শ্রমিকের জীবনে সংকট

আজাদ প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ১১:১১
 ছবি:

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬, ১১: ৪৫

বাংলাদেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি তৈরি পোশাকশিল্প। দেশের মোট রপ্তানি আয়ের ৮০ শতাংশের বেশি আসে এ খাত থেকে। প্রায় ৫০ লাখ মানুষের কর্মসংস্থানও এর সঙ্গে জড়িত। অথচ এই শিল্প সচল রাখার পেছনে যাদের শ্রম সবচেয়ে বেশি, তাদের জীবনমানের উন্নয়ন আজও উপেক্ষিত।

সরকারের নতুন জাতীয় বেতনকাঠামো ঘোষণার পর পোশাকশ্রমিকদের মধ্যে দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ নতুন করে প্রকাশ পেয়েছে। একদিকে এক শ্রেণির মানুষের আয় ব্যাপকভাবে বাড়ানো হয়েছে, অন্যদিকে একই বাজারে টিকে থাকার লড়াইয়ে থাকা শ্রমিকদের আয় অপরিবর্তিত থাকবে কেন?

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, ২০২৫ সালের সেপ্টেম্বরে দেশে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৩৬ শতাংশ। ২০২৬ সালের সেপ্টেম্বরে তা দাঁড়িয়েছে ৮ দশমিক ৩৪ শতাংশে। এমন পরিস্থিতিতে বাড়িভাড়া, খাদ্যপণ্য, পরিবহন, শিক্ষা ও চিকিৎসাব্যয়ের চাপ সামাল দেওয়া নিম্ন আয়ের মানুষের জন্য কঠিন হয়ে উঠছে।

বাংলাদেশের বাজারে সিন্ডিকেটের মাধ্যমে কৃত্রিম সংকট সৃষ্টি ও পণ্যের দাম বাড়ানোর প্রবণতা নতুন নয়। বাজার তদারকিতে দুর্বলতা এবং অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থতা এ সমস্যাকে আরো জটিল করে তুলেছে।

শ্রমিক অসন্তোষ মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। রাজনৈতিক দলের নেতাকর্মীদের আইনশৃঙ্খলা রক্ষার নামে লাঠিসোঁটা হাতে রাস্তায় নামাও উদ্বেগজনক। আইনশৃঙ্খলা রক্ষা রাষ্ট্রের দায়িত্ব, কোনো রাজনৈতিক দলের নয়। শ্রমিকদের শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার নিশ্চিত করার পাশাপাশি ভাঙচুর, সহিংসতা ও জননিরাপত্তা বিঘ্নিত করার ঘটনাও আইনের আওতায় আনতে হবে। বাংলাদেশের অর্থনীতি সচল রাখতে এবং তৈরি পোশাকশিল্পের অবস্থান ধরে রাখতে সরকার, মালিক পক্ষ ও শ্রমিক প্রতিনিধিদের সমন্বিত উদ্যোগ এখন সময়ের দাবি। শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় ও শিল্পের সক্ষমতা বিবেচনায় নিয়ে বাস্তবসম্মত মজুরিকাঠামো নির্ধারণ করতে হবে। পাশাপাশি রেশনব্যবস্থা, আবাসন, চিকিৎসা ও অন্যান্য মৌলিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়টিও বিবেচনায় রাখা জরুরি। বাজারে সিন্ডিকেট ও অযৌক্তিক মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে কঠোর নজরদারি প্রয়োজন।

লেখক : শিক্ষার্থী, ইসলামিক স্টাডিজ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

১

ইউনিফিলের ভবিষ্যৎ নিয়ে আলোচনায় লেবানন যাচ্ছেন জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত

২

আঙ্কারা-মস্কো-ওয়াশিংটন: স্বার্থের ত্রিমুখী সমীকরণে সম্পর্কে নতুন মেরুকরণ

৩

লালমনিরহাটে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

৪

নোবিপ্রবির রিজেন্ট বোর্ডে নতুন সদস্য ঢাবি অধ্যাপক মোর্শেদ হাসান খান

৫

জামালপুর ট্রাক চালক শ্রমিক ইউনিয়নের পাঁচ সদস্যের পদ বাতিল

৬

কৃত্রিম প্রবালপ্রাচীর গড়তে সাগরে ডোবানো হলো ঐতিহাসিক জাহাজ

৭

বাবার স্মৃতি ও মায়ের ইচ্ছায় যে বিদ্যালয় গড়েছিলেন হুমায়ূন আহমেদ

৮

৪৬ বছর পর বাংলাদেশে এসে বাবা-মাকে খুঁজছে রাজিব-সেলিনা

৯

এআই উন্নয়ন বন্ধে পাঁচ প্রযুক্তি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা

১০

মুসলিম ঐতিহ্য ও স্থাপত্যশৈলীর অনন্য নিদর্শন কুয়ালালামপুরের মসজিদে জামেক

১১

শ্রমিকের জীবনে সংকট

১২

হুথিদের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল জাতিসংঘ নিরাপত্তা পরিষদ

১৩

বগুড়ায় ট্রাকের ধাক্কায় অটোরিকশা চালক নিহত

১৪

ভারতীয় হাইকমিশনারের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, আলোচনার বিষয় অজানা

১৫

নানামুখী শঙ্কায় ডিসেম্বর মোকাবিলার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত

`); printWindow.document.close(); printWindow.focus(); printWindow.print(); printWindow.close(); }