পলিথিনের মাচাং ঘরে আশ্রয় নিয়েছিলেন তাঁরা

পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ছয়জনের মৃত্যু

পাবনা প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ০১ নভেম্বর ২০২৬, ০৯:১১
 ছবি:

পাবনা সদর উপজেলায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ছয়জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে শিশু-কিশোরও রয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার গোবিন্দপুর এলাকার সোনাপাতি বিলে এ ঘটনা ঘটে। মালঞ্চি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন বাবু এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত ছয়জন হলেন মালঞ্চি ইউনিয়নের গজমতিকুণ্ডা এলাকার রবিউল ইসলামের ছেলে শাওন (২৪), নলমুড়া এলাকার ইসমাইল মোল্লার ছেলে রব্বেল মোল্লা (২০), শাহজাহান প্রামাণিকের ছেলে মিজানুর রহমান (১০), নাজিম উদ্দিনের ছেলে সাজিদ (১৪), শাহাদুলের ছেলে আব্দুল্লাহ (১৮) এবং ইবাদুলের ছেলে ইমন (১৪)।

ইউপি চেয়ারম্যান কবির হোসেন বাবু জানান, কয়েকজন একসঙ্গে বিলে মাছ ধরতে গিয়েছিলেন। বিকেলে বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে তাঁরা একটি মাচাং ঘরে আশ্রয় নেন। পলিথিন দিয়ে তৈরি ওই ঘরের ভেতরে একটি চৌকি ছিল। সেখানেই বজ্রপাতের ঘটনা ঘটে।

তিনি বলেন, বজ্রপাতে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়। কিছুটা সময় পর স্থানীয় লোকজন বিষয়টি জানতে পারেন। এলাকাটি দুর্গম হওয়ায় উদ্ধারকাজে সমস্যা হয়। পরে আহত তিনজনকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের শরীর মারাত্মকভাবে পুড়ে গেছে বলেও জানান তিনি।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, খবর পাওয়ার পরপরই দুর্গম ওই এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধারসহ প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

একসঙ্গে ছয়জনের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বিষয়:

পাবনা
১

লালমনিরহাটে কিশোর গোল্ডকাপে চ্যাম্পিয়ন বসুন্ধরা ক্রীড়া চক্র

২

কক্সবাজারের জ্যেষ্ঠ সাংবাদিক আহমদ গিয়াস আর নেই

৩

২২ দিনের নিষেধাজ্ঞা শেষে সাগরে নামছেন কক্সবাজারের হাজারো জেলে

৪

কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে কত পয়েন্ট লাগবে, দেখে নিন

৫

আতঙ্কে রাতে আত্মীয়দের বাড়ি থাকেন মানিক পশারীর মেয়ে-বোন

৬

ডিএমপির নিউজ পোর্টালে রাজনৈতিক বার্তা, হ্যাকের শঙ্কা

৭

বাড়িতে মাদক-ডিজে পার্টি, অতিরিক্ত ডিআইজি জহির সাময়িক বরখাস্ত

৮

শ্রীলঙ্কার রানপাহাড় টপকে ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন পাকিস্তান

৯

দ্বিতীয় টেস্টের দল ঘোষণা বাংলাদেশের, কনকাশনে বাদ মুমিনুল

১০

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের শঙ্কা, যেসব এলাকায় আঘাত হানতে পারে

১১

বিশ্বকাপ ফাইনালের ষড়যন্ত্র তত্ত্ব নিয়ে মুখ খুললেন মার্তিনেজ

১২

মিঠুন-সোহানের সেঞ্চুরিতে খুলনার রক্ষা, রাজশাহীকে টানছেন মেহরব

১৩

পিছিয়ে থেকেও দুর্দান্ত প্রত্যাবর্তনে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ দক্ষিণ আফ্রিকার

১৪

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে কি যুক্ত হচ্ছে ইরান?

১৫

কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশন ঘেরাওয়ের চেষ্টা, উত্তেজনা

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত