অর্থনীতি

রেমিট্যান্স ও রফতানি, দুই খাতেই চাপ বাড়ছে

আজাদ প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ০২ অক্টোবর ২০২৬, ০৫:১০
 ছবি:

চলতি অর্থবছরের শুরুতে রেমিট্যান্স ও পণ্য রফতানি—দুই খাতেই বছরওয়ারি প্রবৃদ্ধি রয়েছে। তবে মাসভিত্তিক হিসাবে উল্টো কমতির প্রবণতা দেখা যাচ্ছে। টানা চার মাস ধরে মাসওয়ারি রেমিট্যান্স ৩০০ কোটি ডলারের নিচে রয়েছে। একইভাবে জুলাইয়ের পর প্রতি মাসেই কমেছে পণ্য রফতানি। এর সঙ্গে শিল্পকারখানায় গ্যাস ও বিদ্যুতের সংকট উৎপাদন সক্ষমতায় প্রভাব ফেলছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বরে দেশে ২৭৬ কোটি ৬০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে। আগস্টে এসেছিল ২৯৬ কোটি ৬৬ লাখ ডলার। অর্থাৎ এক মাসের ব্যবধানে প্রবাসী আয় কমেছে ২০ কোটি ৬ লাখ ডলার।

চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে রেমিট্যান্স এসেছিল ২৮৫ কোটি ৮৭ লাখ ডলার। আগস্টে তা বেড়ে ২৯৬ কোটি ৬৬ লাখ ডলারে দাঁড়ায়। সেপ্টেম্বরে আবার কমে হয়েছে ২৭৬ কোটি ৬০ লাখ ডলার। এর আগে সর্বশেষ মে মাসে মাসওয়ারি রেমিট্যান্স ৩০০ কোটি ডলারের বেশি হয়েছিল।

তবে গত বছরের একই সময়ের তুলনায় সেপ্টেম্বরে রেমিট্যান্স বেড়েছে প্রায় ৩ শতাংশ। ২০২৫ সালের সেপ্টেম্বরে দেশে ২৬৮ কোটি ৬০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছিল। ব্যাংকারদের মতে, ব্যাংকিং চ্যানেলে প্রবাসীদের অর্থ পাঠানোর সুবিধা বৃদ্ধি এবং ডলারের আনুষ্ঠানিক দর তুলনামূলক স্থিতিশীল থাকায় রেমিট্যান্সের প্রবাহ সামগ্রিকভাবে ইতিবাচক রয়েছে। মাসভিত্তিক ওঠানামা থাকলেও এই প্রবাহ বৈদেশিক মুদ্রার বাজার ও দেশের রিজার্ভে স্বস্তি ধরে রাখতে ভূমিকা রাখছে।

রেমিট্যান্সে নতুন রেকর্ড

এরই মধ্যে গত অর্থবছরে রেমিট্যান্সে নতুন রেকর্ড হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে প্রবাসীরা মোট ৩ হাজার ৫৫৯ কোটি ডলার দেশে পাঠিয়েছেন। ওই অর্থবছরের ১২ মাসের মধ্যে ছয় মাসেই ৩০০ কোটি ডলারের বেশি রেমিট্যান্স এসেছে। এর আগের অর্থবছরেও প্রবাসী আয়ে বড় ধরনের প্রবৃদ্ধি দেখা যায়। ২০২৪-২৫ অর্থবছরে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স বেড়েছিল প্রায় ২৭ শতাংশ। ওই অর্থবছরেই প্রথমবারের মতো এক বছরে প্রবাসী আয় ৩ হাজার কোটি ডলার ছাড়িয়ে যায়। পরের অর্থবছরে সেই রেকর্ডও ছাড়িয়ে যায়। ব্যাংকারদের মতে, অর্থনীতিতে নানা ধরনের চাপ থাকলেও রেমিট্যান্সের এই প্রবাহ অভ্যন্তরীণ অর্থনীতিতে অর্থের জোগান এবং বৈদেশিক মুদ্রার বাজারে স্থিতিশীলতা ধরে রাখতে সহায়তা করছে।

মাসভিত্তিক কমেছে রফতানিও

রেমিট্যান্সের মতো পণ্য রফতানিতেও আগস্টের তুলনায় সেপ্টেম্বরে আয় কমেছে। তবে গত বছরের একই মাসের তুলনায় রফতানি বেড়েছে। রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের সেপ্টেম্বরে বাংলাদেশ ৩৯৩ কোটি ৭২ লাখ ডলারের পণ্য রফতানি করেছে। আগস্টে রফতানি হয়েছিল প্রায় ৪৪৩ কোটি ডলারের। অর্থাৎ এক মাসের ব্যবধানে রফতানি কমেছে প্রায় ৪৯ কোটি ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৬ হাজার কোটি টাকা।

এর আগে জুলাইয়ে পণ্য রফতানি হয়েছিল ৪৭৩ কোটি ডলারের। অর্থাৎ চলতি অর্থবছরের শুরু থেকেই মাসভিত্তিক রফতানিতে কমতির প্রবণতা দেখা যাচ্ছে। জুলাইয়ের তুলনায় আগস্টে রফতানি কমেছিল প্রায় ৩০ কোটি ডলার। আগস্ট থেকে সেপ্টেম্বরে কমেছে আরও প্রায় ৪৯ কোটি ডলার। সেপ্টেম্বর মাস ৩০ দিনের হওয়ায় মাসভিত্তিক রফতানিতে কিছুটা প্রভাব পড়েছে। চলতি অর্থবছরের জুলাই ও আগস্ট ছিল ৩১ দিনের মাস। গত কয়েক বছরের রফতানি প্রবণতা অনুযায়ী, প্রতিদিন গড়ে প্রায় ১৫ কোটি ডলারের পণ্য রফতানি হয়ে থাকে।

তৈরি পোশাকে প্রবৃদ্ধি

সামগ্রিক রফতানি কমলেও তৈরি পোশাক খাতে প্রবৃদ্ধি অব্যাহত রয়েছে। ইপিবির তথ্য অনুযায়ী, চলতি ২০২৬-২৭ অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে তৈরি পোশাক রফতানি হয়েছে ১ হাজার ৫৮ কোটি ডলারের। গত অর্থবছরের একই সময়ে রফতানি হয়েছিল ৯৯৭ কোটি ডলার। অর্থাৎ তিন মাসে তৈরি পোশাক রফতানি বেড়েছে ৬ দশমিক ১০ শতাংশ। এই সময়ে নিট পোশাক রফতানি বেড়েছে ৬ দশমিক ৮৮ শতাংশ। এ খাত থেকে রফতানি আয় হয়েছে ৫৯৬ কোটি ডলার। একই সময়ে ওভেন পোশাক রফতানি বেড়েছে ৫ দশমিক ১১ শতাংশ। এ খাত থেকে আয় হয়েছে ৪৬১ কোটি ডলার।

একক মাস হিসাবেও সেপ্টেম্বরে তৈরি পোশাক রফতানিতে প্রবৃদ্ধি হয়েছে ৮ দশমিক ৫৬ শতাংশ। গত বছরের সেপ্টেম্বরে ২৮৪ কোটি ডলারের পোশাক রফতানি হয়েছিল। চলতি বছরের সেপ্টেম্বরে তা বেড়ে হয়েছে ৩০৮ কোটি ডলার। এর মধ্যে নিট পোশাক রফতানি বেড়েছে ৮ দশমিক ৫৮ শতাংশ এবং ওভেন পোশাক রফতানি বেড়েছে ৮ দশমিক ৫৪ শতাংশ।

বিজিএমইএর সাবেক পরিচালক ও বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের প্রতিষ্ঠাতা ও সিইও মহিউদ্দিন রুবেল বলেন, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে তৈরি পোশাক রফতানিতে ৬ দশমিক ১০ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। বিশেষ করে সেপ্টেম্বরে ৮ দশমিক ৫৬ শতাংশ প্রবৃদ্ধি রফতানি খাতের জন্য ইতিবাচক সংকেত দিচ্ছে। নিট ও ওভেন—দুই ধরনের পোশাকেই প্রবৃদ্ধি হয়েছে, যা বৈশ্বিক বাজারে বাংলাদেশের পোশাকের চাহিদা ধরে রাখার ইঙ্গিত দেয়।

জ্বালানি সংকটে উৎপাদন ব্যাহত

তবে রফতানি খাতের উদ্যোক্তারা বলছেন, শিল্পকারখানায় গ্যাস ও বিদ্যুতের সংকট উৎপাদন সক্ষমতাকে প্রভাবিত করছে। অনেক কারখানাই তাদের পূর্ণ সক্ষমতায় উৎপাদন করতে পারছে না। বিকেএমইএর নির্বাহী সভাপতি ফজলে শামিম এহসান বলেন, আগস্ট মাসজুড়েই জ্বালানি সংকট ছিল। এর মধ্যেও সেপ্টেম্বরে রফতানিতে প্রবৃদ্ধি হওয়া ইতিবাচক। তবে অধিকাংশ কারখানা সংকটে থাকার পরও কিছু কারখানা নিজস্ব দক্ষতায় অতিরিক্ত রফতানি করতে পারায় এই প্রবৃদ্ধি হয়ে থাকতে পারে বলে তিনি মনে করেন। তিনি বলেন, রফতানির এই তথ্য আগের সময়ের মতো ‘উদ্ভাবিত’ হয়েছে—এমনটি তিনি বিশ্বাস করতে চান না।

শিল্প উদ্যোক্তাদের অভিযোগ, গ্যাস ও বিদ্যুতের সংকটে কারখানার উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। অনেক ক্ষেত্রে সক্ষমতার অর্ধেকের বেশি উৎপাদন করা সম্ভব হচ্ছে না। এর প্রভাব ভবিষ্যতের রফতানি আদেশ ও উৎপাদনেও পড়তে পারে বলে আশঙ্কা করছেন তাঁরা।

তিন মাসে রফতানি বেড়েছে ৬ শতাংশের বেশি

মাসভিত্তিক রফতানি কমলেও চলতি অর্থবছরের প্রথম তিন মাসের হিসাবে প্রবৃদ্ধি রয়েছে। ইপিবির তথ্য অনুযায়ী, জুলাই থেকে সেপ্টেম্বর সময়ে মোট পণ্য রফতানি হয়েছে ১ হাজার ৩০৯ কোটি ডলারের। গত অর্থবছরের একই সময়ে রফতানি হয়েছিল ১ হাজার ২৩১ কোটি ডলার। অর্থাৎ তিন মাসে রফতানি বেড়েছে ৬ দশমিক ৩৪ শতাংশ।

একইভাবে সেপ্টেম্বরে বছরওয়ারি রফতানি প্রবৃদ্ধি হয়েছে ৮ দশমিক ৫৪ শতাংশ। গত বছরের সেপ্টেম্বরে রফতানি হয়েছিল ৩৬৩ কোটি ডলারের কিছু কম। তুলনামূলক দুর্বল ভিত্তির কারণে এবার প্রবৃদ্ধির হার কিছুটা বেশি হয়েছে।

সব মিলিয়ে চলতি অর্থবছরের শুরুতে রেমিট্যান্স ও রফতানি—দুই খাতেই বছরওয়ারি প্রবৃদ্ধি রয়েছে। কিন্তু মাসভিত্তিক রেমিট্যান্স ও রফতানি কমে যাওয়ার প্রবণতা এবং শিল্পে জ্বালানি সংকট অর্থনীতির জন্য নতুন করে নজর দেওয়ার বিষয় হয়ে উঠেছে। রেমিট্যান্সে প্রবাহ ধরে রাখার পাশাপাশি রফতানি উৎপাদন সক্ষমতা স্বাভাবিক রাখা এবং শিল্পে নিরবচ্ছিন্ন গ্যাস-বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।

১

আনসারের তিন আইন একীভূত করে হচ্ছে ‘আনসার বাহিনী আইন’: স্বরাষ্ট্রমন্ত্রী

২

৯-২ গোলে বিধ্বস্ত বাংলাদেশ, ফাইনালে ইন্দোনেশিয়া

৩

মুন্সীগঞ্জে শ্রেণিকক্ষে ঢুকে ছাত্রকে আছাড় দিলেন সহপাঠীর অভিভাবক

৪

নিজের বাড়িতে হামলার মামলা করে উল্টো সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে বৃদ্ধা

৫

বগুড়ায় হাতকড়া পরেই মায়ের জানাজায় আওয়ামী লীগ নেতা

৬

আম্মারকে ‘বহিষ্কারের’ তথ্য এক বছর পর কেন প্রকাশ্যে আনল শিবির

৭

প্রাথমিক স্বাস্থ্যসেবায় ১২ হাজার কোটি টাকার প্রকল্প, কাজ হবে ১৬ হাজার ২৬৫ স্থাপনায়

৮

‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা

৯

যুক্তরাষ্ট্র হামলা করলে আরও কঠোর জবাবের প্রস্তুতি ইরানের, অনিশ্চিত কূটনীতি

১০

ছুটির দিনে কাজে দ্বিগুণ বেতন, বসকে ঠাট্টার সুযোগ: জেন-জি উদ্যোক্তার অভিনব কৌশল

১১

সরকারি দায়িত্বে বিএনপির শীর্ষ নেতারা, মাঠের শূন্যতা পূরণ হবে কীভাবে

১২

সেপ্টেম্বরে ধর্ষণের শিকার ৪৯ নারী-কন্যা, ৫২ জনকে হত্যা

১৩

রেমিট্যান্স ও রফতানি, দুই খাতেই চাপ বাড়ছে

১৪

সড়কের পাশে বৃদ্ধকে দেখে থামল প্রধানমন্ত্রীর গাড়ি, নিলেন দোয়া

১৫

মিষ্টির পদত্যাগের পর গাজী নজরুলের এমপি পদ নিয়ে প্রশ্ন

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

১৫

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

সম্পর্কিত