দেখে নিন একনজরে

একাদশে ভর্তির খসড়া নীতিমালায় কী আছে

আজাদ প্রতিবেদক
| প্রিন্ট সংস্করণ
 ছবি:

চলতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির খসড়া নীতিমালা প্রস্তুত করেছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। সেটি চূড়ান্ত অনুমোদনের জন্য শিক্ষা মন্ত্রণালয় পাঠানো হয়েছে। মন্ত্রণালয় এ খসড়া প্রস্তাব যাচাই-বাছাই শেষে নীতিমালা আকারে জারি করবে।

শিক্ষা মন্ত্রণালয়ে জমা পড়া খসড়া নীতিমালার কপি জাগো নিউজের হাতে এসেছে। ওই খসড়া অনুযায়ী, আগামী ২ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন শুরু হবে। এ প্রক্রিয়া চলবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত। এরপর ভর্তি কার্যক্রম শেষে ২৩ সেপ্টেম্বর থেকে একাদশের ক্লাস শুরু হবে। এবারও শিক্ষার্থীদের পছন্দ পরিবর্তন বা মাইগ্রেশনের সুযোগ থাকবে।

ভর্তির আবেদন শুরু কবে : খসড়া নীতিমালা অনুযায়ী, আগামী ২ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে হবে। ভর্তিচ্ছু সব শিক্ষার্থীকে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে।

যেসব শিক্ষার্থী এসএসসি ও সমমানের ফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছে, তাদেরও এ সময়ের মধ্যে একাদশে ভর্তির আবেদন করতে হবে।

পুনর্নিরীক্ষণের ফল পরিবর্তন হলে নতুন সুযোগ : পুনর্নিরীক্ষণে যেসব শিক্ষার্থীর ফল পরিবর্তন হবে, তারা ১২ ও ১৩ সেপ্টেম্বর নতুন করে আবেদন করার সুযোগ পাবে। এরপর আবেদন যাচাই-বাছাই শেষে ২০, ২১ ও ২২ সেপ্টেম্বর একাদশ শ্রেণিতে ভর্তির কার্যক্রম অনুষ্ঠিত হবে।

একাদশের ক্লাস : ভর্তি কার্যক্রম শেষ হওয়ার পর ২৩ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু করার পরিকল্পনা করা হয়েছে। তবে নির্ধারিত সময়ের মধ্যে কোনো কলেজ বা মাদরাসায় ভর্তি হতে না পারা শিক্ষার্থী, প্রত্যাশিত প্রতিষ্ঠান না পাওয়া শিক্ষার্থী কিংবা কোনো কারণে আবেদন করতে না পারা শিক্ষার্থীদের জন্যও পরবর্তী সময়ে আবেদনের সুযোগ রাখা হচ্ছে।

ফল পুনর্নিরীক্ষণে প্রায় ১৩ লাখ আবেদন : এবারের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের জন্য ৪ লাখের বেশি পরীক্ষার্থী ১২ লাখ ৮৭ হাজার ৯৫৬টি আবেদন করেছে। এর মধ্যে ১০ লাখ ৫৬ হাজারের বেশি আবেদন করা হয়েছে লিখিত (তত্ত্বীয়) পরীক্ষার উত্তরপত্রের জন্য। অন্যদিকে ব্যবহারিক পরীক্ষার খাতার জন্য আবেদন পড়েছে ২ লাখ ৩১ হাজারের বেশি।

গত ১০ আগস্ট এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এবার ১১টি শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন। অর্থাৎ প্রায় ৭ লাখ পরীক্ষার্থী উত্তীর্ণ হতে পারেনি।

২৫ লাখ আসন, খালি থাকতে পারে অর্ধেকের বেশি : দেশের কলেজ ও মাদরাসা মিলিয়ে একাদশ শ্রেণিতে ভর্তিযোগ্য আসন রয়েছে প্রায় ২৫ লাখ। ফলে এবার মোট আসনের অর্ধেকের বেশি খালি থাকার আশঙ্কা রয়েছে। তবে আসন বেশি থাকলেও জিপিএ-৫ পাওয়া সব শিক্ষার্থী পছন্দের প্রতিষ্ঠানে ভর্তি হতে পারবে না। কারণ, তুলনামূলক ভালো ও জনপ্রিয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আসনসংখ্যা সীমিত।

এবার ১১টি শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজারের বেশি শিক্ষার্থী। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৬ হাজার ৯ জন।

একাদশে ভর্তির খসড়া নীতিমালায় কী আছে

বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান আবার ভারতের অংশ হবে

৫ গোলের জয়ে লা লিগা শুরু বার্সেলোনার

কোন পথে বাংলাদেশ-ভারত সম্পর্ক?

শেষ মুহূর্তের নাটকে নিউক্যাসলের মাঠে হার এড়াল লিভারপুল

শ্বাসরুদ্ধকর জয়ে মৌসুম শুরু ম্যানচেস্টার সিটির

এশিয়ান গেমসে সেরা পারফর্মারদের পাঠানোর নির্দেশ ক্রীড়া প্রতিমন্ত্রীর

তহুরার হ্যাটট্রিকে রাজশাহী স্টার্সের বড় জয়ে শেষ

কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল মঙ্গলবার শুরু

১০

মেসির গোলও যথেষ্ট হলো না মায়ামির জন্য

১১

রোমাঞ্চকর জয়ে মৌসুম শুরু রিয়াল মাদ্রিদের

১২

দুইবার জীবন পেয়ে পাডিক্কালের সেঞ্চুরি, ভারতের ৩০০

১৩

এনআইডি-পাসপোর্টসহ স্পর্শকাতর তথ্য ফাঁস, তিন বছরে ৬৮ ঘটনা

১৪

৭৫০ বলেই শেষ টেস্ট! স্টার্ক-শরিফুলের তাণ্ডবে ম্যাকাইতে রেকর্ডের পর রেকর্ড

১৫

একাধিক বিব্রতকর রেকর্ড গড়ে ম্যাকাই টেস্ট হারল বাংলাদেশ

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত