সারাদেশ

কওমি ছাত্রদের আপত্তির মধ্যেই কড়া নিরাপত্তায় শান্তিপূর্ণভাবে হলো কলেজের কনসার্ট

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৯
 ছবি:

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে কয়েক হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ; অপ্রীতিকর ঘটনা এড়াতে বিপুল পুলিশ মোতায়েন

কওমি ছাত্র ঐক্য পরিষদের আপত্তি, আলোচনা-সমালোচনা ও অপ্রীতিকর ঘটনার আশঙ্কার মধ্যেই ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে নবীনবরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কনসার্ট অনুষ্ঠিত হয়েছে। কড়া নিরাপত্তার মধ্যে সোমবার দিনভর আয়োজিত এসব কর্মসূচিতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কলেজের কয়েক হাজার শিক্ষার্থীর পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও কনসার্টে অংশ নেন।

অনুষ্ঠানকে কেন্দ্র করে দুপুরের পর কলেজের দক্ষিণ ক্যাম্পাস ও আশপাশের এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্য থেকে স্বেচ্ছাসেবক দল গঠন করে নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব দেওয়া হয়।

সোমবার দুপুর ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের মূল ক্যাম্পাসসংলগ্ন নিয়াজ মুহম্মদ উচ্চবিদ্যালয়ের মাঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে নবীনবরণ শুরু হয়। পরে নবীনবরণ ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের সংসদ সদস্য ও বাণিজ্য মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।

কলেজের অধ্যক্ষ এ কে এম উবায়দুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক, জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি জহিরুল হক খোকন, সহসভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম ও মমিনুল হক মমিন, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সদস্য হাফিজুর রহমান মোল্লা কচিসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল শিক্ষার্থীদের নিজেদের দুর্বল বা কম মেধাবী মনে না করার আহ্বান জানান। তিনি বলেন, সরকারি কলেজে পড়ার সুযোগ কাজে লাগিয়ে শিক্ষার্থীদের শিক্ষা ও জ্ঞানচর্চায় আরও এগিয়ে যেতে হবে।

২০২৪ সালের গণঅভ্যুত্থানের প্রসঙ্গ তুলে তিনি বলেন, কথা বলার রাজনীতি, স্লোগানের রাজনীতি কিংবা হুমকি-ধমকির রাজনীতি আর বাংলাদেশে হবে না। জাতীয় রাজনীতির পাশাপাশি ছাত্ররাজনীতিতেও সহনশীলতা প্রয়োজন। শিক্ষার্থীদের মতামত, আচরণ ও দাবি বুঝে ক্যাম্পাসে ছাত্ররাজনীতি পরিচালনা করতে হবে।

নবীনবরণ অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিকেল সাড়ে ৩টার দিকে কলেজের দক্ষিণ ক্যাম্পাসে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। প্রথমে স্থানীয় শিল্পীরা গান পরিবেশন করেন। পরে ঢাকার জনপ্রিয় ব্যান্ড ‘হাইওয়ে’র শিল্পী হাসান ইথার ও তাঁর দলের সদস্যরা মঞ্চে ওঠেন। তাঁদের পরিবেশনায় উচ্ছ্বসিত হয়ে ওঠেন শিক্ষার্থীরা।

কনসার্টের আগে থেকেই কলেজের দক্ষিণ ক্যাম্পাসে শিক্ষার্থীদের ভিড় বাড়তে থাকে। পুলিশ সদস্যদের পাশাপাশি স্বেচ্ছাসেবকেরাও বিভিন্ন প্রবেশপথ ও অনুষ্ঠানস্থলে দায়িত্ব পালন করেন। তিনটি গান পরিবেশনের পর বিকেল সাড়ে ৪টার দিকে আসরের নামাজের জন্য বিরতি দেওয়া হয়।

কওমি ছাত্র ঐক্য পরিষদের আপত্তির কারণে আগে নবীনবরণের সাংস্কৃতিক অনুষ্ঠানের স্থান পরিবর্তন করে কলেজ কর্তৃপক্ষ। মূল ক্যাম্পাসসংলগ্ন মাঠের পরিবর্তে দক্ষিণ ক্যাম্পাসে অনুষ্ঠান আয়োজন করা হয়।

কনসার্টে অংশ নেওয়া দুই নারী শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে বলেন, তাঁদের শিক্ষাপ্রতিষ্ঠানের কনসার্ট নিয়ে বাইরের কারও হস্তক্ষেপ তাঁরা চান না। তাঁরা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান উপভোগ করছেন এবং ভবিষ্যতে আরও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের প্রত্যাশা করেন।

সিটি কলেজ ছাত্রদলের সভাপতি জিহাদ হোসেন গাজী বলেন, কোনো বাধা-বিপত্তি ছাড়াই তাঁরা শান্তিপূর্ণভাবে কনসার্ট শেষ করতে পেরেছেন। তিনি এ জন্য জেলা ছাত্রদল ও ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের শিক্ষকদের ধন্যবাদ জানান। ভবিষ্যতে কলেজে আরও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানের সমন্বয়ক ও জেলা ছাত্রদলের সদস্যসচিব সমীর চক্রবর্তী বলেন, হাজারো শিক্ষার্থীর উপস্থিতি আবারও প্রমাণ করেছে ব্রাহ্মণবাড়িয়া সংস্কৃতির রাজধানী। কোনো বাধা বা প্রতিবন্ধকতা ছাড়াই অনুষ্ঠান সফলভাবে শেষ হয়েছে।

