতিতে সবচেয়ে সুদূরপ্রসারী পরাজয় হয়েছে বিলিয়নিয়ারদের এবং সিন্দবাদের দৈত্যের মতো দীর্ঘদিন ধরে মার্কিন রাজনীতির ঘাড়ে চেপে বসে থাকা ইহুদি ও খ্রিষ্টান জায়নিস্ট লবির।বিশ্বের একমাত্র ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক এবার রিপাবলিকান দলের পেছনে একাই ৬০০ মিলিয়ন ডলার ঢেলেছিলেন। আমাদের মুদ্রায় তার সেই প্রায় সাড়ে ৭ হাজার কোটি টাকার বিনিয়োগ পুরোটাই পানিতে গেছে। তিনি ট্রাম্পের দলের যে কজন প্রার্থীর জন্য সরাসরি এই বিপুল অঙ্কের অর্থ ব্যয় করেছিলেন, তারা সবাই নির্বাচনে হেরেছেন। নির্বাচনের ফল প্রকাশের পর এখন ইলন মাস্ক ব্যবসার ক্ষতি সামলাতে রিপাবলিকানদের সমর্থন করা তার সব টুইট মুছে ফেলেছেন। ধনীদের মধ্যে রিপাবলিকান দলকে একাই ইলন মাস্ক পছন্দ করেন ব্যাপারটা তা কিন্তু নয়। প্রকৃতপক্ষে যুক্তরাষ্ট্রে অধিকাংশ বিলিয়নিয়ার ডানপন্থি দলটিকে সমর্থন করেন এবং রিপাবলিকান দল যে সব নির্বাচনে বিপুল পরিমাণে অর্থ ব্যয় করে থাকে, তার বড় অংশ আসে এই বিলিয়নিয়ারদের কাছ থেকেই। যুক্তরাষ্ট্রের সেই ভয়াবহ ধনী গোষ্ঠী এবার বড় ধরনের ধরা খেয়েছে। এরপর ধাক্কা খেয়েছে জায়নিস্ট লবি। এতদিন ধরে বলা হতো, ১৯৫৪ সালে প্রথম প্রতিষ্ঠিত আমেরিকান জায়নিস্ট কমিটি ফর পাবলিক অ্যাফেয়ার্স নামে কট্টর ইহুদিবাদীদের সংগঠন আইপ্যাক (American Israel Public Affairs Committee) যে দল কিংবা ব্যক্তিকে সমর্থন করবে, সেই দল ও ব্যক্তির নির্বাচনে জেতা একেবারে সুনিশ্চিত। জায়নিস্টদের সুনজর প্রাপ্তির আশায় নির্বাচনের আগে রিপাবলিকান এবং ডেমোক্র্যাটÑউভয় দলের প্রার্থীদের মধ্যে আইপ্যাকের ডলারে ইসরাইলে গিয়ে শিশু হত্যাকারী নেতানিয়াহু, বেন-গভিরদের সাথে কোলাকুলি করার ধুম পড়ে যেত। গাজার গণহত্যা প্রায় সাত দশকের সেই হিসাব কতটা পাল্টে দিয়েছে, সেটা বোঝার জন্য এবারের নির্বাচনে মিসরীয়-আমেরিকান মুসলমান আবদুল আল-সাইয়েদের লড়াইটা দেখে নেওয়া যাক। মার্কিন যুক্তরাষ্ট্রে কংগ্রেস কিংবা সিনেটে দুই প্রধান দলের মনোনয়ন পেতে প্রথমে সেই দলের নিবন্ধিত ভোটারদের মধ্যে মনোনয়ন প্রার্থীদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হয়। এই নির্বাচনকে সে দেশে ‘প্রাইমারি’ বলা হয়ে থাকে। আল-সাইয়েদ প্রাইমারিতে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ডেমোক্র্যাটিক দলেরই কট্টর জায়নিস্ট হ্যালি স্টিভেন্সের সঙ্গে। আল-সাইয়েদ কখনো তার মুসলমান ধর্ম পরিচয়কে আড়াল করার চেষ্টা করেননি এবং সব সময়ই গাজায় ইসরাইলি বাহিনীর গণহত্যা নিয়ে সোচ্চার ছিলেন। অপরদিকে ইসরাইলের সব বর্বর, অমানবিক নীতিকে হ্যালি সমর্থন করেছেন। প্রাইমারিতে আল-সাইয়েদকে হারানোর জন্য আইপ্যাক সর্বশক্তি নিয়োগ করেছিল। হ্যালি স্টিভেন্স নির্বাচনে ৬০ মিলিয়ন ডলারের অধিক খরচ করেও আল-সাইয়েদের কাছে পরাজিত হয়েছিলেন। হ্যালির নির্বাচনি ব্যয় ৬০ মিলিয়নের মধ্যে একা আইপ্যাকই দিয়েছিল ৩০ মিলিয়ন ডলার। তারপর গত সপ্তাহে মূল নির্বাচনে আল-সাইয়েদকে লড়তে হয়েছে রিপাবলিকান দলের প্রার্থী আরেক কট্টর জায়নিস্ট মাইক রজার্সের বিরুদ্ধে। এই নির্বাচনেও আইপ্যাক যেকোনো মূল্যে আল-সাইয়েদকে পরাজিত করতে বেশুমার অর্থ ব্যয় করেছে। শুধু তা-ই নয়, নির্বাচনের একদিন আগে প্রাইমারিতে পরাজিত ডেমোক্র্যাটিক দলের হ্যালি স্টিভেন্স আইপ্যাকের নির্দেশে নিজের দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে প্রকাশ্য সমর্থন জানান। শুধু আইপ্যাকের অর্থ ও প্রভাবই নয়, স্বয়ং প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাচনি প্রচারে কেবল মুসলমান ধর্মবিশ্বাসের কারণে যে ভাষায় আল-সাইয়েদকে আক্রমণ করেছেন, সেটা কোনো রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে না। ট্রাম্প তাকে মুসলিম ব্রাদারহুডের সদস্য বলে সম্পূর্ণ মিথ্যা অভিযোগ করেছেন, জিহাদি বলে বিদ্রুপ করেছেন। এমন ভয়াবহ প্রতিকূলতা জয় করে আল-সাইয়েদকে সিনেট নির্বাচনে জিততে হয়েছে। এই লড়াই এক কথায় অবিশ্বাস্য। এবারের মধ্যবর্তী নির্বাচনে ইহুদি লবির শোচনীয় পরাজয় মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ‘এস্টাবলিশমেন্ট’কে এক কঠিন ও অপ্রত্যাশিত চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়েছে। দেশটির বিশ্লেষকরা ভোটারদের মানসিকতার এই অকল্পনীয় পরিবর্তনকে বিভিন্ন নামে অভিহিত করছেন। কেউ বলছেন সুনামি, কেউ বলছেন ভূমিকম্প, আবার কেউ একে বিশাল কোনো গ্রহাণুর (Asteroid) আঘাতের সঙ্গে তুলনা করছেন। ওয়াশিংটনের হতাশ ইসরাইলপন্থি পণ্ডিত এবং সরকারি লোকজন এখন বলছেন, তারা বুঝতে পারছিলেন নেতানিয়াহুর বাড়াবাড়িতে মার্কিন ভোটাররা বিরক্ত হচ্ছেন, কিন্তু সেটা এই মাত্রায় তা বোঝেননি। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স নির্বাচনে শোচনীয় পরাজয়ের জন্য অজনপ্রিয় ইরান যুদ্ধসহ যে চারটি কারণ উল্লেখ করেছেন, তার মধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যকার সম্পর্কও রয়েছে। আমার জীবদ্দশায় কোনো মার্কিন ভাইস প্রেসিডেন্টকে এভাবে ইসরাইলের সমালোচনা করতে দেখব সেটা কখনো ভাবতে পারিনি। প্রকৃত পরিবর্তনটা এনেছে দেশটির জেন-জি প্রজন্ম। তারা আর ইসরাইলের মানবতাবিরোধী অপরাধের দায় নিতে রাজি নয়। নির্বাচনের কিছু প্রাসঙ্গিক পরিসংখ্যান উল্লেখ করলেই বিষয়টি পাঠক সহজেই বুঝে যাবেন।তিরিশ বছরের নিচে বয়সের ভোটারদের অবিশ্বাস্য ৭০ শতাংশ এবারের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটিক দলের প্রার্থীদের পক্ষে ভোট দিয়েছেন! একই বয়সের ১০ জনের মধ্যে ৬ জনই বলেছেন, তারা এই ভোট মূলত প্রেসিডেন্ট ট্রাম্পের নীতির বিরুদ্ধে প্রতিবাদ হিসেবেই প্রদান করেছেন। ৩০ থেকে ৪৫ বছরের গ্রুপের মধ্যে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি অসন্তুষ্ট ৫০ শতাংশ। অথচ ৬৫ বছর ও তদূর্ধ্বদের মধ্যে ট্রাম্পবিরোধীদের হার তুলনামূলকভাবে অনেক কম, মাত্র এক তৃতীয়াংশ। অর্থাৎ আমার মতো বুড়োরা এখনো জায়নিস্ট ‘টাইম লুপে’ আটকা পড়ে আছেন। মার্কিন নির্বাচনে সচরাচর তরুণ ভোটাররা কম ভোট দিয়ে থাকেন। এবারও মাত্র ২৭ শতাংশ জেন-জি ভোট দিলেও এই হার মার্কিন মধ্যবর্তী নির্বাচনের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে কেবল ২০১৮ সালে এর চেয়ে এক শতাংশ বেশি অর্থাৎ ২৮% তরুণ ভোটার ভোটকেন্দ্রে গিয়েছিলেন। তরুণদের মধ্যে আবার কলেজপড়ুয়া এবং নারীরা আরো অধিক সংখ্যায় ডেমোক্র্যাটদের বেছে নিয়েছেন। তরুণ প্রজন্মের কালো এবং ল্যাটিনরা যথাক্রমে ৭৯ এবং ৭১ শতাংশ হারে ডেমোক্র্যাটদের ভোট দিয়েছেন। গত দুই দশকে ক্রমেই উগ্রবাদী হয়ে ওঠা রিপাবলিকানরা জেন-জির মধ্যে কতটা অজনপ্রিয় হয়েছে, সেটা ২০০০ সালের ভোটের পরিসংখ্যানের সঙ্গে তুলনা করলেই পরিষ্কার বোঝা যায়। ওই বছর ডেমোক্র্যাট এবং রিপাবলিকানদের মধ্যে তরুণ ভোটের পার্থক্য ছিল মাত্র এক শতাংশ। রিপাবলিকানদের ৪৮ শতাংশ ভোটপ্রাপ্তির বিপরীতে ডেমোক্র্যাটিক দল পেয়েছিল ৪৯ শতাংশ। বর্তমান তরুণদের বিদ্রোহী মানসিকতা নিউ ইয়র্ক টাইমসের ‘Fed Up with Politics and Struggle, Young Voters Rose Up’ শিরোনামের এক প্রতিবেদনে চমৎকারভাবে প্রতিফলিত হয়েছে। সেখানে প্রতিবেদক লিখেছেন :‘Young people powered Democratic candidates, joining global demands for generational change from a cohort weary of older people sitting on jobs and devouring resources.’ (প্রবীণ গোষ্ঠীর ক্ষমতা ধরে রাখা এবং সম্পদ ধ্বংস করার বিরুদ্ধে বিশ্বব্যাপী অসন্তোষের যে প্রজন্মগত পরিবর্তনের হাওয়া বইছে তার সঙ্গে তাল মিলিয়ে এখানকার তরুণরাও ডেমোক্র্যাট দলের প্রার্থীদের ক্ষমতায় বসিয়েছে।) মার্কিন যুক্তরাষ্ট্রে তরুণদের অসন্তোষের নানাবিধ কারণের মধ্যে সে দেশের একটি ক্ষুদ্র গোষ্ঠীর ক্রমাগত সম্পদ কুক্ষিগত করা, প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ে দুর্নীতি, বর্ণবাদের বিস্তার, উগ্রবাদের উত্থান, ইসরাইলের প্রতি রাজনৈতিক ‘এস্টাবলিশমেন্টের’ দীর্ঘদিনের অন্ধ আনুগত্য এবং নেতানিয়াহুর উসকানিতে ট্রাম্পের অযৌক্তিক ইরান যুদ্ধ অন্যতম। জেন-জিকে উপেক্ষা করার পরিণতি প্রেসিডেন্ট ট্রাম্প সম্ভবত তার মেয়াদের শেষ দুই বছরে হাড়ে হাড়ে টের পাবেন। রিপাবলিকানদের বিরুদ্ধে তরুণদের এই অসন্তোষ যদি প্রশমিত না হয় এবং ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে বর্তমানের মাত্র ২৭ শতাংশের জায়গায় তারা যদি আরো অধিক সংখ্যায় ভোটকেন্দ্রে যায়, তাহলে নিশ্চিতভাবে কংগ্রেস এবং সিনেটের সঙ্গে হোয়াইট হাউসও ডেমোক্র্যাটদের দখলে আসতে যাচ্ছে। পরিবর্তনকামী মার্কিন লড়াকু ও আদর্শবাদী তরুণদের সালাম জানাই।এবার দেশটির গণতান্ত্রিক শাসনব্যবস্থা নিয়ে খানিকটা আলোচনা করি। ১৭৮৭ সালে মার্কিন শাসনতন্ত্র গৃহীত হয়েছিল এবং ১৭৮৯ সাল থেকে সেটা কার্যকর হয়েছে। বর্তমান পৃথিবীর সর্বাধিক শক্তিশালী রাষ্ট্রটির শাসনব্যবস্থার অনন্য বৈশিষ্ট্য হচ্ছেÑ ক্ষমতার অত্যন্ত কার্যকর ভারসাম্য যেখানে জনগণের সরাসরি ভোটে নির্বাচিত প্রেসিডেন্ট প্রধান নির্বাহী এবং কমান্ডার-ইন-চিফ হলেও একই ভোটার দ্বারা নির্বাচিত কংগ্রেস ও সিনেটের প্রশাসনের ওপর নজরদারির সম্পূর্ণ শাসনতান্ত্রিক অধিকার রয়েছে। গণতন্ত্রের ছত্রছায়ায় বাংলাদেশের মতো এক ব্যক্তির শাসন প্রতিষ্ঠা হওয়ার কোনো সুযোগ যুক্তরাষ্ট্রে নেই। মোটা দাগে যুক্তরাষ্ট্রের শাসনতন্ত্রের পাঁচটি শক্তিশালী দিক রয়েছে:১। ক্ষমতার বিভাজন এবং নিয়ন্ত্রণ ও ভারসাম্য২। ফেডারেল শাসনব্যবস্থা৩। ব্যক্তি অধিকারের সুরক্ষা ৪। আইনের শাসন৫। দীর্ঘস্থায়িত্বমার্কিন কংগ্রেস কেবল যে প্রেসিডেন্টকে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার জোরে অভিশংসন করতে পারে তা-ই নয়, ফেডারেল সকল ব্যয়ে কংগ্রেসের অনুমোদন প্রয়োজন হয়। তাছাড়া কোনো রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা পুরোপুরি কংগ্রেসের এখতিয়ার। এমনকি প্রেসিডেন্ট কোনো বেআইনি যুদ্ধে লিপ্ত হলে কংগ্রেস সেই যুদ্ধের সব খরচ বন্ধ করে দেওয়ার মতো ক্ষমতাও প্রয়োগ করতে পারে। এ ছাড়া যেকোনো মন্ত্রীকে কংগ্রেস তলব করতে পারে এবং প্রেসিডেন্টের মতো করে মন্ত্রীদেরও অভিশংসন করার অধিকার রাখে। ইরান যুদ্ধের কথাই চিন্তা করুন। বর্তমানে যেহেতু কংগ্রেস এবং সিনেট উভয় কক্ষে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, তাই প্রেসিডেন্ট ট্রাম্প ইসরাইলের যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত প্রধানমন্ত্রী নেতানিয়াহুর উসকানিতে ইরানের বিরুদ্ধে সম্পূর্ণ অন্যায় যুদ্ধ চালিয়ে যেতে পেরেছেন। কিন্তু আগামী জানুয়ারির ৩ তারিখে নবনির্বাচিতদের শপথ গ্রহণের পর কংগ্রেস ও সিনেট ডেমোক্র্যাটিক দলের অধিকারে চলে গেলে এই যুদ্ধ কংগ্রেসের অনুমোদন ছাড়া ট্রাম্প আর চালিয়ে যেতে পারবেন না। কেবল তা-ই নয়, নভেম্বর এবং ডিসেম্বরেও ট্রাম্প যদি পুনরায় ইসরাইলের সঙ্গে মিলে কিংবা এককভাবে ইরানের বিরুদ্ধে আগ্রাসন চালান, তাহলে জানুয়ারির ৩ তারিখের পর তার অভিশংসনের যথেষ্ট আশঙ্কা রয়েছে। সুতরাং যুক্তরাষ্ট্র একটি গণতান্ত্রিক রাষ্ট্র হওয়ায় এবং সে দেশে ভারসাম্যমূলক শাসনতন্ত্র থাকায় ট্রাম্পের মতো একজন চরম বর্ণবাদী, ইসলামবিদ্বেষী, অহংকারী, উদ্ধত এবং হঠকারী চরিত্রের প্রেসিডেন্টকে নিয়ন্ত্রণের মাধ্যমে কংগ্রেস ও সিনেট চাইলে বিশ্বকে এক সম্ভাব্য ভয়াবহ বিপদ থেকে রক্ষা করতে পারবে। আজ যদি যুক্তরাষ্ট্রের মতো প্রবল পরাশক্তি কোনো ধরনের স্বৈরাচারী, একনায়কতান্ত্রিক পদ্ধতিতে পরিচালিত হতো যেখানে জনমতের কোনো মূল্য নেই, সেক্ষেত্রে তৃতীয় বিশ্বযুদ্ধের মতো পরিস্থিতি এড়ানো সম্ভব হতো না। তাছাড়া ট্রাম্পের মতো একজন মনেপ্রাণে একনায়ক প্রেসিডেন্ট ক্ষমতায় থাকা সত্ত্বেও নির্বাচনে তার দলের ভরাডুবি যেকোনো ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ করে ঠেকানো যায়নি, সেটাই মার্কিন গণতন্ত্রের শক্তি। ট্রাম্প যে নির্বাচন প্রভাবিত করার চেষ্টা করেননি তা তো নয়। কিন্তু সেই চেষ্টাটাও তাকে আইনের মধ্যে থেকেই করতে হয়েছে। জনগণের সম্মিলিত অভিপ্রায়ের কাছে প্রেসিডেন্টের আইনসম্মত সীমিত চেষ্টা উড়ে গেছে। ভেবে দেখুন তো আমাদের দেশে কী হয়? উপনির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন ইত্যাদির কথা না হয় বাদই দিলাম, এখানে তো পেশাজীবীদের নির্বাচনেও সরকার সরাসরি হস্তক্ষেপ করে, উপর থেকে প্যানেল ঠিক হয়ে আসে। ভোট দেওয়ার আগে ক্ষমতার নানারকম ভরকেন্দ্র থেকে ফোন আসে। ডাক্তার, প্রকৌশলী, সাংবাদিক, আইনজীবী সবাই জানেন এসব নির্বাচনে কী হয়। আসলে গণতান্ত্রিক মূল্যবোধ থেকে এখনো যোজন যোজন দূরে আমাদের অবস্থান। তাহলে উপায়টা কী? জুলাই বিপ্লবের পর অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের সংগঠন রাওয়ায় বাংলাদেশের শাসনপদ্ধতির সংস্কার নিয়ে একটি একাডেমিক প্রবন্ধ উপস্থাপন করেছিলাম। সেই প্রবন্ধে আমি বাংলাদেশের শাসনতন্ত্র যুক্তরাজ্যের ওয়েস্ট মিনস্টার ধাঁচ থেকে পরিবর্তন করে মার্কিন যুক্তরাষ্ট্রের অনুরূপ পদ্ধতি গ্রহণ করার প্রস্তাব করেছিলাম। বলাই বাহুল্য, ড. ইউনূসের অন্তর্বর্তী সরকার, বাংলাদেশের রাজনৈতিক দলসমূহ কিংবা দেশের জনগণ আমার মতো একজন সাধারণ মানুষের প্রস্তাবকে কোনো গুরুত্ব দেননি। রাজনৈতিক দলের নেতারা সব এমপি হতে চেয়েছিলেন, প্রকৃত সংস্কার চাননি। জনগণ সম্ভবত বিষয়টির জটিলতা বোঝেননি। পাঠক অবাক হবেন যে, সে সময় ড. আলী রীয়াজের নেতৃত্বাধীন কমিটির মাসের পর মাস ধরে চলমান বৈঠকে কোনো দল বা ব্যক্তি আমার প্রস্তাব নিয়ে আলোচনা উত্থাপন করতেও সম্মত হননি। বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানসহ ইউনূস সরকারের বহু প্রভাবশালীকে আমার লিখিত প্রস্তাব পাঠিয়েও কোনো উত্তর পাইনি। তাদের যুক্তি ছিল, কোনো ব্যক্তির প্রস্তাব নাকি আমলযোগ্য নয়। হয়তো তা-ই। এ দেশে দলীয় না হলে ব্যক্তির কোনো মূল্য নেই। একটা প্রশ্ন করি। পাঠক কি জুলাই সনদে স্বাক্ষরকারী সবার পরিচয় জানেন অথবা মনে রেখেছেন? নামগুলো আবার একটু পড়ে দেখার চেষ্টা করবেন। জুলাই সনদে স্বাক্ষরকারী বিশিষ্টদের মধ্যে কতজন মার্কিন এবং ব্রিটিশ সিস্টেমের তফাৎ কিংবা মার্কিন কংগ্রেস ও সিনেটের দায়িত্বের পার্থক্য সম্পর্কে জানেন, সেটা নিয়ে আমার ঘোরতর সন্দেহ রয়েছে। যাহোক, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এ দেশের রাষ্ট্রব্যবস্থায় প্রকৃত সংস্কার করতে হলে সংসদ এবং প্রেসিডেন্টের ক্ষমতার মধ্যে ভারসাম্য রেখে একটি গণতান্ত্রিক প্রেসিডেন্ট পদ্ধতি প্রবর্তন করা আবশ্যক। এটা করা না হলে এ দেশে সুশাসন প্রতিষ্ঠার স্বপ্ন কল্পনারাজ্য থেকে কখনো বাস্তবে নেমে আসবে না। সমস্যার গোড়ায় হাত দেওয়ার পরিবর্তে জুলাই সনদ নিয়ে বর্তমানে সরকার ও বিরোধী দলের মধ্যে যা চলছে, সেটা স্রেফ রাজনীতির খেলা ছাড়া আর কিছু নয়।প্রসঙ্গক্রমে, সাধারণভাবে গণতন্ত্রবিরোধী কট্টর ইসলামিস্টদের প্রতি শেষ কথা বলে আজকের লেখায় সমাপ্তি টানব। আমি জানি ইসলামিস্টদের মধ্যে কেউ খেলাফতের স্বপ্ন দেখেন, কেউ তথাকথিত ইসলামপন্থি পরোপকারী স্বৈরশাসকের আগমনের আশায় দিন গুনছেন, আবার কেউ শরিয়া আইন প্রতিষ্ঠার কল্পনায় বিভোর হয়ে আছেন। বাস্তবতা হলো, খেলাফতের দিন বহু আগে গত হয়েছে। ‘পরোপকারী স্বৈরশাসক’ আর সোনার পাথরবাটি একই কথা। শুনতে ভালো লাগে, কিন্তু বাস্তবে একেবারেই ক্ষণস্থায়ী। আর শরিয়া আইন প্রতিষ্ঠার ফলাফল আমরা আজ আফগানিস্তানে দেখতে পাচ্ছি, যে দেশটির তালেবান শাসকরা এখন চরম মুসলমানবিদ্বেষী, গুজরাটের গণহত্যাকারী নরেন্দ্র মোদির কোলে চড়ে বসে আছেন। ইসলামিস্ট আফগান শাসকরা অনবরত ইসলামের নসিহত করেন, অথচ ভারতে মুসলমানদের ওপর চরম নিপীড়ন নিয়ে কোনো প্রতিবাদ করেন না। সেখানে প্রতিদিন মসজিদ ভাঙা হচ্ছে আর আফগান মন্ত্রীরা নিয়মিত দিল্লিতে শলাপরামর্শ করছেন! ভারতীয় মুসলমানদের আর্তনাদ তাদের কানে পৌঁছায় না। এই শ্রেণির শরিয়াপন্থিদের দিয়ে কি আমাদের মুক্তি আসবে? উল্টোদিকে ধর্মহীন কমিউনিস্ট সরকারব্যবস্থাও ব্যর্থ হয়েছে। সব মিলিয়ে বর্তমান বিশ্বপরিস্থিতিতে প্রকৃত গণতন্ত্রের চর্চার চেয়ে উত্তম আর কোনো শাসনব্যবস্থা আমার সীমিত জ্ঞান ও লেখাপড়ায় খুঁজে পাই না। এবং গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে এখন পর্যন্ত মার্কিন ব্যবস্থাই আমার কাছে সেরা বলে মনে হয়। উন্নততর মার্কিন গণতন্ত্রের সেই শক্তি এবারের মধ্যবর্তী নির্বাচনে সে দেশের জেন-জি দেখিয়ে দিয়েছে। পুনরায় অভিনন্দন।

১

দ. আফ্রিকায় কঠিন চ্যালেঞ্জের সামনে বাংলাদেশ

২

চট্টগ্রাম নগরীতে অন্তর্দ্বন্দ্বে প্রাণ ঝরছে বিএনপি নেতাকর্মীদের

৩

গ্রুপসেরা হয়েই সেমিফাইনাল খেলতে চায় বাংলাদেশ

৪

২০৩০ সাল পর্যন্ত সময় পেল ব্রোকার ও মার্চেন্ট ব্যাংক

৫

নতুন বাজারে বেড়েছে তৈরি পোশাক রপ্তানি

৬

এফআরসির তালিকাভুক্তির অনুমোদন পেল ৯৯৯ নিরীক্ষক ও নিরীক্ষা ফার্ম

৭

শাবাশ মার্কিন জেন-জি এবং দেশটির গণতন্ত্রের পরম্পরা

৮

হেগসেথের অভিশংসনের উদ্যোগ আটকে দিলেন রিপাবলিকানরা

৯

শিশুদের সুরক্ষায় স্পেনে টিকটক বন্ধের দাবি

১০

কোন পজিশনে খেলবেন হামজা?

১১

নোয়াখালী-ঢাকা রুটে একের পর এক বন্ধ হচ্ছে ট্রেন

১২

চীনা ড্রোন ও যানবাহন ব্যবহারে জার্মান সামরিক বাহিনীর নিষেধাজ্ঞা

১৩

যুদ্ধও নয়, শান্তিও নয় এমন পরিস্থিতি কাটাতে চীনকে পাশে চায় ইরান

১৪

সামাজিক বাধা পেরিয়ে জাতীয় দলের স্বপ্নে রাণীশংকৈলের অর্ধশত মেয়ে

১৫

বিমানের ৭৫৩ কোটি টাকার অডিট আপত্তি, অনিয়মে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত

`); printWindow.document.close(); printWindow.focus(); printWindow.print(); printWindow.close(); }