সিরাজগঞ্জের রায়গঞ্জে অটোরিকশা, অটোটেম্পু ও সিএনজি মালিক সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিদ্যমান কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠনের লক্ষ্যে পাঁচ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি করা হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ভূঞাগাঁতী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
সিরাজগঞ্জ অটোরিকশা, অটোটেম্পু ও সিএনজি মালিক সমিতির ভূঞাগাঁতী কার্যালয়ের (রেজিস্ট্রেশন নং-রাজ-১৮০৯) সভাপতি প্রবীণ কুমার গুণ (লিটন) এতে সভাপতিত্ব করেন।
সভায় ঘুড়কা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সমিতির সাবেক সাধারণ সম্পাদক আইয়ুব আলী মন্ডল, ঘুড়কা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ছারোয়ার দুলাল, রায়গঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ইয়াকুব হোসেন তালুকদার, সোনাখাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল জাব্বার মিয়া, সলঙ্গা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ঘুড়কা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হারুন রশীদ শাহীন, সোনাখাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও রায়গঞ্জ উপজেলা শ্রমিক দলের সিনিয়র সহসভাপতি সেরাজুল ইসলাম (তোতা), সলঙ্গা থানা শ্রমিক দলের প্রচার সম্পাদক আব্দুল মালেক, ঘুড়কা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আবু সাঈদ ও সহসভাপতি আব্দুল হাদি উপস্থিত ছিলেন।
এ ছাড়া সমিতির সাংগঠনিক সম্পাদক মো. জুয়েল রানা, সড়ক সম্পাদক আব্দুর রাজ্জাকসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সভায় অংশ নেন।
সাধারণ সভায় আগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পরে সমিতির নতুন কমিটি গঠনের জন্য পাঁচ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি ঘোষণা করা হয়। এতে আইয়ুব আলী মন্ডলকে আহ্বায়ক এবং ইয়াকুব হোসেন তালুকদারকে সদস্য সচিব করা হয়েছে।
সমিতির সাধারণ সম্পাদক ও রায়গঞ্জ-সলঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এরশাদ আলী আকন্দ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
শু/আজা