তবে কনসার্ট আয়োজনের শুরু থেকেই এর বিরোধিতা করে আসছিল কওমি ছাত্র ঐক্য পরিষদ। সংগঠনটির এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, কনসার্ট আয়োজন না করার বিষয়ে স্থানীয় প্রশাসন ও সংসদ সদস্য তাঁদের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু সেই প্রতিশ্রুতি রক্ষা করা হয়নি। বিষয়টি সংগঠনের মুরুব্বিরা দেখবেন বলে জানান তিনি।

এর আগে কনসার্ট আয়োজনের বিষয়ে আপত্তি জানিয়ে কওমি ছাত্র ঐক্য পরিষদ সদর আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল ও জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলামের কাছে পৃথক স্মারকলিপি দেয়। পরে কওমি ছাত্র ঐক্য পরিষদের নেতাদের সঙ্গে সংসদ সদস্যের আলোচনা হয়। সেখানে ক্যাম্পাসের ভেতরের দিকে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের বিষয়ে সিদ্ধান্ত হয়।

ব্রাহ্মণবাড়িয়ায় সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে এর আগেও উত্তেজনার ঘটনা ঘটেছে। গত ১৮ আগস্ট জেলা পুলিশ লাইনে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির আগমন উপলক্ষে আয়োজিত একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে হামলার ঘটনা ঘটে। উচ্চ শব্দে গান বাজানো নিয়ে পাশের জামিয়া দারুল আরকাম আল-ইসলামিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের একাংশ সেখানে চড়াও হয় বলে অভিযোগ ওঠে। পরে পুলিশের সঙ্গে সংঘর্ষে পুলিশ সদস্যসহ প্রায় ৩০ জন মাদ্রাসাশিক্ষার্থী আহত হন এবং অনুষ্ঠানটি বন্ধ হয়ে যায়।

এর আগে গত ৩০ মে কওমি শিক্ষার্থীদের আপত্তির মুখে ব্রাহ্মণবাড়িয়া শহরের অন্নদা সরকারি উচ্চবিদ্যালয়ে দর্শকপ্রিয় সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী বন্ধ করা হয়েছিল। সর্বশেষ শনিবার অনুষ্ঠিত নৌকাবাইচে গান-বাজনা নিয়ে কওমি ছাত্র পরিষদের আপত্তির পর প্রশাসনের প্রস্তুতি সভায় সাউন্ডবক্স ব্যবহার নিষিদ্ধ করা হয়।

এসব ঘটনার পর কওমি ছাত্রদের আপত্তির মধ্যেই এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের নবীনবরণ ও কনসার্ট অনুষ্ঠিত হলো। অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা ও স্বেচ্ছাসেবকদের তৎপরতায় শেষ পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষ হয় পুরো আয়োজন।

একসময়ের ‘বাংলার ভেনিস’ বরিশাল এখন দারিদ্র্যে শীর্ষে

ইসরাইলি নৃশংসতায় ব্রিটিশ মদদ, সরকারের গড়িমসি আর কত

টানাপোড়েন সত্ত্বেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক রাখতে আগ্রহী ভারত

কীটনাশক কোম্পানির ‘ইচ্ছামতো’ দামে দিশাহারা কৃষক

ঢাকার দুই সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী সেলিম উদ্দিন ও সাদিক কায়েম

ব্যবসায়ীকে মামলার ভয় দেখিয়ে ১৮ লাখ টাকা ও ক্রিপ্টো আদায়ের অভিযোগ

জামালপুরে মুক্তিযোদ্ধার ঘরে আগুন, অভিযোগের সত্যতা যাচাই করছে পুলিশ

কওমি ছাত্রদের আপত্তির মধ্যেই কড়া নিরাপত্তায় শান্তিপূর্ণভাবে হলো কলেজের কনসার্ট

স্ক্যাম সেন্টার: কম্বোডিয়ায় ‘বন্দি’ ৩২ জনের খোঁজ চায় পরিবার

১০

জিন্নাহর ছবি, ‘নির্ভীক জুলাই’, শিক্ষক মূল্যায়ন: জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ঢাবি

১১

ময়মনসিংহ মেডিকেলে আগুনের পর চার মৃত্যু, পদদলিত হওয়ার তথ্য নাকচ প্রশাসনের

১২

রাজপথে বাঁচার আকুতি: তিন প্রত্যক্ষদর্শীর বর্ণনায় রাব্বী হত্যাকাণ্ড

১৩

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানের জাদুকরী পারফরম্যান্সে যুক্তরাষ্ট্র দলে ডাকের অপেক্ষা

১৪

দিনাজপুরে হলুদ তরমুজ চাষে সফল কৃষক হাবিবুর রহমান

১৫

রংপুরে পুলিশ কর্মকর্তাদের অব্যাহতির বিরুদ্ধে নারাজি মঞ্জুর

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত