এফআরসির তালিকাভুক্তির অনুমোদন পেল ৯৯৯ নিরীক্ষক ও নিরীক্ষা ফার্ম

মোশারফ হোসাইন
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ০৮:১১
 ছবি:

চলতি অর্থবছরে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলে (এফআরসি) তালিকাভুক্তির অনুমোদন পেয়েছে ৯৯৯ নিরীক্ষক ও নিরীক্ষা ফার্ম। এর মধ্যে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ক্যাটাগরিতে অনুমোদন পেয়েছে ৬৯২ জন নিরীক্ষক ও ২৪১টি নিরীক্ষা ফার্ম। অন্যদিকে কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট ক্যাটাগরিতে ৩৮ জন সিএমএ ও ২৮টি সিএমএ ফার্ম রয়েছে অনুমোদনের তালিকায়। তালিকাভুক্তির জন্য এফআরসিতে মোট ১,০৩৬টি আবেদন জমা পড়েছিল। এদের মধ্যে নানা অনিয়মের কারণে ১২টি আবেদন বিবেচনায় রাখা হয়নি এবং ২৫ আবেদন অপেক্ষমাণ রাখার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ১৫ অক্টোবর এফআরসির কাউন্সিল সভায় ২০২৬-২৭ অর্থবছরের নিরীক্ষক ও নিরীক্ষা প্রতিষ্ঠানের প্রতিবেদন পর্যালোচনা করে তালিকাভুক্তির এ সিদ্ধান্ত নেওয়া হয়। জানতে চাইলে এফআরসির নিরীক্ষা অনুশীলন পর্যালোচনা বিভাগের নির্বাহী পরিচালক তারেক কামাল আমার দেশকে বলেন, যেসব অডিট ফার্ম ও অডিটর পাবলিক ইন্টারেস্ট এনটিটির (পিআইই) নিরীক্ষা কাজ করে থাকেন প্রতি বছর তাদের তালিকাভুক্তির নবায়ন করতে হয়। যাচাই-বাছাই করে এফআরসির কাউন্সিল সেটি অনুমোদন দিয়ে থাকে। তালিকাভুক্তির জন্য ফার্ম ও অডিটরদের বেশ কিছু শর্ত পূরণ করতে হয়। আমরা যাচাই-বাছাই শেষে সেগুলো কাউন্সিলের অনুমোদনের জন্য প্রস্তাব আকারে উপস্থাপন করে থাকি। কাউন্সিল সেগুলো পর্যালোচনা করে নবায়নের অনুমোদন দিয়ে থাকে। এছাড়া নতুন যেসব আবেদন জমা পড়ে সেগুলোর বিষয়েও কাউন্সিল সিদ্ধান্ত নিয়ে থাকে। তালিকাভুক্তির বিষয়ে কারো আপত্তি থাকলে কিংবা কেউ বাদ পড়লে তিনি কীভাবে প্রতিকার পাবেন—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সংক্ষুব্ধ ব্যক্তির প্রতিকারে একটি আপিলাত কর্তৃপক্ষ গঠনের কথা রয়েছে এফআরসির আইন অনুযায়ী। কিন্তু এ সংক্রান্ত বিধিমালা না থাকার কারণে কাউন্সিলের কাছেই আবেদন করতে হবে।সংশ্লিষ্ট সূত্র জানায়, এফআরসির তালিকাভুক্তির অনুমোদন ছাড়া কোনো অডিট ফার্ম বা অডিটর কোনো পিআইইর নিরীক্ষা করতে পারবে না। বাংলাদেশের নিরীক্ষা মান সিঙ্গাপুরের মতো করতে আগ্রহী এফআরসি ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের (এফআরসি) সংজ্ঞা অনুযায়ী, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির পাশাপাশি বড় আকারের বেসরকারি কোম্পানি, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান, স্বায়ত্তশাসিত সংস্থা ও এনজিও পাবলিক ইন্টারেস্ট এনটিটি (পিআইই) হিসেবে বিবেচিত হতে পারে। ফাইন্যান্সিয়াল রিপোর্টিং আইন, ২০১৫-এর ধারা ২(৮) এবং এফআরসির ২০২৩ সালের প্রজ্ঞাপন অনুযায়ী, কোনো প্রতিষ্ঠানের আগের অর্থবছরের বার্ষিক রাজস্ব ৫০ কোটি টাকা বা তার বেশি হলে সেটি পিআইই হিসেবে গণ্য হবে। রাজস্ব এ সীমার নিচে থাকলেও নিচের তিনটি শর্তের যেকোনো দুটি পূরণ করলে প্রতিষ্ঠানটি পিআইই হবে। শর্তগুলো হলো—প্রতিষ্ঠানে কমপক্ষে ৫০ জন কর্মী থাকতে হবে, মোট পরিসম্পদ ৩০ কোটি টাকার বেশি এবং শেয়ারহোল্ডারদের ইকুইটি বাদে মোট দায় ১০ কোটি টাকার বেশি হতে হবে।অন্যদিকে, ব্যাংক, তালিকাভুক্ত কোম্পানি, ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান, ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান, বীমা কোম্পানি এবং বিএসইসির কাছে প্রতিবেদন দাখিলে বাধ্য সিকিউরিটিজ ইস্যুকারীরা এসব আর্থিক সীমা ছাড়াই পিআইই হিসেবে বিবেচিত হবে। দেশে ৮ হাজারের মতো পিআইই রয়েছে বলে ধারণা করা হয়। সংশ্লিষ্টরা জানান, বর্তমানে দেশে ৩ লাখের মতো কোম্পানি রেজিস্টার অব জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মসের (আরজেএসসি) নিবন্ধিত রয়েছে। কিন্তু এদের মধ্যে ৬০-৬৫ হাজারের মতো কোম্পানির কার্যক্রম রয়েছে। কোম্পানি আইন অনুযায়ী, আরজেএসসিতে নিবন্ধিত কোম্পানির জন্য প্রতি বছর আর্থিক প্রতিবেদনের নিরীক্ষা সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে।এদিকে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মোট আবেদনের মধ্যে নতুন তালিকাভুক্তির আবেদন ছিল ১০১টি। এর মধ্যে ৭৮ জন নিরীক্ষক ও ২৩টি নিরীক্ষা প্রতিষ্ঠান। বাকি ৯৩৫টি আবেদন ছিল নবায়নের। মোট আবেদনের মধ্যে নবায়নের অনুমোদন পাওয়া ৯৯৯টির মধ্যে ৭৩০ জন নিরীক্ষক এবং ২৬৯টি ফার্ম রয়েছে। আবেদনের মধ্যে ১২টি আবেদন অনুমোদন না দেওয়ার বিষয়ে সুপারিশ করা হয়।সুপারিশ না করার পেছনে বিভিন্ন অনিয়ম ও নথিপত্রের ঘাটতির কথা বলা হয়েছে। এর মধ্যে অনুমোদন ছাড়াই জনস্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের (পিআইই) নিরীক্ষা প্রতিবেদন স্বাক্ষরের অভিযোগ রয়েছে ছয়জনের বিরুদ্ধে। এফআরসির নীতিমালা প্রকাশের পর পেছনের তারিখে নিরীক্ষা প্রতিবেদন স্বাক্ষরের ঘটনায় একজনের আবেদন সুপারিশ করা হয়নি। আইসিএবির শাস্তিমূলক ব্যবস্থার আওতায় থাকা পাঁচজন এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অভিযোগ বা শাস্তিমূলক ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্টরাও এ তালিকায় রয়েছেন।এছাড়া অসম্পূর্ণ নথিপত্রের কারণে তিনজন, নিরীক্ষা প্রতিবেদন স্বাক্ষরের সংখ্যা বেশি হওয়ায় এফআরসির পর্যবেক্ষণে থাকা ১০ জন, একাধিক অভিযোগ বা অনিয়মে জড়িত আটজন এবং মৃত্যুবরণ করায় একজনের আবেদন সুপারিশ না করার প্রস্তাব করা হয়েছে।পিআইই নিরীক্ষায় অনুমোদন না থাকার অভিযোগে ছয়জনের আবেদন আটকে গেছে। এ ধরনের অননুমোদিত নিরীক্ষা প্রতিবেদনের জন্য আগের বছর কাউন্সিল ৫০ হাজার টাকা করে জরিমানা করেছিল। অন্যদিকে, নীতিমালা প্রকাশের পর পেছনের তারিখে প্রতিবেদন স্বাক্ষরের অভিযোগে দুটি প্রতিষ্ঠানের নিরীক্ষা প্রতিবেদন নিয়ে আপত্তি তোলা হয়েছে। প্রতিবেদন দুটিতে নীতিমালা প্রকাশের যথাক্রমে ৫০ ও ৬১ দিন পর স্বাক্ষর করা হয়েছিল।এছাড়া পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অভিযোগের মধ্যে দুটি মিউচুয়াল ফান্ডের বিনিয়োগসংক্রান্ত বিষয়ও রয়েছে। ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড ওয়ান এবং ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালান্সড ফান্ডের মাধ্যমে এএফসি হেলথে যথাক্রমে ৪ ও ৬ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছিল। দীর্ঘ সময় বিনিয়োগ থেকে আয় বা লভ্যাংশ না পাওয়ার বিষয় এবং ২০২৩ সালে বিনিয়োগের ৯৯ শতাংশ প্রভিশন রাখার তথ্য নিরীক্ষা প্রতিবেদনে যথাযথভাবে উপস্থাপন করা হয়েছিল কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। এ ঘটনায় নিরীক্ষকদের ভূমিকা পর্যালোচনা করেছে এফআরসি।এদিকে সিরাজ খান বসাক অ্যান্ড কোম্পানি এবং আতা খান অ্যান্ড কোম্পানির বিরুদ্ধে বিএসইসির প্যানেল থেকে তিন বছরের জন্য বাদ দেওয়ার সিদ্ধান্ত পরে প্রত্যাহার করা হয়েছে। এ দুই প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট ১১ নিরীক্ষকের আবেদন বিবেচনার সুযোগ রয়েছে বলে এফআরসির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে রামেন্দ্র নাথ বসাককে পাঁচ বছরের জন্য বিএসইসির প্যানেল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত বহাল থাকায় তার আবেদন সুপারিশ করা হয়নি।এফআরসির প্রতিবেদনে একাধিক অভিযোগে থাকা আট নিরীক্ষকের ক্ষেত্রেও পৃথক তথ্য তুলে ধরা হয়েছে। কারো ক্ষেত্রে আইসিএবির প্র্যাকটিস সার্টিফিকেট (সিওপি) বাতিল বা স্থগিত, কারো বিরুদ্ধে বিএসইসির ব্যবস্থা, অননুমোদিত পিআইই নিরীক্ষা, জরিমানা কিংবা নিরীক্ষা-সংক্রান্ত নথি জমা না দেওয়ার বিষয় রয়েছে। আবার একজন নিরীক্ষকের বিরুদ্ধে অভিযোগ পর্যালোচনায় অনিয়মের প্রমাণ না পাওয়ার তথ্যও প্রতিবেদনে এসেছে।নথিপত্র অসম্পূর্ণ থাকা তিনজনের একজন ২০২৫-২৬ অর্থবছরের আয়কর রিটার্নের স্বীকৃতিপত্র জমা দেননি। ব্যাংক হিসাব স্থগিত থাকায় রিটার্ন জমা দিতে পারেননি বলে তিনি দাবি করেছেন। আরেকজন প্রয়োজনীয় নথি ও হলফনামা জমা দেননি এবং নতুন অর্থবছরে তালিকাভুক্তির আগ্রহ নেই বলে জানিয়েছেন। তৃতীয়জনকে বারবার যোগাযোগ করা হলেও তিনি নথি হালনাগাদ করেননি।

১

দ. আফ্রিকায় কঠিন চ্যালেঞ্জের সামনে বাংলাদেশ

২

চট্টগ্রাম নগরীতে অন্তর্দ্বন্দ্বে প্রাণ ঝরছে বিএনপি নেতাকর্মীদের

৩

গ্রুপসেরা হয়েই সেমিফাইনাল খেলতে চায় বাংলাদেশ

৪

২০৩০ সাল পর্যন্ত সময় পেল ব্রোকার ও মার্চেন্ট ব্যাংক

৫

নতুন বাজারে বেড়েছে তৈরি পোশাক রপ্তানি

৬

এফআরসির তালিকাভুক্তির অনুমোদন পেল ৯৯৯ নিরীক্ষক ও নিরীক্ষা ফার্ম

৭

শাবাশ মার্কিন জেন-জি এবং দেশটির গণতন্ত্রের পরম্পরা

৮

হেগসেথের অভিশংসনের উদ্যোগ আটকে দিলেন রিপাবলিকানরা

৯

শিশুদের সুরক্ষায় স্পেনে টিকটক বন্ধের দাবি

১০

কোন পজিশনে খেলবেন হামজা?

১১

নোয়াখালী-ঢাকা রুটে একের পর এক বন্ধ হচ্ছে ট্রেন

১২

চীনা ড্রোন ও যানবাহন ব্যবহারে জার্মান সামরিক বাহিনীর নিষেধাজ্ঞা

১৩

যুদ্ধও নয়, শান্তিও নয় এমন পরিস্থিতি কাটাতে চীনকে পাশে চায় ইরান

১৪

সামাজিক বাধা পেরিয়ে জাতীয় দলের স্বপ্নে রাণীশংকৈলের অর্ধশত মেয়ে

১৫

বিমানের ৭৫৩ কোটি টাকার অডিট আপত্তি, অনিয়মে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত

`); printWindow.document.close(); printWindow.focus(); printWindow.print(); printWindow.close(); }