২০২৭ বিশ্বকাপে ‘বি’ গ্রুপে বাংলাদেশ; প্রতিপক্ষ কারা

ইংল্যান্ড ম্যাচ দিয়ে শুরু বাংলাদেশের বিশ্বকাপ অভিযান

ক্রীড়া প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ০২ অক্টোবর ২০২৬, ০৪:১০
 ছবি:

ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে অভিযান শুরু করবে বাংলাদেশ। আগামী ৮ অক্টোবর নামিবিয়ার রাজধানী উইন্ডহকে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের মুখোমুখি হবে লিটন কুমার দাসের দল। বৃহস্পতিবার বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ১৪ দলের বিশ্বকাপে বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে। এই গ্রুপে ইংল্যান্ডের পাশাপাশি রয়েছে নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও বাছাইপর্ব থেকে আসা একটি দল। ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, অস্ট্রেলিয়া, পাকিস্তান, আফগানিস্তান, জিম্বাবুয়ে ও আরেকটি বাছাইপর্বের দল। ইংল্যান্ডের পর ১২ অক্টোবর কুগম্পো সিটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ। এরপর ১৬ অক্টোবর ডারবানে শ্রীলঙ্কা এবং ১৯ অক্টোবর একই ভেন্যুতে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে তারা। গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ ২৩ অক্টোবর ছুয়ানেতে বাছাইপর্ব থেকে আসা দলের বিপক্ষে।

গ্রুপ পর্বে প্রতিটি দল পাঁচটি করে ম্যাচ খেলবে। দুই গ্রুপের শীর্ষ তিনটি করে দল এবং দুই গ্রুপের চতুর্থ স্থানের দলগুলোর মধ্যে তুলনামূলকভাবে এগিয়ে থাকা একটি দল নিয়ে হবে ‘সুপার সেভেন’ পর্ব। এই পর্বে সাত দল রাউন্ড রবিন পদ্ধতিতে খেলবে। পয়েন্ট তালিকার শীর্ষ চার দল উঠবে সেমিফাইনালে।

বিশ্বকাপের মূল পর্ব শুরু হবে ৭ অক্টোবর কেপটাউনে অস্ট্রেলিয়া-ভারত ম্যাচ দিয়ে। এর পরদিনই উইন্ডহকে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ১০ অক্টোবর জোহানেসবার্গে হবে ভারত-পাকিস্তান ম্যাচ।

দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠিত হবে এবারের বিশ্বকাপ। দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে স্বাগতিক হিসেবে সরাসরি জায়গা পেয়েছে। র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে আরও আটটি দল সরাসরি মূল পর্বে উঠেছে। বাকি চারটি স্থান নির্ধারিত হবে বাছাইপর্বের মাধ্যমে।

বাছাইপর্বের শীর্ষ দল সরাসরি বিশ্বকাপের গ্রুপ পর্বে উঠবে। দ্বিতীয় থেকে চতুর্থ হওয়া তিন দল উইন্ডহকে ‘সুপার সিরিজ’ খেলবে। সেখান থেকে একটি দল মূল পর্বে জায়গা পাবে।

১৭ নভেম্বর কেপটাউনে প্রথম এবং ১৮ নভেম্বর ছুয়ানেতে দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। ২১ নভেম্বর জোহানেসবার্গে ফাইনাল দিয়ে শেষ হবে বিশ্বকাপ। দুই সেমিফাইনাল ও ফাইনালের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে।

১

আনসারের তিন আইন একীভূত করে হচ্ছে ‘আনসার বাহিনী আইন’: স্বরাষ্ট্রমন্ত্রী

২

৯-২ গোলে বিধ্বস্ত বাংলাদেশ, ফাইনালে ইন্দোনেশিয়া

৩

মুন্সীগঞ্জে শ্রেণিকক্ষে ঢুকে ছাত্রকে আছাড় দিলেন সহপাঠীর অভিভাবক

৪

নিজের বাড়িতে হামলার মামলা করে উল্টো সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে বৃদ্ধা

৫

বগুড়ায় হাতকড়া পরেই মায়ের জানাজায় আওয়ামী লীগ নেতা

৬

আম্মারকে ‘বহিষ্কারের’ তথ্য এক বছর পর কেন প্রকাশ্যে আনল শিবির

৭

প্রাথমিক স্বাস্থ্যসেবায় ১২ হাজার কোটি টাকার প্রকল্প, কাজ হবে ১৬ হাজার ২৬৫ স্থাপনায়

৮

‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা

৯

যুক্তরাষ্ট্র হামলা করলে আরও কঠোর জবাবের প্রস্তুতি ইরানের, অনিশ্চিত কূটনীতি

১০

ছুটির দিনে কাজে দ্বিগুণ বেতন, বসকে ঠাট্টার সুযোগ: জেন-জি উদ্যোক্তার অভিনব কৌশল

১১

সরকারি দায়িত্বে বিএনপির শীর্ষ নেতারা, মাঠের শূন্যতা পূরণ হবে কীভাবে

১২

সেপ্টেম্বরে ধর্ষণের শিকার ৪৯ নারী-কন্যা, ৫২ জনকে হত্যা

১৩

রেমিট্যান্স ও রফতানি, দুই খাতেই চাপ বাড়ছে

১৪

সড়কের পাশে বৃদ্ধকে দেখে থামল প্রধানমন্ত্রীর গাড়ি, নিলেন দোয়া

১৫

মিষ্টির পদত্যাগের পর গাজী নজরুলের এমপি পদ নিয়ে প্রশ্ন

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

১৫

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

সম্পর্কিত