আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ: টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

আজাদ ডেস্ক:
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ৩১ অক্টোবর ২০২৬, ০৫:১০
 ছবি:

ঢাকার আশুলিয়া শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষের জেরে পুলিশ ও শ্রমিকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। এ ঘটনায় পুলিশ সদস্যসহ বেশ কয়েকজন শ্রমিক ও পথচারী আহত হয়েছেন। ভাঙচুর ও বিক্ষোভের জেরে শিল্পাঞ্চলের অন্তত ১৩টি কারখানা বন্ধ হয়ে গেছে।


এদিকে আন্দোলনের মধ্যেই বোমা সদৃশ তিনটি বস্তু উদ্ধার করেছে শিল্প পুলিশ। আজ দুপুরে বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের নিশ্চিন্তপুর এলাকায় নিউ এইজ কারখানার সামনে থেকে এই বস্তু উদ্ধার করা হয়।

শনিবার (৩১ অক্টোবর) দুপুরে আশুলিয়া শিল্প পুলিশ-১ এর অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ কারখানা ছুটি ও উত্তেজনাকর পরিস্থিতির বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায়, শনিবার সকাল ৮টার পর থেকে আশুলিয়ার কাঠগড়া বাজার, নয়াপাড়া ও নিশ্চিন্তপুর এলাকার বিভিন্ন পোশাক কারখানায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। শ্রমিকরা কারখানার ভেতরে কাজ বন্ধ করে বাইরে বেরিয়ে আসেন এবং বিক্ষোভ শুরু করেন।

এ সময় কন্টিনেন্টাল, এআর জিন্স ও সিডব্লিউএসহ বেশ কিছু কারখানায় শ্রমিকরা ইটপাটকেল নিক্ষেপ ও ব্যাপক ভাঙচুর চালান। বিশেষ করে এআর জিন্স ও কন্টিনেন্টাল কারখানার বিভিন্ন গ্লাস ভাঙচুরের শিকার হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এআর জিন্সসহ সংশ্লিষ্ট কারখানা কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করতে বাধ্য হয়।

পরে দুপুর থেকে বিক্ষুব্ধ শ্রমিকরা আবদুল্লাহপুর-বাইপাইল সড়কের নিশ্চিন্তপুর এলাকায় অবস্থান নিয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ করতে থাকে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং মহাসড়ক ও শিল্পাঞ্চলের শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালান।


এতে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ঘটনা ঘটে। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এই সংঘর্ষে এক পুলিশ সদস্যসহ বেশ কয়েকজন শ্রমিক ও পথচারী আহত হয়েছেন। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, এখনো ঘটনাস্থলে শ্রমিক ও পুলিশের মধ্যে থমথমে ও মুখোমুখি অবস্থান বিরাজ করছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, শ্রমিক অসন্তোষের জেরে ওই এলাকার অন্তত ১৩টি কারখানা বন্ধ রয়েছে। এর মধ্যে নিউ এইজ, নীট এশিয়া, স্টার্লিং ক্রিয়েশন, কন্টিনেন্টাল ও এআর জিন্স উল্লেখযোগ্য। তবে এসব বিষয়ে কারখানাগুলোর দায়িত্বশীল কর্মকর্তাদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।


সার্বিক বিষয়ে আশুলিয়া শিল্প পুলিশ-১ এর অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন, আমার কাছে তথ্য রয়েছে ৬টির মতো কারাখানা ছুটি ঘোষণা করা হয়েছে।

১

হাসিনা ফিরলে আওয়ামী লীগের পুরোপুরি কবর হবে: সারজিস

২

এইচএসসির ফল প্রকাশ, কেমন করলেন জাতীয় দলের খেলোয়াড়েরা

৩

রংমেক হাসপাতালে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর

৪

ব্রাহ্মণবাড়িয়ায় টিকটকে কমেন্ট করা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০

৫

এইচএসসিতে এত ফেল কেন, উত্তরণের পথ কী

৬

মুজিব-হাসিনার জন্মস্থান গোপালগঞ্জে দাঁড়িয়ে জামায়াত আমিরের প্রতিশ্রুতি, ‘দাবি আদায়ে আমরা অনড়’

৭

দিনাজপুর শিক্ষা বোর্ডের ইতিহাসে সর্বনিম্ন পাসের হার, ৪৯ কলেজে সবাই ফেল

৮

বাংলাদেশের স্পিনারদের পাত্তা না দিয়ে বড় জয় ওয়েস্ট ইন্ডিজের

৯

ইনানীতে দেশের ৩১তম গ্যাসক্ষেত্রের সম্ভাবনা, মিলতে পারে তেলের সন্ধানও

১০

কক্সবাজারে ৫৯ দিনে ১,০৫৯ আসামি গ্রেপ্তার, অতিরিক্ত আটক কিশোর গ্যাংয়ের ১৯৬ সদস্য

১১

আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ: টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

১২

এইচএসসি ফলাফলে এবারও রংপুরের প্রতিষ্ঠানগুলো শীর্ষে

১৩

ডিএমপির সাবেক অতিরিক্ত কমিশনার হারুন হারুন বরখাস্ত, একযোগে বদলি ৬ কর্মকর্তা

১৪

গ্রামবাসীর চাঁদায় খেলার মাঠের জমি ক্রয়, আরও ৬০ শতক কিনে দেবে ক্রীড়া মন্ত্রণালয়

১৫

তাহসিফের মৃত্যু: ‘বন্ধুস্থানীয় ছোটভাই’ দীপের ৪ দিনের রিমান্ড

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত