রাজধানী

সেপ্টেম্বরে ধর্ষণের শিকার ৪৯ নারী-কন্যা, ৫২ জনকে হত্যা

আজাদ প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ০২ অক্টোবর ২০২৬, ০৪:১০
 ছবি:

চলতি বছরের সেপ্টেম্বর মাসে দেশে ২৫২ জন নারী ও কন্যা বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয়েছেন। এর মধ্যে ৪৯ জন ধর্ষণের শিকার হয়েছেন। একই সময়ে হত্যা করা হয়েছে ৫২ জন নারী ও কন্যাকে। এছাড়া রহস্যজনক মৃত্যু হয়েছে ৪৫ জনের। বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় লিগ্যাল এইড উপ-পরিষদ ১৫টি জাতীয় দৈনিক ও দুটি অনলাইন পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে সেপ্টেম্বর মাসের নারী ও কন্যা নির্যাতনের এই পরিসংখ্যান প্রকাশ করেছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) সংগঠনের সাধারণ সম্পাদক মালেকা বানুর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


মহিলা পরিষদের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে ধর্ষণের শিকার ৪৯ জনের মধ্যে ৩০ জন কন্যা এবং ১৯ জন নারী। তাদের মধ্যে দুই কন্যাসহ নয়জন দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। ধর্ষণের পর হত্যা করা হয়েছে চার কন্যাকে। ধর্ষণের কারণে আত্মহত্যা করেছেন একজন কন্যা। এছাড়া ১১ কন্যাসহ ১৩ জনকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে।

একই মাসে বিভিন্ন কারণে ১৩ জন কন্যা ও ৩৯ জন নারীসহ মোট ৫২ জন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এ সময়ে একজনকে হত্যার চেষ্টা করা হয়েছে। পাশাপাশি ১১ জন কন্যা ও ৩৪ জন নারীসহ ৪৫ জনের রহস্যজনক মৃত্যুর তথ্য পেয়েছে মহিলা পরিষদ।

যৌন সহিংসতার ঘটনাও ছিল উল্লেখযোগ্য। সেপ্টেম্বরে ১২ কন্যাসহ ২২ জন যৌন সহিংসতার শিকার হয়েছেন। এর মধ্যে আট কন্যাসহ ১২ জন যৌন নিপীড়নের শিকার হয়েছেন। চার কন্যাসহ সাত জন উত্ত্যক্তকরণের শিকার হয়েছেন। সাইবার সহিংসতার শিকার হয়েছেন তিন জন।

মহিলা পরিষদের তথ্য বলছে, সেপ্টেম্বরে চার কন্যাসহ ১৪ জন আত্মহত্যা করেছেন। এর মধ্যে একজন আত্মহত্যায় প্ররোচনার শিকার হয়েছেন। অগ্নিদগ্ধের শিকার হয়েছেন দুজন, যার মধ্যে একজন কন্যা অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন। এ ছাড়া যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়েছেন আট জন। তাদের মধ্যে পাঁচ জনকে যৌতুকের কারণে হত্যা করা হয়েছে। পারিবারিক সহিংসতায় শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন সাত জন, যাদের মধ্যে একজন কন্যা। একজন গৃহকর্মী নির্যাতনের শিকার হয়েছেন।

সেপ্টেম্বরে সাত কন্যাসহ আট জন অপহরণের শিকার হয়েছেন। শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন তিন কন্যাসহ ১৪ জন। একজন কন্যার বাল্যবিবাহ হয়েছে এবং সাত জনের বাল্যবিবাহের চেষ্টা করা হয়েছে। এছাড়া একজন কন্যাসহ আট জন বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছেন।

১

আনসারের তিন আইন একীভূত করে হচ্ছে ‘আনসার বাহিনী আইন’: স্বরাষ্ট্রমন্ত্রী

২

৯-২ গোলে বিধ্বস্ত বাংলাদেশ, ফাইনালে ইন্দোনেশিয়া

৩

মুন্সীগঞ্জে শ্রেণিকক্ষে ঢুকে ছাত্রকে আছাড় দিলেন সহপাঠীর অভিভাবক

৪

নিজের বাড়িতে হামলার মামলা করে উল্টো সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে বৃদ্ধা

৫

বগুড়ায় হাতকড়া পরেই মায়ের জানাজায় আওয়ামী লীগ নেতা

৬

আম্মারকে ‘বহিষ্কারের’ তথ্য এক বছর পর কেন প্রকাশ্যে আনল শিবির

৭

প্রাথমিক স্বাস্থ্যসেবায় ১২ হাজার কোটি টাকার প্রকল্প, কাজ হবে ১৬ হাজার ২৬৫ স্থাপনায়

৮

‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা

৯

যুক্তরাষ্ট্র হামলা করলে আরও কঠোর জবাবের প্রস্তুতি ইরানের, অনিশ্চিত কূটনীতি

১০

ছুটির দিনে কাজে দ্বিগুণ বেতন, বসকে ঠাট্টার সুযোগ: জেন-জি উদ্যোক্তার অভিনব কৌশল

১১

সরকারি দায়িত্বে বিএনপির শীর্ষ নেতারা, মাঠের শূন্যতা পূরণ হবে কীভাবে

১২

সেপ্টেম্বরে ধর্ষণের শিকার ৪৯ নারী-কন্যা, ৫২ জনকে হত্যা

১৩

রেমিট্যান্স ও রফতানি, দুই খাতেই চাপ বাড়ছে

১৪

সড়কের পাশে বৃদ্ধকে দেখে থামল প্রধানমন্ত্রীর গাড়ি, নিলেন দোয়া

১৫

মিষ্টির পদত্যাগের পর গাজী নজরুলের এমপি পদ নিয়ে প্রশ্ন

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

১৫

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

সম্পর্কিত