রাজনীতি

ভারতীয় হাইকমিশনারের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, আলোচনার বিষয় অজানা

আজাদ প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ১১:১১
 ছবি:

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। বৃহস্পতিবার সকালে ঢাকার ভারতীয় হাইকমিশনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। একটি কূটনৈতিক সূত্র বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে। তবে দুই কূটনীতিকের মধ্যে কী বিষয়ে আলোচনা হয়েছে, সে সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

বাংলাদেশ ও ভারতের সম্পর্কে টানাপোড়েনের মধ্যে দুই দেশের বাইরে যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিকের এ বৈঠক অনুষ্ঠিত হলো। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারতের কাছে প্রত্যর্পণের দাবি জানিয়ে আসছে বাংলাদেশ। ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে তিনি ভারতে অবস্থান করছেন। এরই মধ্যে আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন শেখ হাসিনা।

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা এবং তাঁর জন্য নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে যুক্তরাজ্যভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের পক্ষ থেকে দিল্লির বাংলাদেশ হাইকমিশনে চিঠি পাঠানোর বিষয়টি নিয়েও আলোচনা চলছে।

এমন প্রেক্ষাপটে ভারতীয় হাইকমিশনার ও মার্কিন রাষ্ট্রদূতের বৈঠককে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্ট মহলের কেউ কেউ। তবে বৈঠকে শেখ হাসিনা বা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন চলতি বছরের ১২ জানুয়ারি বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। অন্যদিকে দীনেশ ত্রিবেদী চলতি বছরের জুনে ঢাকায় ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্ব নেন।

১

ইউনিফিলের ভবিষ্যৎ নিয়ে আলোচনায় লেবানন যাচ্ছেন জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত

২

আঙ্কারা-মস্কো-ওয়াশিংটন: স্বার্থের ত্রিমুখী সমীকরণে সম্পর্কে নতুন মেরুকরণ

৩

লালমনিরহাটে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

৪

নোবিপ্রবির রিজেন্ট বোর্ডে নতুন সদস্য ঢাবি অধ্যাপক মোর্শেদ হাসান খান

৫

জামালপুর ট্রাক চালক শ্রমিক ইউনিয়নের পাঁচ সদস্যের পদ বাতিল

৬

কৃত্রিম প্রবালপ্রাচীর গড়তে সাগরে ডোবানো হলো ঐতিহাসিক জাহাজ

৭

বাবার স্মৃতি ও মায়ের ইচ্ছায় যে বিদ্যালয় গড়েছিলেন হুমায়ূন আহমেদ

৮

৪৬ বছর পর বাংলাদেশে এসে বাবা-মাকে খুঁজছে রাজিব-সেলিনা

৯

এআই উন্নয়ন বন্ধে পাঁচ প্রযুক্তি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা

১০

মুসলিম ঐতিহ্য ও স্থাপত্যশৈলীর অনন্য নিদর্শন কুয়ালালামপুরের মসজিদে জামেক

১১

শ্রমিকের জীবনে সংকট

১২

হুথিদের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল জাতিসংঘ নিরাপত্তা পরিষদ

১৩

বগুড়ায় ট্রাকের ধাক্কায় অটোরিকশা চালক নিহত

১৪

ভারতীয় হাইকমিশনারের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, আলোচনার বিষয় অজানা

১৫

নানামুখী শঙ্কায় ডিসেম্বর মোকাবিলার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত

`); printWindow.document.close(); printWindow.focus(); printWindow.print(); printWindow.close(); }