লংমার্চে বাধা দিলে এক দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম

আজাদ অনলাইন
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯
 ছবি:

সরকার লংমার্চে বাধা দেওয়ার চেষ্টা করলে ছয় দফা এক দফায় পরিণত হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে গণভোটের গণরায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারসহ ছয় দফা বাস্তবায়নের দাবিতে ঢাকা থেকে চট্টগ্রাম লংমার্চের উদ্বোধনী সমাবেশে তিনি এ মন্তব্য করেন। জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য এ লংমার্চের আয়োজন করেছে।

নাহিদ ইসলাম বলেন, গ্যাস-বিদ্যুৎ সংকটসহ নানা সমস্যায় জর্জরিত মানুষের দাবি নিয়ে এ লংমার্চ। যারা নতুন করে স্বৈরাচার হওয়ার চেষ্টা করছে, চাঁদাবাজি করছে এবং গণভোটের গণরায়ের সঙ্গে প্রতারণা করেছে, তাদের বিরুদ্ধে এ কর্মসূচি। যত বাধাই আসুক, ১১ দলীয় ঐক্যের লংমার্চ চট্টগ্রামে পৌঁছাবে।

সরকারের উদ্দেশে তিনি বলেন, “আমরা লংমার্চ শান্তিপূর্ণভাবে পালন করব। যদি সরকার বাধা দেওয়ার চেষ্টা করে, এই লংমার্চের ছয় দফা এক দফাতে পরিণত হবে।”

তিনি আরও বলেন, “এই লংমার্চ চাঁদাবাজ, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে। যারা তেল, গ্যাস ও বিদ্যুতের সিন্ডিকেট করে দাম বাড়ানোর পাঁয়তারা করছে, তাদের বিরুদ্ধে এ লংমার্চ। যারা ৭০ শতাংশ জনগণের গণরায়ের সঙ্গে প্রতারণা করেছে, তাদের বিরুদ্ধেও এ লংমার্চ।”

জুলাই গণহত্যার বিচার, গণভোটের রায় বাস্তবায়ন, গ্যাস-বিদ্যুৎ ও সারের সংকট সমাধানসহ ছয় দফা দাবিতে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে এ লংমার্চের আয়োজন করা হয়েছে। শনিবার সকাল ৭টায় মতিঝিলের শাপলা চত্বরে উদ্বোধনী সমাবেশ শুরু হয়।

লংমার্চে নেতৃত্ব দিচ্ছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, এলডিপির প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা।

 

শু/আজা

২৩১ কোটি রুপির হিট, এবার কেরালার বাইরে ‘বেথলেহেম কুডুম্বা ইউনিট’

এক্সপ্রেসওয়েতে মরদেহ: মেয়ের বিয়ের টাকা নিয়ে ফিরছিলেন ইসমাইল

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

৪১-এও থামছেন না মদরিচ, ক্রোয়েশিয়ার জার্সিতে থাকছেন

শিক্ষা ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে বর্তমান সরকার: হুইপ দুলু

রায়গঞ্জে সিএনজি মালিক সমিতির কমিটি বিলুপ্ত, নির্বাচন পরিচালনায় ৫ সদস্যের কমিটি

‘যৌনাঙ্গ চুরির’ গুজব যেভাবে আফ্রিকায় প্রাণঘাতী হয়ে উঠল

লংমার্চে বাধা দিলে এক দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম

জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পররাষ্ট্রনীতি: হুমায়ুন কবির

১০

রেজওয়ানার মতো হারাম মেয়ে থাকায় আপনাদের ক্ষমতায় আসতে দেয় নাই: জোটের লংমার্চে অলি

১১

বি-১/বি-২ ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে যা করা যাবে না

১২

ডিসেম্বরের মধ্যে সরকারের পতন হবে : এলডিপি সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ

১৩

জাতিসংঘ অধিবেশনের আগে ভারত সফরের সম্ভাবনা নেই প্রধানমন্ত্রীর

১৪

সাভারে তালাবদ্ধ কক্ষ থেকে দম্পতির মরদেহ, পাশে পড়েছিল মৃত ভ্রূণ

১৫

পর্ব - ০৩ : অপহরণ-মাদক-অস্ত্রের জাল, ক্যাম্পের বাইরে ছড়ানোর শঙ্কা

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত