সারাদেশ

জামালপুর ট্রাক চালক শ্রমিক ইউনিয়নের পাঁচ সদস্যের পদ বাতিল

স্টাফ রিপোর্টার, জামালপুর
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ১২:১১
 ছবি:

শৃঙ্খলাভঙ্গ ও শ্রমিক কল্যাণ তহবিলের অর্থ আত্মসাতের চেষ্টার অভিযোগ; সিদ্ধান্তকে অন্যায় বলছেন এক সদস্য

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ, সংগঠনের সিদ্ধান্ত অমান্য এবং শ্রমিক কল্যাণ তহবিলের অর্থ আত্মসাতের চেষ্টার অভিযোগে জামালপুর জেলা ট্রাক চালক শ্রমিক ইউনিয়ন-৩৬৪০-এর পাঁচ সদস্যের সদস্যপদ বাতিল করা হয়েছে। গত ৩ নভেম্বর ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ৫ নভেম্বর পৃথক চিঠির মাধ্যমে সংশ্লিষ্ট সদস্যদের বিষয়টি জানানো হয়েছে।

সদস্যপদ বাতিল হওয়া ব্যক্তিরা হলেন মো. রঞ্জু মিয়া, মো. মজলু মিয়া, মো. জুলহাস আলী, মো. শফিকুল ইসলাম ও মো. শাহিন মিয়া। তাঁরা সবাই জামালপুর জেলা ট্রাক, ট্যাংকলরি, কাভার্ডভ্যান, মিনিট্রাক ও ট্রাক্টর চালক শ্রমিক ইউনিয়নের সদস্য ছিলেন। খোঁজ নিয়ে জানা গেছে, সদস্যপদ বাতিল হওয়া এই পাঁচজন বর্তমানে ইউনিয়নের তারাকান্দি নিয়ন্ত্রণ অফিস পরিচালনা করছেন।

ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, গত ১৪ জুলাই ২০২৬ তারিখে সংশ্লিষ্ট সদস্যদের বিরুদ্ধে অসাংগঠনিক কর্মকাণ্ডের অভিযোগে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ও কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু অভিযোগ অনুযায়ী, তাঁরা সংগঠনের সিদ্ধান্ত উপেক্ষা করে পরবর্তী সময়েও সাংগঠনিক কর্মকাণ্ড চালিয়ে যান। এতে সংগঠনের শৃঙ্খলা ও কার্যক্রম ব্যাহত হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়।

চিঠিতে আরও অভিযোগ করা হয়, সংশ্লিষ্ট সদস্যরা সংগঠনের সিদ্ধান্ত অমান্য করে শ্রমিক কল্যাণ তহবিলের অর্থ আত্মসাতের চেষ্টা করেছেন। এ ধরনের কর্মকাণ্ড সংগঠনের গঠনতন্ত্রের পরিপন্থী বলেও উল্লেখ করা হয়। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে ৩ নভেম্বর অনুষ্ঠিত কার্যনির্বাহী কমিটির সভায় গঠনতন্ত্রের ৬ নম্বর অনুচ্ছেদের ক ও খ ধারা অনুযায়ী তাঁদের সদস্যপদ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।

একই সঙ্গে ভবিষ্যতে সংগঠনের সিদ্ধান্তবিরোধী কোনো কর্মকাণ্ডে জড়িত হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে চিঠিতে সতর্ক করা হয়েছে।

এ বিষয়ে সদস্যপদ বাতিল হওয়া অন্য চার সদস্যের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে মো. রঞ্জু মিয়া মুঠোফোনে বলেন, ‘চিঠি হাতে পেয়েছি। আমাকে অন্যায়ভাবে সদস্যপদ থেকে বাতিল করা হয়েছে। আমি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করব।’ 

১

ইউনিফিলের ভবিষ্যৎ নিয়ে আলোচনায় লেবানন যাচ্ছেন জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত

২

আঙ্কারা-মস্কো-ওয়াশিংটন: স্বার্থের ত্রিমুখী সমীকরণে সম্পর্কে নতুন মেরুকরণ

৩

লালমনিরহাটে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

৪

নোবিপ্রবির রিজেন্ট বোর্ডে নতুন সদস্য ঢাবি অধ্যাপক মোর্শেদ হাসান খান

৫

জামালপুর ট্রাক চালক শ্রমিক ইউনিয়নের পাঁচ সদস্যের পদ বাতিল

৬

কৃত্রিম প্রবালপ্রাচীর গড়তে সাগরে ডোবানো হলো ঐতিহাসিক জাহাজ

৭

বাবার স্মৃতি ও মায়ের ইচ্ছায় যে বিদ্যালয় গড়েছিলেন হুমায়ূন আহমেদ

৮

৪৬ বছর পর বাংলাদেশে এসে বাবা-মাকে খুঁজছে রাজিব-সেলিনা

৯

এআই উন্নয়ন বন্ধে পাঁচ প্রযুক্তি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা

১০

মুসলিম ঐতিহ্য ও স্থাপত্যশৈলীর অনন্য নিদর্শন কুয়ালালামপুরের মসজিদে জামেক

১১

শ্রমিকের জীবনে সংকট

১২

হুথিদের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল জাতিসংঘ নিরাপত্তা পরিষদ

১৩

বগুড়ায় ট্রাকের ধাক্কায় অটোরিকশা চালক নিহত

১৪

ভারতীয় হাইকমিশনারের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, আলোচনার বিষয় অজানা

১৫

নানামুখী শঙ্কায় ডিসেম্বর মোকাবিলার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত

`); printWindow.document.close(); printWindow.focus(); printWindow.print(); printWindow.close(); }