গ্রুপসেরা হয়েই সেমিফাইনাল খেলতে চায় বাংলাদেশ

মোশারফ হোসাইন
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ০৯:১১
 ছবি:

সাফ চ্যাম্পিয়নশিপে আজ দুটি ম্যাচ রয়েছে। বেলা সাড়ে ৩টায় ভারত-মালদ্বীপ আর রাত ৮টায় বাংলাদেশ-শ্রীলঙ্কা মুখোমুখি হবে। দুটি ম্যাচই হবে জাতীয় স্টেডিয়ামে। এই চার দলের মধ্যে বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হয়েছে। বাকি তিনটি দলই টুর্নামেন্টে টিকে থাকার লড়াইয়ে নামবে। গ্রুপ পর্বে শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচটি বাংলাদেশের জন্য নিয়মরক্ষার ম্যাচ। তবে বেশকিছু কারণে এই ম্যাচটিও বাড়তি গুরুত্ব দিয়ে খেলবে বাংলাদেশ। প্রথমত শ্রীলঙ্কাকে হারাতে পারলে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে যাবে স্বাগতিকরা। সেমিফাইনালে প্রতিপক্ষ হিসেবে পাকিস্তান কিংবা ভারতকে পাওয়ার সম্ভাবনা রয়েছে তাদের। গ্রুপ পর্বে অপরাজিত থাকতে পারলে বাড়তি আত্মবিশ্বাস নিয়ে সেমিফাইনালে মঞ্চে লড়বে বাংলাদেশ। শুধু তাই নয়, শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটির ফল ফিফা র‌্যাংকিংয়েও প্রভাব ফেলবে। এছাড়া সেমিফাইনালের আগে শ্রীলঙ্কা ম্যাচে পরীক্ষা-নিরীক্ষা চালানোর দারুণ সুযোগ পাচ্ছে বাংলাদেশ কোচ থমাস ডুলি। অন্যদিকে, শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়েই সাফ চ্যাম্পিয়নশিপে অভিষেক হবে দেওয়ান হামজা চৌধুরী ও ওয়াহিদ আলী ফারহানের। ইতোমধ্যে ক্লাবের ব্যস্ততা ইংল্যান্ড থেকে উড়ে এসে দলের সঙ্গে যোগ দিয়েছেন তারা। সাফে নিজেদের প্রথম ম্যাচটি স্মরণীয় করে রাখার অপেক্ষায় হামজা ও ফারহান।প্রথমবারের মতো সাফ খেলবেন হামজা চৌধুরী। শ্রীলঙ্কা ম্যাচের আগে গতকাল মঙ্গলবার অনুশীলনের ফাঁকে দলীয় ও নিজের লক্ষ্যের কথা সংবাদ মাধ্যমকে জানালেন এই মিডফিল্ডার। তিনি বলেন, ‘আমি খুব রোমাঞ্চিত। আমরা সবাই রোমাঞ্চিত। মোমেন্টাম ধরে রাখার জন্য সব ম্যাচই গুরুত্বপূর্ণ। আমরা সব ম্যাচ জিততে চাই। আমরা জানি, আমাদের ওপর চাপ আছে (শিরোপা জয়ের)। ইনশাআল্লাহ আমরা সাফ চ্যাম্পিয়ন হবো।’ দলে যোগ দিয়েই হামজা জানালেন সাফ জিততে আত্মবিশ্বাসী বাংলাদেশ। তিনি বলেন, ‘আমরা বুঝতে পারি, পুরো দেশ চায় (আমরা চ্যাম্পিয়ন হই)। আমরা খুব আত্মবিশ্বাসী। আমরা সিঙ্গাপুরের সঙ্গে, হংকংয়ের সঙ্গে, ও অন্যান্য দলের সঙ্গে ভালো করেছি। ভারতকে হারিয়েছি। আমরা দেখিয়েছি, এদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারি। আমরা জানি, আমাদের সেই মান আছে; আমরা আরো ভালো খেলতে পারি। ইনশাআল্লাহ এই পর্যায়েও টুর্নামেন্টে আমরা জিততে পারব।’অনুশীলনে ওয়াহেদ আলী ফারহানভুটানের বিপক্ষে গত ম্যাচে গোলের অনেক সুযোগ তৈরি করেও কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। বদলি হিসেবে নামা ইব্রাহিমের একমাত্র গোলে জিতেছে তারা। তবে ফিনিশিংয়ের ব্যর্থতা নিয়ে মাথা ঘামাচ্ছেন না হামজা। তার মতে, সুযোগ তৈরি হলে গোল একসময় না একসময় আসবেই। যদি সুযোগ তৈরি না হতো তাহলে দুশ্চিন্তার ব্যাপার ছিল। হামজা বলেন, ‘স্ট্রাইকার পজিশনের জন্য, গোল করার মতো খেলোয়াড় আমাদের আছে এবং আমরা খুবই আত্মবিশ্বাসী। স্রেফ আমাদের আরেকটু সময় নিয়ে প্রস্তুতি নিতে হবে; ম্যাচ খেলতে হবে। আশা করি, আমরা আরো গোল করতে পারব; আরো ম্যাচ জিততে পারব। দুশ্চিন্তা নেই। দুশ্চিন্তা করতাম, যদি গোলের সুযোগ তৈরি করতে না পারতাম। আসলে আমরা সুযোগ তৈরি করেছি।’বাংলাদেশ-শ্রীলংকা ম্যাচে মূল লড়াইটা হবে প্রবাসী বনাম প্রবাসী ফুটবলারের মধ্যে। কেননা সর্বাধিক ১৮ বংশোদ্ভুত ফুটবলার নিয়ে সাফ খেলতে এসেছে শ্রীলংকা। অবশ্য বাংলাদেশ দলেও ১১ প্রবাসী ফুটবলার আছেন। প্রবাসীতে ঠাসা শ্রীলংকা বিপক্ষে ম্যাচে চ্যালেঞ্জের মুখেই পড়তে হতে পারে বাংলাদেশ। যদিও অতীত পরিসংখ্যান বাংলাদেশের পক্ষে। এ পর্যন্ত দুদল পরস্পরের বিপক্ষে ১৯টি ম্যাচ খেলেছে। এর মধ্যে বাংলাদেশের জয় ১২টি। ড্র হয়েছে ২টি ম্যাচ। বাকি ৫টি ম্যাচ জিতেছে শ্রীলঙ্কা। সর্বশেষ ২০২১ সালে পরস্পরের মুখোমুখি হয়েছিল দুদল। দীর্ঘদিন পর এবার সাফের মঞ্চে খেলবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। হামজা বলেন, ‘শ্রীলঙ্কা খুবই শক্তিশালী দল। গত ১২ মাসে তারা অনেক উন্নতি করেছে। তবে আমরাও উন্নতি করেছি। ভুটানের বিপক্ষে তাদের কঠিন ম্যাচ ছিল, আলহামদুলিল্লাহ আমরা জিতেছি। আমাদের আত্মবিশ্বাস রয়েছে। চাপটা তাদের ওপর, কারণ তারা হারতে চাইবে না। আমরা ম্যাচটি নিয়ে আত্মবিশ্বাসী এবং ইনশাআল্লাহ আগামীকাল (আজ) জিতব।’ আক্রমণভাগে নতুন সমন্বয় নিয়ে আশাবাদী হামজা। তিনি জানান, গোলের সামনে আক্রমণভাগের খেলোয়াড়রা আরো কার্যকর হয়ে উঠবেন। মাঝমাঠ সামলানোর পাশাপাশি কখনো আক্রমণে, কখনো রক্ষণে সহায়তা করতে দেখা যায় হামজাকে। জাতীয় দলে তার ভূমিকা নিয়ে কোচের সঙ্গে আলোচনা হয়েছে। সবাইকে নিয়ে মাঠে সমন্বয় গড়ে তুলতে চান হামজা।সমর্থকদের উদ্দেশ্যে হামজা বলেন, ‘মানুষ আমাকে অনেক ভালোবাসা ও সমর্থন দিয়েছে। ইংল্যান্ডে আমার খেলা দেখতেও অনেক বাংলাদেশি সমর্থক যান। বিষয়টি আমার ও আমার পরিবারের কাছে অনেক গুরুত্বপূর্ণ। যারা সময় ও অর্থ ব্যয় করে আমাদের খেলা দেখতে আসেন, তাদের ভালোবাসার প্রতিদান দিতে চাই। এখন আমাদের ম্যাচ ও টুর্নামেন্ট জিততে হবে।’ সাফের ফেভারিট দল বাংলাদেশই মনে করেন হামজা। শিরোপা জেতাই অভিন্ন লক্ষ্য তার। অন্যদিকে, দলের অধিনায়কের দায়িত্ব নেওয়ার প্রসঙ্গে সিদ্ধান্তটি কোচের ওপরই ছেড়ে দিয়েছেন হামজা। এদিকে, আজ ইনজুরি কাটিয়ে শ্রীলংকার বিপক্ষে ম্যাচে ফিরছেন অধিনায়ক তপু বর্মণ। তবে চোট পাওয়ায় বিশ্বনাথের খেলা অনিশ্চিত।

১

দ. আফ্রিকায় কঠিন চ্যালেঞ্জের সামনে বাংলাদেশ

২

চট্টগ্রাম নগরীতে অন্তর্দ্বন্দ্বে প্রাণ ঝরছে বিএনপি নেতাকর্মীদের

৩

গ্রুপসেরা হয়েই সেমিফাইনাল খেলতে চায় বাংলাদেশ

৪

২০৩০ সাল পর্যন্ত সময় পেল ব্রোকার ও মার্চেন্ট ব্যাংক

৫

নতুন বাজারে বেড়েছে তৈরি পোশাক রপ্তানি

৬

এফআরসির তালিকাভুক্তির অনুমোদন পেল ৯৯৯ নিরীক্ষক ও নিরীক্ষা ফার্ম

৭

শাবাশ মার্কিন জেন-জি এবং দেশটির গণতন্ত্রের পরম্পরা

৮

হেগসেথের অভিশংসনের উদ্যোগ আটকে দিলেন রিপাবলিকানরা

৯

শিশুদের সুরক্ষায় স্পেনে টিকটক বন্ধের দাবি

১০

কোন পজিশনে খেলবেন হামজা?

১১

নোয়াখালী-ঢাকা রুটে একের পর এক বন্ধ হচ্ছে ট্রেন

১২

চীনা ড্রোন ও যানবাহন ব্যবহারে জার্মান সামরিক বাহিনীর নিষেধাজ্ঞা

১৩

যুদ্ধও নয়, শান্তিও নয় এমন পরিস্থিতি কাটাতে চীনকে পাশে চায় ইরান

১৪

সামাজিক বাধা পেরিয়ে জাতীয় দলের স্বপ্নে রাণীশংকৈলের অর্ধশত মেয়ে

১৫

বিমানের ৭৫৩ কোটি টাকার অডিট আপত্তি, অনিয়মে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত

`); printWindow.document.close(); printWindow.focus(); printWindow.print(); printWindow.close(); }