নতুন বাজারে বেড়েছে তৈরি পোশাক রপ্তানি

মোশারফ হোসাইন
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ০৮:১১
 ছবি:

প্রচলিত গন্তব্যে বাইরে নতুন ও অপ্রচলিত বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি বাড়ছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) এসব বাজারে রপ্তানি আয় বেড়ে দাঁড়িয়েছে ২৩৭ কোটি ১৬ লাখ ডলারে, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ৯.৩০ শতাংশ বেশি। তবে এ প্রবৃদ্ধির অর্ধেকের বেশি এসেছে একক দেশ তুরস্ক থেকে। দেশটিতে পোশাক রপ্তানি বেড়েছে দ্বিগুণেরও বেশি। অন্যদিকে জাপান, অস্ট্রেলিয়া ও দক্ষিণ কোরিয়ার মতো গুরুত্বপূর্ণ গন্তব্যে ইতিবাচক ধারা থাকলেও ভারতের বাজারে আয় কমেছে। ফলে নতুন বাজার সম্প্রসারণে অগ্রগতি দেখা গেলেও কয়েকটি নির্দিষ্ট দেশের ওপর নির্ভরতা এখনো কাটেনি।রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী গত অর্থবছরের একই সময়ে অপ্রচলিত বাজারগুলোতে বাংলাদেশের পোশাক রপ্তানি থেকে আয় হয়েছিল ২১৬ কোটি ৯৮ লাখ ডলার। চলতি অর্থবছরের প্রথম চার মাসে তা বেড়ে দাঁড়িয়েছে ২৩৭ কোটি ১৬ লাখ ডলারে। অর্থাৎ, এক বছরের ব্যবধানে আয় বেড়েছে ২০ কোটি ১৮ লাখ ডলার।পরিসংখ্যানে দেখা যায়, এ বাড়তি আয়ের প্রায় ৫৩ শতাংশ এসেছে তুরস্কের বাজার থেকে। গত বছরের জুলাই-অক্টোবর সময়ে দেশটিতে ৯ কোটি ৯৭ লাখ ডলারের পোশাক রপ্তানি হয়েছিল। চলতি অর্থবছরের একই সময়ে তা বেড়ে দাঁড়িয়েছে ২০ কোটি ৬৫ লাখ ডলারে। প্রবৃদ্ধি হয়েছে ১০৭.০৫ শতাংশ। অর্থাৎ, এক বছরের ব্যবধানে তুরস্কে রপ্তানি বেড়েছে ১০ কোটি ৬৮ লাখ ডলার। অপ্রচলিত বাজারে মোট রপ্তানিতে দেশটির অংশীদারত্বও ৪.৬০ শতাংশ থেকে বেড়ে ৮.৭১ শতাংশে পৌঁছেছে।অপ্রচলিত বাজারগুলোর মধ্যে বাংলাদেশের পোশাকের সবচেয়ে বড় গন্তব্য জাপান। জুলাই-অক্টোবর সময়ে দেশটিতে ৪৩ কোটি ৭৩ লাখ ডলারের পোশাক রপ্তানি হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২.৪০ শতাংশ বেশি। অপ্রচলিত বাজারে জাপানের অংশীদারত্ব ১৮.৪৪ শতাংশ।দ্বিতীয় অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়া। দেশটিতে রপ্তানি হয়েছে ২৬ কোটি ৪০ লাখ ডলারের পোশাক, যা আগের অর্থবছরের তুলনায় ৩.০১ শতাংশ বেশি। অন্যদিকে ভারতে আয় ৫.৩৮ শতাংশ কমে ২৫ কোটি ৯ লাখ ডলারে নেমেছে। দক্ষিণ কোরিয়ায় রপ্তানি হয়েছে ১৫ কোটি ১৩ লাখ ডলারের পণ্য। দেশটিতে প্রবৃদ্ধি হয়েছে ৫.৮২ শতাংশ। শীর্ষ পাঁচ গন্তব্যের বাইরের দেশগুলোতেও রপ্তানির ইতিবাচক ধারা রয়েছে। আলোচ্য চার মাসে এসব দেশে পোশাক রপ্তানি থেকে আয় হয়েছে ১০৬ কোটি ১৬ লাখ ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৮.৪৮ শতাংশ বেশি। অপ্রচলিত বাজারে এ গন্তব্যগুলোর সম্মিলিত অংশ ৪৪.৭৬ শতাংশ। অর্থাৎ তুরস্ক, জাপান, অস্ট্রেলিয়া, ভারত ও দক্ষিণ কোরিয়ার বাইরে থাকা দেশগুলোও বাংলাদেশের পোশাকশিল্পের বাজার সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।তবে নতুন গন্তব্যে রপ্তানি বাড়লেও প্রচলিত বাজারের ওপর নির্ভরতা এখনো অনেক বেশি। জুলাই-অক্টোবর সময়ে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও যুক্তরাষ্ট্র মিলিয়ে বাংলাদেশের মোট পোশাক রপ্তানির ৬৭.৫ শতাংশ গেছে এসব বাজারে। বিপরীতে অপ্রচলিত বাজারের সম্মিলিত অংশ বেড়ে ১৭.২৫ শতাংশ হয়েছে, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ১৬.৭০ শতাংশ। অর্থাৎ, বাজার সম্প্রসারণে অগ্রগতি থাকলেও মোট রপ্তানিতে নতুন গন্তব্যগুলোর অবস্থান এখনো তুলনামূলক ছোট। একক মাসের হিসাবেও নতুন বাজারে রপ্তানির ইতিবাচক প্রবণতা অব্যাহত রয়েছে। গত অক্টোবরে এসব দেশে পোশাক রপ্তানি থেকে আয় হয়েছে ৫৫ কোটি ৯৭ লাখ ডলার, যা আগের বছরের একই মাসের তুলনায় ৮.৯৯ শতাংশ বেশি।অক্টোবরে তুরস্কে রপ্তানি বেড়েছে ৭৫.৯৬ শতাংশ। দেশটিতে এ মাসে ৫ কোটি ৯৮ লাখ ডলারের পোশাক পাঠানো হয়েছে। একক মাসের হিসাবে জাপানের পরই ছিল তুরস্কের অবস্থান। এ সময়ে জাপানে রপ্তানি হয়েছে ৯ কোটি ৩৭ লাখ ডলারের পণ্য, যা আগের বছরের একই মাসের তুলনায় ১.৬৪ শতাংশ বেশি। অস্ট্রেলিয়ায় আয় ১১.৩২ শতাংশ বেড়ে পাঁচ কোটি ৫০ লাখ ডলারে পৌঁছেছে।অন্যদিকে অক্টোবরে ভারতের বাজারে রপ্তানি ৫.৪১ শতাংশ কমে চার কোটি ৫৯ লাখ ডলারে নেমেছে। একই সময় দক্ষিণ কোরিয়ায় আয় কমেছে ৪.৬০ শতাংশ। দেশটিতে রপ্তানি হয়েছে তিন কোটি চার লাখ ডলারের পোশাক।বাজারসংশ্লিষ্টদের মতে, প্রচলিত বাজারের বাইরে বাংলাদেশের পোশাকশিল্পের জন্য নতুন সম্ভাবনা তৈরি হলেও সে সুযোগ কাজে লাগাতে রপ্তানি গন্তব্যের বৈচিত্র্য বাড়ানো জরুরি। তুরস্কের মতো বাজারে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি আশাব্যঞ্জক হলেও জাপান, অস্ট্রেলিয়া এবং শীর্ষ পাঁচের বাইরের দেশগুলোতে রপ্তানি আরো সম্প্রসারণ করতে হবে। একইসঙ্গে ভারতের মতো গুরুত্বপূর্ণ গন্তব্যে নেতিবাচক প্রবণতা কাটিয়ে উঠাও শিল্পটির জন্য বড় চ্যালেঞ্জ।

১

দ. আফ্রিকায় কঠিন চ্যালেঞ্জের সামনে বাংলাদেশ

২

চট্টগ্রাম নগরীতে অন্তর্দ্বন্দ্বে প্রাণ ঝরছে বিএনপি নেতাকর্মীদের

৩

গ্রুপসেরা হয়েই সেমিফাইনাল খেলতে চায় বাংলাদেশ

৪

২০৩০ সাল পর্যন্ত সময় পেল ব্রোকার ও মার্চেন্ট ব্যাংক

৫

নতুন বাজারে বেড়েছে তৈরি পোশাক রপ্তানি

৬

এফআরসির তালিকাভুক্তির অনুমোদন পেল ৯৯৯ নিরীক্ষক ও নিরীক্ষা ফার্ম

৭

শাবাশ মার্কিন জেন-জি এবং দেশটির গণতন্ত্রের পরম্পরা

৮

হেগসেথের অভিশংসনের উদ্যোগ আটকে দিলেন রিপাবলিকানরা

৯

শিশুদের সুরক্ষায় স্পেনে টিকটক বন্ধের দাবি

১০

কোন পজিশনে খেলবেন হামজা?

১১

নোয়াখালী-ঢাকা রুটে একের পর এক বন্ধ হচ্ছে ট্রেন

১২

চীনা ড্রোন ও যানবাহন ব্যবহারে জার্মান সামরিক বাহিনীর নিষেধাজ্ঞা

১৩

যুদ্ধও নয়, শান্তিও নয় এমন পরিস্থিতি কাটাতে চীনকে পাশে চায় ইরান

১৪

সামাজিক বাধা পেরিয়ে জাতীয় দলের স্বপ্নে রাণীশংকৈলের অর্ধশত মেয়ে

১৫

বিমানের ৭৫৩ কোটি টাকার অডিট আপত্তি, অনিয়মে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত

`); printWindow.document.close(); printWindow.focus(); printWindow.print(); printWindow.close(); }