রাজধানী

এক্সপ্রেসওয়েতে মরদেহ: মেয়ের বিয়ের টাকা নিয়ে ফিরছিলেন ইসমাইল

আজাদ প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯
 ছবি:

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো অবস্থায় উদ্ধার হওয়া ব্যক্তির পরিচয় মিলেছে। তাঁর নাম ইসমাইল হোসেন (৫০)। জামালপুর থেকে মেয়ের বিয়ের জন্য জমি বিক্রির টাকা নিয়ে গাজীপুরে পরিবারের কাছে ফিরছিলেন তিনি। কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই নিখোঁজ হন। পরদিন সকালে এক্সপ্রেসওয়ের ওপর তাঁর মরদেহ পাওয়া যায়।

ইসমাইলের পরিবারের দাবি, তাঁর সঙ্গে নগদ প্রায় পাঁচ লাখ টাকা ও দুটি মুঠোফোন ছিল। মরদেহ উদ্ধারের পর সেগুলোর কোনোটি পাওয়া যায়নি। পুলিশ বলছে, ইসমাইলকে শ্বাসরোধে হত্যার পর কোনো একটি গাড়ি থেকে এক্সপ্রেসওয়ের ওপর ফেলে দেওয়া হয়ে থাকতে পারে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সন্দেহভাজন কয়েকটি গাড়ি শনাক্ত করা হয়েছে। শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে ইসমাইলের মরদেহ শনাক্ত করেন তাঁর স্বজনেরা। তিনি জামালপুর সদর উপজেলার জালাল উদ্দিনের ছেলে। গাজীপুরের কাশিমপুর এলাকায় স্ত্রী, দুই সন্তান ও ছেলের বউকে নিয়ে বসবাস করতেন তিনি।

পরিবারের সদস্যরা জানান, ইসমাইলের একমাত্র মেয়ে শারমিনের বিয়ের কথা চলছিল। বিয়ের দিন-তারিখ চূড়ান্ত করতেই তিনি গ্রামের বাড়ি থেকে গাজীপুরে ফিরছিলেন। এ জন্য গ্রামের ১১ শতাংশ জমি সাড়ে ১০ লাখ টাকায় বিক্রি করেছিলেন। এর মধ্যে আগের ঋণের দুই লাখ টাকা পরিশোধ করেন। কিছু টাকা দিয়ে গ্রামের বাড়িতে একটি ঘর নির্মাণ করেন। বাকি প্রায় পাঁচ লাখ টাকা নগদ নিয়ে গাজীপুরের উদ্দেশে রওনা হন।

ইসমাইলের ছেলে হাসান বলেন, তাঁর বাবার কাছে নগদ পাঁচ লাখ টাকা ছিল। সঙ্গে একটি অ্যান্ড্রয়েড ফোন ও একটি বাটন ফোনও ছিল। মরদেহ উদ্ধারের পর এসব কিছুই পাওয়া যায়নি। হাসান বলেন, ‘বৃহস্পতিবার রাত সাড়ে তিনটার দিকে গাজীপুরের উদ্দেশে জামালপুর থেকে রওনা হয়েছিলেন বাবা। রাত ১১টার দিকে তিনি আমাকে ফোন করে জানান, সকালে এসে পৌঁছাবেন। ছোট বোন শারমিনের বিয়ের কথা চূড়ান্ত করতেই তিনি ঢাকায় আসছিলেন। এসে বিয়ের দিন-তারিখ ঠিক করার কথা ছিল।’ কিন্তু এরপর পরিবারের সঙ্গে আর যোগাযোগ হয়নি ইসমাইলের।

পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার সকালে তাঁর গাজীপুরের জিরানী এলাকায় পৌঁছানোর কথা ছিল। ছেলে রাসেল সেখানে গিয়ে অপেক্ষা করেন। বাবার মুঠোফোনে একাধিকবার কল করলেও সেটি বন্ধ পান। পরে ইসমাইলের সন্ধানে পরিবার উদ্বিগ্ন হয়ে পড়ে। এর মধ্যেই বনানী থানা পুলিশ তাঁর মরদেহ উদ্ধারের খবর জামালপুরে স্বজনদের জানায়। পরে পরিবারের সদস্যরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে মরদেহ শনাক্ত করেন। শুক্রবার সকালে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে ইসমাইলের মরদেহ উদ্ধার করা হয়। তখন তাঁর মুখে টেপ লাগানো ছিল। পরনে ছিল অটোরিকশাচালকদের পোশাকের মতো নীল রঙের শার্ট ও লুঙ্গি।

পুলিশের প্রাথমিক তদন্তে ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সন্দেহভাজন কয়েকটি গাড়ি শনাক্ত করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ইসমাইলকে শ্বাসরোধে হত্যার পর ওই গাড়িগুলোর কোনো একটি থেকে এক্সপ্রেসওয়ের ওপর ফেলে দেওয়া হয়েছে। গাড়িগুলো আটক করা গেলে ঘটনার রহস্য উদ্‌ঘাটন করা সম্ভব হবে।

পুলিশ জানিয়েছে, মরদেহ উদ্ধারের পর আঙুলের ছাপ সংগ্রহ করে জাতীয় পরিচয়পত্রের তথ্যভান্ডারের সঙ্গে মিলিয়ে ইসমাইলের পরিচয় নিশ্চিত করা হয়। বনানী থানার এসআই নজরুল ইসলাম তালুকদার এ তথ্য জানান। তবে ইসমাইলকে কোথায়, কীভাবে এবং কারা হত্যা করেছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। তাঁর সঙ্গে থাকা পাঁচ লাখ টাকা ও মুঠোফোনের সন্ধানও মেলেনি। ফলে হত্যার পেছনে অর্থ লুটের উদ্দেশ্য ছিল কি না, সেটিও তদন্তের বিষয় হয়ে উঠেছে।

ইসমাইল আগে গাজীপুরের ডেল্টা স্পিনিং মিলে নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করতেন। অসুস্থতার কারণে প্রায় নয় মাস আগে চাকরি ছেড়ে দেন। এরপরও স্ত্রী-সন্তানদের নিয়ে কাশিমপুরে বসবাস করছিলেন। প্রায় চার মাস আগে তিনি জামালপুরের গ্রামের বাড়িতে চলে যান। সেখানে তাঁর মা ও বড় বোন থাকেন।

মেয়ের বিয়ের আয়োজনের জন্য জমি বিক্রি করে পাওয়া টাকা নিয়ে আবার গাজীপুরে ফিরছিলেন তিনি। পরিবারের ভাষ্য অনুযায়ী, জীবনের গুরুত্বপূর্ণ একটি পারিবারিক সিদ্ধান্ত চূড়ান্ত করার আগেই তাঁর মৃত্যু হলো। এখন মেয়ের বিয়ের প্রস্তুতির বদলে পরিবারের সামনে এসেছে স্বজন হারানোর শোক এবং হত্যার রহস্য উদ্‌ঘাটনের অপেক্ষা।

পুলিশ জানিয়েছে, মরদেহের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। পাশাপাশি এক্সপ্রেসওয়ের সিসিটিভি ফুটেজ, সন্দেহভাজন গাড়িগুলোর গতিবিধি এবং ইসমাইলের সর্বশেষ অবস্থানসহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হচ্ছে।
 

লংমার্চে জ্বালানি ব্যয় জাতীয় সম্পদের অপচয়: ইশরাক

শিক্ষার্থীদের ভালো মানুষ হওয়ার আহ্বান আইজিপির

এবার একসঙ্গে খেলতে দেখা যেতে পারে মেসি-রোনালদোকে

কবর থেকে ‘পীরের’ মরদেহ তুলে দরবারে দাফনের অভিযোগ

বিদ্যুৎমন্ত্রীর বাড়িতে বিদ্যুৎ থাকে, সাধারণ মানুষের বাড়িতে থাকে না: শফিকুর রহমান

২৩১ কোটি রুপির হিট, এবার কেরালার বাইরে ‘বেথলেহেম কুডুম্বা ইউনিট’

এক্সপ্রেসওয়েতে মরদেহ: মেয়ের বিয়ের টাকা নিয়ে ফিরছিলেন ইসমাইল

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

৪১-এও থামছেন না মদরিচ, ক্রোয়েশিয়ার জার্সিতে থাকছেন

১০

শিক্ষা ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে বর্তমান সরকার: হুইপ দুলু

১১

রায়গঞ্জে সিএনজি মালিক সমিতির কমিটি বিলুপ্ত, নির্বাচন পরিচালনায় ৫ সদস্যের কমিটি

১২

‘যৌনাঙ্গ চুরির’ গুজব যেভাবে আফ্রিকায় প্রাণঘাতী হয়ে উঠল

১৩

লংমার্চে বাধা দিলে এক দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম

১৪

জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পররাষ্ট্রনীতি: হুমায়ুন কবির

১৫

রেজওয়ানার মতো হারাম মেয়ে থাকায় আপনাদের ক্ষমতায় আসতে দেয় নাই: জোটের লংমার্চে অলি

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত