প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬, ১১: ৪৮
ইয়েমেনের ইরান-সমর্থিত হুথিদের ওপর আরোপিত নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। বৃহস্পতিবার সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, তাদের সম্পদ জব্দ রাখা এবং ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা ২০২৭ সালের ১৪ নভেম্বর পর্যন্ত কার্যকর থাকবে।
যুক্তরাজ্যের উত্থাপিত প্রস্তাবটি কোনো আনুষ্ঠানিক ভোটাভুটি ছাড়াই ঐকমত্যের ভিত্তিতে গৃহীত হয়।
প্রস্তাবে ইয়েমেনে হুথিদের সামরিক তৎপরতা বৃদ্ধি এবং সীমান্ত অতিক্রম করে সৌদি আরবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার তীব্র নিন্দা জানানো হয়েছে। একই সঙ্গে অবিলম্বে ও নিঃশর্তভাবে সব ধরনের শত্রুতা বন্ধের দাবি জানানো হয়।
জাতিসংঘে যুক্তরাজ্যের রাষ্ট্রদূত সারাহ ম্যাকিনটোশ বলেন, হুথিদের ‘বেপরোয়া হামলা’ মোকাবিলায় নিরাপত্তা পরিষদের দৃঢ় অবস্থানের প্রতিফলন ঘটেছে এই সিদ্ধান্তে। ইয়েমেন, সৌদি আরব এবং বৃহত্তর অঞ্চলে হুথিদের হামলার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পরিষদ যে প্রতিশ্রুতিবদ্ধ, এই সিদ্ধান্ত তারই বহিঃপ্রকাশ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন