৪৬ বছর পর বাংলাদেশে এসে বাবা-মাকে খুঁজছে রাজিব-সেলিনা

আজাদ প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ০১:১১
 ছবি:

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬, ১১: ১২

১৯৮০ সালে আনুমানিক আড়াই বছর বয়সে বাংলাদেশ থেকে একটি এনজিওর মাধ্যমে নেদারল্যান্ডসে দত্তক হিসেবে পাঠানো হয়েছিল রাজিব উদ্দিনকে। সেখানেই তার লালন-পালন ও বেড়ে ওঠা। বর্তমানে ৪৯ বছর বয়সে এসে রাজিব তার জন্মভূমির শেকড় এবং বাবা-মাকে খুঁজে ফিরছেন।

গত ছয় বছর ধরে তিনি কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন এলাকায় নিজের আসল বাবা-মাকে খুঁজে বেড়াচ্ছেন। সর্বশেষ তিনি কুমিল্লার জেলা প্রশাসক কার্যালয়ে এসে তার পাসপোর্টে থাকা পেয়ারাকান্দি গ্রামের বিষয়ে খোঁজ নেন।

তবে সেই গ্রাম খুঁজতে গিয়ে দেখা যায়, ওই গ্রামটি একসময় কুমিল্লা জেলায় অন্তর্ভুক্ত থাকলেও ১৯৮৬ সালে সেটি ব্রাহ্মণবাড়িয়া জেলার অংশ হয়। পাসপোর্টের তথ্য অনুযায়ী রাজিবের জন্ম ১৯৭৭ সালে। তার বাবার নাম গিয়াস উদ্দিন, মায়ের নাম মরিয়ম বিবি এবং দাদার নাম রহিম উদ্দিন। এ ছাড়া তার অস্থায়ী ঠিকানা হিসেবে উল্লেখ রয়েছে ‘বেবী হোমস্, ঢাকা, বাংলাদেশ’।

ঠিকানা নিয়ে কিছুটা জটিলতা রয়েছে। রাজিবের নথিপত্রে যে গ্রামের নাম দেওয়া হয়েছে, সেই অঞ্চলটি অতীতে বৃহত্তর কুমিল্লার অংশ ছিল। শুধু রাজিব একা নন, তার সঙ্গে বন্ধু সেলিনাও বাংলাদেশে এসেছেন নিজেদের বাবা-মাকে খুঁজতে। রাজিব পেশায় একজন সমাজকর্মী এবং তিনি বিগত ছয়বার বাংলাদেশে এসে নিজ মা-বাবাকে খুঁজেছেন।

রাজিব উদ্দিন বলেন, আমি আমার জীবনের পুরো সময় নেদারল্যান্ডসে কাটালেও সেখানে আমি একজন প্রবাসী বা বিদেশি। আমি বাংলাদেশে এসেছি আমার জন্মদাতা মা-বাবাকে খুঁজতে। নেদারল্যান্ডসে আমার সবকিছু আছে, আমি সেখানে খুব ভালো আছি। কিন্তু যখনই আয়নার সামনে গিয়ে দাঁড়াই, তখন মনে ভীষণ শূন্যতা কাজ করে। জানতে ইচ্ছে করে, আমি কার মতো দেখতে হয়েছি—বাবার মতো নাকি মায়ের মতো?”

সম্প্রতি রাজিব উদ্দিন কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলী রাজিব মাহমুদ মিঠুনের সঙ্গে দেখা করেন। এ সময় তার পাসপোর্টের ঠিকানা যাচাই করে সঠিক অবস্থান শনাক্ত করার জন্য প্রশাসনের সহযোগিতা চাওয়া হয়।

রাজিব আরও বলেন, এর আগে আমি অন্য একটি গ্রামে গিয়ে খোঁজ নেওয়ার সময় এক ব্যক্তি দাবি করেছিলেন যে তিনিই আমার বাবা। কিন্তু পরবর্তীতে ডিএনএ টেস্ট করে দেখা যায়, তার সঙ্গে আমার কোনো মিল নেই।

এদিকে রাজিবের সঙ্গে নেদারল্যান্ডস থেকে আসা তার বন্ধু সেলিনা গোমেজও গত তিন দফায় বাংলাদেশে এসে নিজের বাবা-মাকে খুঁজছেন। যদিও তার পাসপোর্টে জন্মস্থানের ঠিকানা কক্সবাজার দেওয়া রয়েছে, সেখানে গিয়েও তারা খোঁজ নিয়েছেন। বর্তমানে তিনি তার বন্ধু রাজিবের সঙ্গে কুমিল্লায় অবস্থান করছেন। পেশায় সেলিনা একজন সংগীতশিল্পী (গায়িকা)।

সেলিনা বলেন, আমি নেদারল্যান্ডসে বিদেশির মতোই থাকি। সেখানে আমাকে যারা লালনপালন করেছেন, তারা অত্যন্ত ভালো। তারপরও আমার নিজের পরিচয় জানতে ইচ্ছে করে—আমার আসল বাবা-মা কে? রাজিব বা আমি—যার যার পরিবারকেই খুঁজে পাই না কেন, সেটাই হবে আমাদের জীবনের সবচেয়ে বড় সার্থকতা।

রাজিব ও সেলিনার সঙ্গে গাইড হিসেবে কাজ করছেন নর্দান বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থী মো. ওমর। তিনি জানান, সেলিনা ও রাজিব তাদের পাসপোর্টের ঠিকানা অনুযায়ী বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করছেন। আমরা স্থানীয় প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। তারা যদি তাদের বাবা-মাকে খুঁজে পান, তবে আমাদেরও খুব ভালো লাগবে।

এ বিষয়ে কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলী রাজিব মাহমুদ মিঠুন বলেন, আমরা রাজিব উদ্দিনের কাগজপত্র ও পাসপোর্ট যাচাই করে দেখেছি। সেখানের ঠিকানা অনুযায়ী স্থানটি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার একটি গ্রাম বলে প্রতীয়মান হয়। আমি ইতিমধ্যে সেখানকার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে কথা বলে বিষয়টি খতিয়ে দেখছি। যদি ওই ঠিকানাই রাজিব উদ্দিনের বাবা-মায়ের প্রকৃত ঠিকানা হয়ে থাকে, তবে তারা সেখানে গিয়ে আরও বিস্তারিত খোঁজ নিতে পারবেন। স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সর্বাত্মক সহযোগিতা করবে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

১

ইউনিফিলের ভবিষ্যৎ নিয়ে আলোচনায় লেবানন যাচ্ছেন জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত

২

আঙ্কারা-মস্কো-ওয়াশিংটন: স্বার্থের ত্রিমুখী সমীকরণে সম্পর্কে নতুন মেরুকরণ

৩

লালমনিরহাটে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

৪

নোবিপ্রবির রিজেন্ট বোর্ডে নতুন সদস্য ঢাবি অধ্যাপক মোর্শেদ হাসান খান

৫

জামালপুর ট্রাক চালক শ্রমিক ইউনিয়নের পাঁচ সদস্যের পদ বাতিল

৬

কৃত্রিম প্রবালপ্রাচীর গড়তে সাগরে ডোবানো হলো ঐতিহাসিক জাহাজ

৭

বাবার স্মৃতি ও মায়ের ইচ্ছায় যে বিদ্যালয় গড়েছিলেন হুমায়ূন আহমেদ

৮

৪৬ বছর পর বাংলাদেশে এসে বাবা-মাকে খুঁজছে রাজিব-সেলিনা

৯

এআই উন্নয়ন বন্ধে পাঁচ প্রযুক্তি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা

১০

মুসলিম ঐতিহ্য ও স্থাপত্যশৈলীর অনন্য নিদর্শন কুয়ালালামপুরের মসজিদে জামেক

১১

শ্রমিকের জীবনে সংকট

১২

হুথিদের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল জাতিসংঘ নিরাপত্তা পরিষদ

১৩

বগুড়ায় ট্রাকের ধাক্কায় অটোরিকশা চালক নিহত

১৪

ভারতীয় হাইকমিশনারের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, আলোচনার বিষয় অজানা

১৫

নানামুখী শঙ্কায় ডিসেম্বর মোকাবিলার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত

`); printWindow.document.close(); printWindow.focus(); printWindow.print(); printWindow.close(); }