২০৩০ সাল পর্যন্ত সময় পেল ব্রোকার ও মার্চেন্ট ব্যাংক

মোশারফ হোসাইন
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ০৮:১১
 ছবি:

স্টক ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকারদের নেগেটিভ ইকুইটি ও আনরিয়েলাইজড লস সমন্বয়ের সময়সীমা ২০৩০ সাল পর্যন্ত বাড়িয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। তবে এ সুবিধা পেতে ২০২৭ সাল থেকে প্রতিবছর ন্যূনতম ২৫ শতাংশ হারে প্রভিশন সংরক্ষণ করতে হবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে। এ সময় তারা কোনো নগদ লভ্যাংশ ঘোষণা বা বিতরণ করতে পারবে না। এদিকে স্টক এক্সচেঞ্জের মূল বোর্ডে সব বন্ডের লেনদেনের বিষয়েও কমিশন সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার বিএসইসির চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশনের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র আবুল কালাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, গত ৩০ সেপ্টেম্বর বিদ্যমান নেগেটিভ ইকুইটির ভিত্তিতে ২০২৭ সাল থেকে প্রতি বছর ন্যূনতম ২৫ শতাংশ হারে প্রভিশন সংরক্ষণ করতে হবে। এভাবে ২০৩০ সালের মধ্যে সম্পূর্ণ নেগেটিভ ইকুইটি সমন্বয় করতে হবে। তবে ২০২৬ সালে নতুন করে কোনো নেগেটিভ ইকুইটি সৃষ্টি হলে তা একই বছর সমন্বয় করতে হবে। আগে যেসব প্রতিষ্ঠানের সময়সীমা বাড়ানো হয়েছে, তাদের ক্ষেত্রে আগের সিদ্ধান্ত বহাল থাকবে।নেগেটিভ ইকুইটিযুক্ত বিও হিসাবের বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় কয়েকটি শর্তও দিয়েছে বিএসইসি। এসব হিসাবের বিদ্যমান শেয়ার বিক্রির অর্থ দিয়ে নতুন করে ‘এ’ ক্যাটাগরির শেয়ার কেনা যাবে। তবে নতুন করে মার্জিন ঋণ দেওয়া যাবে না এবং ব্লক মার্কেটে লেনদেন করা যাবে না। সমন্বয়কালীন এসব হিসাবে মার্জিন ঋণের সুদ কিংবা পোর্টফোলিও ব্যবস্থাপনা ফি আরোপ করা যাবে না। এসব হিসাবের বিপরীতে সৃষ্ট কোনো দাবি বা দায়ের জন্য বিনিয়োগকারীদেরও দায়ী করা যাবে না।এদিকে আইপিও আবেদন পর্যালোচনায় সিঙ্গেল উইন্ডো রিভিউ পদ্ধতি চালুর সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি। নতুন ব্যবস্থায় স্টক এক্সচেঞ্জ নিজেদের পর্যবেক্ষণের পাশাপাশি কমিশনের পর্যবেক্ষণ পর্যালোচনা করে আইপিও আবেদনের বিষয়ে সুপারিশ দেবে। এতে আবেদন পর্যালোচনা প্রক্রিয়া সহজ ও সময়সাশ্রয়ী হবে বলে মনে করছে কমিশন।সব বন্ডের লেনদেন মূল বোর্ডেএদিকে স্টক এক্সচেঞ্জের মূল বোর্ডে সব বন্ডের লেনদেনের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এ সিদ্ধান্ত বাস্তবায়নে এটিবিতে তালিকাভুক্তির শর্ত থাকা সত্ত্বেও যেসব বন্ড এখনো সেখানে তালিকাভুক্ত হয়নি, সেসব বন্ডের ইস্যুয়ার কোম্পানিকে আগামী ৩০ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট স্টক এক্সচেঞ্জের মূল বোর্ডে তালিকাভুক্তির আবেদন করতে হবে। একই সঙ্গে বর্তমানে এটিবিতে তালিকাভুক্ত বন্ডগুলোও মূল বোর্ডে স্থানান্তর বা তালিকাভুক্তির প্রয়োজনীয় ব্যবস্থা ৩০ নভেম্বরের মধ্যে সম্পন্ন করতে স্টক এক্সচেঞ্জগুলোকে নির্দেশ দিয়েছে বিএসইসি। এ ক্ষেত্রে বিদ্যমান তালিকাভুক্তি বিধিমালা ও শর্ত অনুসরণ করতে হবে।অন্যদিকে, তালিকাভুক্ত কোম্পানির কোনো পরিচালক সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকলেও ওই ব্যাংকে কোম্পানির ডিভিডেন্ড অ্যাকাউন্ট পরিচালনার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এ জন্য বিদ্যমান নির্দেশনা সংশোধন করে নতুন নির্দেশনা জারি করা হবে।

১

দ. আফ্রিকায় কঠিন চ্যালেঞ্জের সামনে বাংলাদেশ

২

চট্টগ্রাম নগরীতে অন্তর্দ্বন্দ্বে প্রাণ ঝরছে বিএনপি নেতাকর্মীদের

৩

গ্রুপসেরা হয়েই সেমিফাইনাল খেলতে চায় বাংলাদেশ

৪

২০৩০ সাল পর্যন্ত সময় পেল ব্রোকার ও মার্চেন্ট ব্যাংক

৫

নতুন বাজারে বেড়েছে তৈরি পোশাক রপ্তানি

৬

এফআরসির তালিকাভুক্তির অনুমোদন পেল ৯৯৯ নিরীক্ষক ও নিরীক্ষা ফার্ম

৭

শাবাশ মার্কিন জেন-জি এবং দেশটির গণতন্ত্রের পরম্পরা

৮

হেগসেথের অভিশংসনের উদ্যোগ আটকে দিলেন রিপাবলিকানরা

৯

শিশুদের সুরক্ষায় স্পেনে টিকটক বন্ধের দাবি

১০

কোন পজিশনে খেলবেন হামজা?

১১

নোয়াখালী-ঢাকা রুটে একের পর এক বন্ধ হচ্ছে ট্রেন

১২

চীনা ড্রোন ও যানবাহন ব্যবহারে জার্মান সামরিক বাহিনীর নিষেধাজ্ঞা

১৩

যুদ্ধও নয়, শান্তিও নয় এমন পরিস্থিতি কাটাতে চীনকে পাশে চায় ইরান

১৪

সামাজিক বাধা পেরিয়ে জাতীয় দলের স্বপ্নে রাণীশংকৈলের অর্ধশত মেয়ে

১৫

বিমানের ৭৫৩ কোটি টাকার অডিট আপত্তি, অনিয়মে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত

`); printWindow.document.close(); printWindow.focus(); printWindow.print(); printWindow.close(); }