ফল প্রকাশ ৩১ অক্টোবর বেলা ১১টায়

এইচএসসির ফল জানার নিয়মে পরিবর্তন, যেভাবে জানা যাবে

আজাদ প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ৩০ অক্টোবর ২০২৬, ০৬:১০
 ছবি:

ফল প্রকাশ ৩১ অক্টোবর বেলা ১১টায়, পুনর্নিরীক্ষণের আবেদন ১ থেকে ৭ নভেম্বর

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল মোবাইল ফোনে খুদে বার্তার (এসএমএস) মাধ্যমে জানার পদ্ধতিতে পরিবর্তন এনেছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। আগের বছরগুলোতে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিয়ে ফল জানা গেলেও এবার পাঠাতে হবে ১৬১৪০ নম্বরে। আগামী ৩১ অক্টোবর বেলা ১১টায় একযোগে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান, অনলাইন ও এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন।

এসএমএসে যেভাবে ফল জানবেন

মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে ইংরেজিতে `HSC` লিখে একটি স্পেস দিতে হবে। এরপর সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, রোল নম্বর ও পরীক্ষার বছর লিখে ১৬১৪০ নম্বরে এসএমএস পাঠাতে হবে।

উদাহরণ: `HSC DHA 123456 2026`

এখানে `DHA`-এর জায়গায় নিজের শিক্ষা বোর্ডের নামের প্রথম তিন অক্ষর এবং `123456`-এর জায়গায় নিজের রোল নম্বর লিখতে হবে। এরপর বার্তাটি ১৬১৪০ নম্বরে পাঠালেই ফিরতি এসএমএসে ফল জানা যাবে। এসএমএস পাঠানোর জন্য মোবাইল অপারেটরের নির্ধারিত চার্জ প্রযোজ্য হতে পারে।

অনলাইনে ফল দেখার ঠিকানা

এসএমএসের পাশাপাশি শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের ফল প্রকাশের ওয়েবসাইট থেকেও ফল জানতে পারবেন। ওয়েবসাইট দুটি হলো—

- eduboardresult.gov.bd
- educationboardresults.gov.bd

ফল প্রকাশের পর এসব ওয়েবসাইটে প্রয়োজনীয় তথ্য দিয়ে ফল দেখা যাবে।

পুনর্নিরীক্ষণের আবেদন ১ নভেম্বর থেকে

প্রকাশিত ফলে অসন্তুষ্ট শিক্ষার্থীরা ১ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করতে পারবেন। এ-সংক্রান্ত আবেদনপ্রক্রিয়া, ফি ও নির্দেশনা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

পরীক্ষার্থী ১২ লাখ ৭০ হাজারের বেশি

চলতি বছর এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় ২ জুলাই। পরীক্ষা ৮ আগস্ট শেষ হওয়ার কথা থাকলেও বন্যার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি বিষয়ের লিখিত পরীক্ষা নির্ধারিত সময়ে নেওয়া সম্ভব হয়নি। পরে স্থগিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হওয়ায় ওই বোর্ডের লিখিত পরীক্ষা শেষ হয় ৯ সেপ্টেম্বর।

এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন।

ফল প্রকাশের দিন ওয়েবসাইটে অতিরিক্ত চাপের কারণে ফল দেখতে দেরি হতে পারে। সে ক্ষেত্রে কিছুক্ষণ পর আবার চেষ্টা করা অথবা এসএমএসের মাধ্যমে ফল জানার পদ্ধতি ব্যবহার করতে পারবেন শিক্ষার্থীরা।

১

শাহবাগে গণবিক্ষোভের ডাক দিলেন হাসনাত আবদুল্লাহ

২

৭১৯ রানের ওয়ানডে ম্যাচে জিতল ইংল্যান্ড, ডাকেটের ১৬৭

৩

কেপটাউন টেস্টে চালকের আসনে অস্ট্রেলিয়া

৪

গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ, শিরোপার হাতছানি

৫

ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন বিধিমালা, আবেদন করতে হবে যেভাবে

৬

মার্কিন নিষেধাজ্ঞা এড়িয়ে ৫ হাজার গোপন সংস্থার মাধ্যমে অস্ত্র আমদানি করছে ইরান

৭

এইচএসসির ফল জানার নিয়মে পরিবর্তন, যেভাবে জানা যাবে

৮

জাপান সফরে প্রাপ্তির হিসাব-নিকাশ: ‘বিগ-বি’র নতুন সমীকরণে বাংলাদেশ

৯

তাহসিফের মৃত্যু: হত্যার সন্দেহ, তদন্তে একাধিক সংস্থা

১০

লন্ডনে কিশোরীকে ‘ধর্ষণ’: ২ বাংলাদেশিকে ধরতে হুলিয়া, ১০ হাজার পাউন্ড পুরস্কার

১১

সিঙ্গাপুরে প্রায় ২৪০ শ্রমিকের বেতন বকেয়া, বিপাকে বাংলাদেশিরা

১২

ইউক্রেনে রেলস্টেশনে রুশ ড্রোন হামলা, নিহত ১৪

১৩

পাকিস্তান থেকে আসা ১০ কনটেইনার কাঁচা তামাক আটক, রাজস্ব ফাঁকির শঙ্কা

১৪

এবার ভোট কারচুপির অভিযোগে বিক্ষোভের ডাক জামায়াতের

১৫

এক লাখ ৩০ হাজারের বেশি ভোটে জামায়াতের প্রার্থীকে হারালেন মির্জা ফয়সল

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত