ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ বর্জন করে সংসদ থেকে ওয়াক আউট করেছে প্রধান বিরোধীদল জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ অন্যান্য বিরোধীদলের সংসদ সদস্যরা। ওয়াক আউটের পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে এক বিস্ফোরক মন্তব্য করলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। ভাইরাল হওয়া পোস্টে হাসনাত আব্দুল্লাহ লেখেন, Get out Chupuu'। যাতে ১ ঘণ্টায় প্রায় ৩ লাখ লাইক এবং ২২ হাজার শেয়ার পড়েছে। স্ট্যাটাসটি এখন পর্যন্ত ৯ হাজার মানুষ শেয়ার করেছেন। মতপার্থক্য থাকলেও আ.লীগের বিরুদ্ধে একসঙ্গে লড়াই চলবে: হাসনাত আবদুল্লাহ মতপার্থক্য থাকলেও আ.লীগের বিরুদ্ধে একসঙ্গে লড়াই চলবে: হাসনাত আবদুল্লাহ এর আগে সংসদের অধিবেশনের ৩টা ৪০ মিনিটে রাষ্ট্রপতিকে ভাষণ দেয়ার জন্য স্পিকার হাফিজ উদ্দিন আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানান। স্পিকারের আহ্বানের পরপরই বিরোধী দলের সংসদ সদস্যরা নিজ নিজ আসনে দাঁড়িয়ে প্রতিবাদ জানান। তাদের হাতে বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়। প্ল্যাকার্ডগুলোতে ‘জুলাই নিয়ে গাদ্দারি চলবে না’, ‘জুলাইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা বন্ধ কর’সহ নানা স্লোগান লেখা ছিল। এসময় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের নেতৃত্বে বিরোধীদলের সদস্যরা সবাই ওয়াক আউট করে সংসদ অধিবেশন কক্ষ থেকে বের হয়ে যান। এ সময় স্পিকার তাদেরকে বার বার বসার অনুরোধ জানালেও তারা রাষ্ট্রপতির ভাষণ বর্জন করে চলে যান। মধ্যরাতে লাইভে এসে ‘জবাবদিহিতা’ নিশ্চিতের প্রতিশ্রুতি হাসনাত আবদুল্লাহর মধ্যরাতে লাইভে এসে ‘জবাবদিহিতা’ নিশ্চিতের প্রতিশ্রুতি হাসনাত আবদুল্লাহর এদিকে বৃহস্পতিবার সকালে জেষ্ঠ্য সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়। এরপর স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের পর ৩০ মিনিটের জন্য বিরতি দেয়া হয়। বিরতির পর নতুন স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে দুপুর একটার সময় আবার অধিবেশন শুরু হয়। অধিবেশন শুরু করে হাফিজ উদ্দিন আহমেদ বিনাপ্রতিদ্বন্দ্বিতায় তাকে স্পিকার নির্বাচিত করায় সংসদের সকল সদস্যকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। এরপর শোক প্রস্তাব ও বিভিন্ন কমিটি গঠন করা হয়।