নৌকায় সাউন্ডসিস্টেম বাজানো ও নাচানাচি নিষিদ্ধ

২ বছর বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচের অনুমতি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৯
 ছবি:

জেলা প্রশাসক মো. আবুসাঈদ বলেন, নৌকা বাইচ দেখতে আসা তরুণদের অনেকে নৌকায় উচ্চ শব্দে সাউন্ড সিস্টেম বাজিয়ে নাচানাচি করেন। এবার এ ধরনের কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ায় টানা দুই বছর বন্ধ থাকার পর আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। আগামী ১২ সেপ্টেম্বর তিতাস নদীতে অনুষ্ঠিত হবে জেলার মানুষের বহুল প্রতীক্ষিত এ আয়োজন।

তবে এবারের নৌকা বাইচে প্রতিযোগিতা দেখতে আসা তরুণদের নৌকায় সাউন্ড সিস্টেম বাজিয়ে 'নাচানাচি' করার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে জেলা প্রশাসন। সোমবার (২৪ আগস্ট) দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে নৌকা বাইচ উপলক্ষে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রতিবছর জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত নৌকা বাইচ দেখতে তিতাস নদীর দুই তীরে ভিড় করেন লাখো মানুষ। ব্রাহ্মণবাড়িয়া ছাড়াও আশপাশের বিভিন্ন জেলা থেকে দর্শনার্থীরা এ উৎসবে অংশ নেন। তবে ২০২৪ ও ২০২৫ সালে নৌকা বাইচের আয়োজন করা হয়নি।

সোমবারের সভায় জেলা প্রশাসক মো. আবুসাঈদের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) পিয়াস বসাক, জেলা জামায়াতে ইসলামীর আমির মোবারক হোসেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন এবং জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তানিম সাহেদ রিপনসহ সংশ্লিষ্টরা।

সভায় নৌকা বাইচ শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে প্রতিযোগিতা দেখতে আসা দর্শনার্থীদের নৌকায় উচ্চ শব্দে সাউন্ড সিস্টেম বাজানো ও 'নাচানাচি' নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জেলা প্রশাসক মো. আবুসাঈদ বলেন, নৌকা বাইচ দেখতে আসা তরুণদের অনেকে নৌকায় উচ্চ শব্দে সাউন্ড সিস্টেম বাজিয়ে নাচানাচি করেন। এবার এ ধরনের কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে। তিনি বলেন, 'এর আগে এভাবে নৌকায় অতিরিক্ত উচ্ছৃঙ্খলতার কারণে কেউ কেউ পানিতে পড়ে মারা গেছেন। এ ধরনের পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকেও বেগ পেতে হয়।'

জেলা প্রশাসক আরও বলেন, নৌকা বাইচের জন্য নদীর যে অংশ নির্ধারণ করা হবে, সেখানে প্রতিযোগিতার নৌকা ছাড়া অন্য কাউকে নামতে দেওয়া হবে না। নিরাপত্তা নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নওগাঁয় সড়ক পরিবহন আইনের হত্যা মামলায় একজন গ্রেপ্তার

নওগাঁয় আমবাগান থেকে গ্রাম পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার

২৭ মাস বিদ্যালয়ে অনুপস্থিত, বেতন-ভাতা উত্তোলনের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

ঘুষের অভিযোগ ও অনুমতি ছাড়া অনুপস্থিতি: সাত পুলিশ কর্মকর্তা বরখাস্ত

জামায়াতে যোগ দেওয়া বিচারপতি ঘুষের অভিযোগে সন্দেহের কারণে অপসারিত হয়েছিলেন

কয়লা পরিবহনে সংকট, বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ কমালো আদানি

নেপালে বিপর্যয়, জীবিত উদ্ধারের আশা ফিকে হচ্ছে

চাইনিজ পোশাক ব্যবসায়ীর কোটি টাকা নিয়ে উধাও ড্রাইভার, পাঠালেন খুদেবার্তা

বিটিভির লোগো পরিবর্তনের উদ্যোগ, দর্শকের সমালোচনা; প্রশ্ন তুলছেন শিল্পীরাও

১০

দশ সংসদীয় কমিটি গঠন, সভাপতির পদে বিরোধী দল উপেক্ষিত

১১

নেপালে বন্যার প্রভাবে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি বন্ধ

১২

বক্তব্য প্রত্যাহারে দুদককে ২৪ ঘণ্টার সময় দিলেন আসিফ

১৩

সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস

১৪

তারেক রহমানকে বন্দির মূল উদ্দেশ্য ছিল জাতীয়তাবাদী রাজনীতি দুর্বল করা: রিজভী

১৫

আওয়ামী লীগ ১৭ বছরে অর্থনীতির কোমর ভেঙে দিয়ে গেছে: পার্থ

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত