স্থানীয় সরকার নির্বাচন

সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট

আজাদ প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ২৮ আগস্ট ২০২৬, ০৭:০৮
 ছবি:

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দিতে চায় নির্বাচন কমিশন (ইসি)। তবে প্রয়োজন হলে তফসিল অক্টোবরে যেতে পারে। কমিশনের লক্ষ্য, চলতি বছরের শেষ নাগাদ স্থানীয় সরকার নির্বাচনের প্রথম ধাপের ভোট আয়োজন করা। বৃহস্পতিবার রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসিরউদ্দিন। সিইসি বলেন, স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি কমিশনের রয়েছে। তবে নির্বাচনের সময় নির্ধারণে পরীক্ষা, দুর্গাপূজাসহ বিভিন্ন বিষয় বিবেচনায় নিতে হচ্ছে। নভেম্বর মাসে বার্ষিক পরীক্ষা না হলে ডিসেম্বর থেকে স্থানীয় নির্বাচন শুরু করা সম্ভব হবে বলে তিনি জানান। এ এম এম নাসিরউদ্দিন বলেন, ‘নভেম্বরে যাতে বার্ষিক পরীক্ষা না হয়, সে বিষয়ে আমরা সংশ্লিষ্টদের অনুরোধ করব। পরীক্ষা নভেম্বরের পরিবর্তে অন্য সময়ে হলে ডিসেম্বর থেকে স্থানীয় নির্বাচন শুরু করা সম্ভব।’

নির্বাচনের তারিখ নির্ধারণের ক্ষেত্রে কমিশনের প্রস্তুতি থাকলেই সবকিছু নির্ভর করে না বলেও মন্তব্য করেন সিইসি। তাঁর ভাষায়, দেশে নির্বাচন আয়োজনের সময় নির্ধারণের সম্পূর্ণ নিয়ন্ত্রণ সব সময় নির্বাচন কমিশনের হাতে থাকে না। আগামী বছরের শুরুতে এসএসসি পরীক্ষা রয়েছে। এর আগে চলতি বছরের শেষ দিকে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্পনা করছে কমিশন। পরীক্ষা, উৎসব ও অন্যান্য জাতীয় কর্মসূচির সঙ্গে সমন্বয় করেই ভোটের সময়সূচি চূড়ান্ত করা হবে।

রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকের বিষয়েও সাংবাদিকদের জানান সিইসি। তিনি বলেন, প্রায় ৪০ মিনিটের বৈঠকে নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। স্থানীয় সরকার নির্বাচনকে বিশ্বাসযোগ্য, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে রাষ্ট্রপতির সহযোগিতা চেয়েছে কমিশন। রাষ্ট্রপতি নির্বাচন কমিশনকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। সিইসি বলেন, দেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার বিষয়ে রাষ্ট্রপতি আগ্রহ প্রকাশ করেছেন। তাঁকে জানানো হয়েছে, স্থানীয় সরকার নির্বাচন এবং ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন সম্পূর্ণ প্রস্তুত।

স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও প্রস্তুতি নিচ্ছে কমিশন। সিইসি জানান, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে খুব শিগগির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠক করবে ইসি।

নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় প্রকিউরমেন্টের কাজও শেষ হয়েছে বলে জানান সিইসি। ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটারদের জন্য পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার ব্যবস্থাও থাকবে।

স্থানীয় সরকার নির্বাচনের তফসিল সেপ্টেম্বরেই হবে কি না—এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, কমিশনের প্রস্তুতি সম্পন্ন থাকলেও নির্বাচন আয়োজনের ক্ষেত্রে পরীক্ষা, উৎসবসহ বিভিন্ন জাতীয় কর্মসূচির বিষয় বিবেচনায় নিতে হচ্ছে। এসব বিষয় সমন্বয় করেই তফসিল ও ভোটের সময় নির্ধারণ করা হবে। ফলে সেপ্টেম্বরের মধ্যে তফসিল ঘোষণার লক্ষ্য থাকলেও চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে জাতীয় পর্যায়ের বিভিন্ন কর্মসূচি ও শিক্ষাপঞ্জির ওপর। সবকিছু অনুকূলে থাকলে ডিসেম্বরেই শুরু হতে পারে স্থানীয় সরকার নির্বাচনের প্রথম ধাপের ভোট।

মক্কা গিয়ে নতুন প্রজন্মের উদ্দেশ্যে যে বার্তা দিলেন অভিনেত্রী রাখি

ভারতে মুক্তির প্রথম দিনেই ১১৭ কোটি রুপি আয় করল ‘টক্সিক’

বাংলাদেশের ভূমি দিয়ে ভারতের ৭৬৫ কেভি বিদ্যুৎ লাইন আবার আলোচনায়

মাঠে গড়াচ্ছে আফগান প্রিমিয়ার লিগ, সেপ্টেম্বরে প্লেয়ার্স ড্রাফট

সালমান-নয়নতারা জুটি দেখতে মুখিয়ে ভক্তরা, ‘মনস্টার’-এ দুই বাঙালি অভিনেতা

‘খণ্ডিত সংস্কার’ মানবে না বিরোধী দল, সংসদ থেকে ওয়াকআউট

লর্ডসে ভালো শুরু করেও ধরে রাখতে পারল না পাকিস্তান

সৌদি যুবরাজকে চিঠি প্রধানমন্ত্রীর, সম্পর্ক আরও গভীর করার বার্তা

অর্থনৈতিক চাপে বাড়ছে জাপানি তরুণীদের যৌনকর্মে জড়ানোর অভিযোগ

১০

একই ফিফা উইন্ডোতে ব্রাজিল–উরুগুয়ে-পানামা

১১

নেপাল–তিব্বত সীমান্তে নতুন হ্রদ, আবারও আকস্মিক বন্যার শঙ্কা

১২

৬৪ জেলার তদারকি-সমন্বয়ের দায়িত্বে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ

১৩

বিসিএস শিক্ষা ক্যাডার সমিতির হিসাবে কোটি টাকার অসংগতি

১৪

সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট

১৫

কয়লার রামপালে এবার ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৪

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত