মুজিব-হাসিনার জন্মস্থান গোপালগঞ্জে দাঁড়িয়ে জামায়াত আমিরের প্রতিশ্রুতি, ‘দাবি আদায়ে আমরা অনড়’

আজাদ ডেস্ক:
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ৩১ অক্টোবর ২০২৬, ০৬:১০
 ছবি:

শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার জন্মস্থান গোপালগঞ্জে ‘ঢাকা-খুলনা-ঝিনাইদহ-কুষ্টিয়া লংমার্চ’-এর পথসভা অনুষ্ঠিত হয়েছে।

এ সময় জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান জনতার উদ্দেশে বক্তব্য দেন। জনতার উচ্ছ্বাসকে সম্মান জানিয়ে তিনি ১১ দলের সাত দফা দাবি আদায়ে অনড় ভূমিকা পালনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

আজ শনিবার লংমার্চের বহর গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া মোড়ে পৌঁছালে হাজার হাজার নারী-পুরুষ বহরটিকে স্বাগত জানান।

গোপালগঞ্জের কাশিয়ানীর পথসভা শেষে লংমার্চের বহর খুলনার উদ্দেশে যাত্রা করে। খুলনা মহানগরীর বাবরী চত্বর ও ফুলতলার বাসস্ট্যান্ডের স্বাধীনতা চত্বরের পথসভায় যোগ দেবে এই লংমার্চ। এরপর যশোরের মুড়লীর মোড় এবং ঝিনাইদহের বাস টার্মিনালের পথসভায় যোগ দিয়ে সবশেষে কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হবে।

এছাড়া লংমার্চ রুটের বিভিন্ন স্থানে আয়োজিত গণজমায়েতে অনানুষ্ঠানিক বক্তব্য দেবেন ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতা ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানসহ অন্য নেতারা। রাস্তার দুই ধারে দাঁড়িয়ে ১১ দলের স্থানীয় নেতাকর্মীদের দেওয়া অভিবাদন গ্রহণ করবে লংমার্চের বহর।

এর আগে সকাল ১০টায় শরীয়তপুরের নাওডোবায় এক পথসভায় যোগ দেয় লংমার্চের বহর। তারও আগে সকাল ৭টায় রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ১১ দলীয় ঐক্যের এই লংমার্চের উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হয়।

দাবি আদায়ে ১১ দল গত ৫ সেপ্টেম্বর চট্টগ্রাম অভিমুখে প্রথম লংমার্চ এবং ১৯ সেপ্টেম্বর রংপুর অভিমুখে দ্বিতীয় লংমার্চ পরিচালনা করে।

১

হাসিনা ফিরলে আওয়ামী লীগের পুরোপুরি কবর হবে: সারজিস

২

এইচএসসির ফল প্রকাশ, কেমন করলেন জাতীয় দলের খেলোয়াড়েরা

৩

রংমেক হাসপাতালে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর

৪

ব্রাহ্মণবাড়িয়ায় টিকটকে কমেন্ট করা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০

৫

এইচএসসিতে এত ফেল কেন, উত্তরণের পথ কী

৬

মুজিব-হাসিনার জন্মস্থান গোপালগঞ্জে দাঁড়িয়ে জামায়াত আমিরের প্রতিশ্রুতি, ‘দাবি আদায়ে আমরা অনড়’

৭

দিনাজপুর শিক্ষা বোর্ডের ইতিহাসে সর্বনিম্ন পাসের হার, ৪৯ কলেজে সবাই ফেল

৮

বাংলাদেশের স্পিনারদের পাত্তা না দিয়ে বড় জয় ওয়েস্ট ইন্ডিজের

৯

ইনানীতে দেশের ৩১তম গ্যাসক্ষেত্রের সম্ভাবনা, মিলতে পারে তেলের সন্ধানও

১০

কক্সবাজারে ৫৯ দিনে ১,০৫৯ আসামি গ্রেপ্তার, অতিরিক্ত আটক কিশোর গ্যাংয়ের ১৯৬ সদস্য

১১

আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ: টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

১২

এইচএসসি ফলাফলে এবারও রংপুরের প্রতিষ্ঠানগুলো শীর্ষে

১৩

ডিএমপির সাবেক অতিরিক্ত কমিশনার হারুন হারুন বরখাস্ত, একযোগে বদলি ৬ কর্মকর্তা

১৪

গ্রামবাসীর চাঁদায় খেলার মাঠের জমি ক্রয়, আরও ৬০ শতক কিনে দেবে ক্রীড়া মন্ত্রণালয়

১৫

তাহসিফের মৃত্যু: ‘বন্ধুস্থানীয় ছোটভাই’ দীপের ৪ দিনের রিমান্ড

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত