রাজনীতি

শাহবাগে গণবিক্ষোভের ডাক দিলেন হাসনাত আবদুল্লাহ

আজাদ প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ৩০ অক্টোবর ২০২৬, ০৬:১০
 ছবি:

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, জননিরাপত্তাহীনতা, আইনের শাসনের অনুপস্থিতি, হত্যাকাণ্ড, চাঁদাবাজি ও লুটতরাজের প্রতিবাদে শাহবাগে গণবিক্ষোভের ডাক দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহ।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল ৩টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। এনসিপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ফেসবুকে এক ভিডিওবার্তায় এই কর্মসূচির কথা জানান হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, ‘বর্তমানে এমন একটা পরিস্থিতি আমরা অতিক্রম করছি যেখানে আমাদের মন খারাপেরও অধিকার নেই। কেউ যদি মন খারাপও করে তাহলেও তাকে বাসা থেকে উঠিয়ে নিয়ে যাওয়ার মত ঘটনা এখন প্রতিনিয়তই ঘটছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জনগণের সঙ্গে কোনো ধরনের আলাপ আলোচনা না করে একাধিকবার জ্বালানি তেলের দাম বৃদ্ধি, দ্রব্যমূল্যের নাভিশ্বাস এবং নাগরিক জীবনে বর্তমানে যে পরিস্থিতি তৈরি হয়েছে, নিরাপত্তাহীনতা এবং যেই ধরনের আইনের শাসনের অনুপস্থিতি, প্রতিনিয়ত হত্যাকাণ্ডের ঘটনা, চাঁদাবাজি, লুটতরাজ, রাস্তাঘাটে ভয়ের সংস্কৃতি এখন আবার নতুন করে তৈরি হয়েছে- সেইসবের প্রতিবাদে আগামীকাল শুক্রবার বিকাল ৩টায় শাহবাগে জাতীয় নাগরিক পার্টির ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের উদ্যোগে আমরা একটি প্রতিবাদ সমাবেশ আমরা করছি। সেখানে আপনাদের উপস্থিতি কাম্য।’

তিনি আরও বলেন, ‘এই লড়াই আমরা চালিয়ে যাব সুশাসনের জন্য, একটা সুস্থ সুন্দর সমাজের জন্য। সেই লড়াই আপনাদের স্বতস্ফূর্ত অংশগ্রহণ আমরা চাই। আগামীকাল ঠিক বিকাল ৩টায় শাহবাগের জাদুঘরের সামনে।’

১

শাহবাগে গণবিক্ষোভের ডাক দিলেন হাসনাত আবদুল্লাহ

২

৭১৯ রানের ওয়ানডে ম্যাচে জিতল ইংল্যান্ড, ডাকেটের ১৬৭

৩

কেপটাউন টেস্টে চালকের আসনে অস্ট্রেলিয়া

৪

গ্যাবনকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ, শিরোপার হাতছানি

৫

ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন বিধিমালা, আবেদন করতে হবে যেভাবে

৬

মার্কিন নিষেধাজ্ঞা এড়িয়ে ৫ হাজার গোপন সংস্থার মাধ্যমে অস্ত্র আমদানি করছে ইরান

৭

এইচএসসির ফল জানার নিয়মে পরিবর্তন, যেভাবে জানা যাবে

৮

জাপান সফরে প্রাপ্তির হিসাব-নিকাশ: ‘বিগ-বি’র নতুন সমীকরণে বাংলাদেশ

৯

তাহসিফের মৃত্যু: হত্যার সন্দেহ, তদন্তে একাধিক সংস্থা

১০

লন্ডনে কিশোরীকে ‘ধর্ষণ’: ২ বাংলাদেশিকে ধরতে হুলিয়া, ১০ হাজার পাউন্ড পুরস্কার

১১

সিঙ্গাপুরে প্রায় ২৪০ শ্রমিকের বেতন বকেয়া, বিপাকে বাংলাদেশিরা

১২

ইউক্রেনে রেলস্টেশনে রুশ ড্রোন হামলা, নিহত ১৪

১৩

পাকিস্তান থেকে আসা ১০ কনটেইনার কাঁচা তামাক আটক, রাজস্ব ফাঁকির শঙ্কা

১৪

এবার ভোট কারচুপির অভিযোগে বিক্ষোভের ডাক জামায়াতের

১৫

এক লাখ ৩০ হাজারের বেশি ভোটে জামায়াতের প্রার্থীকে হারালেন মির্জা ফয়সল

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত