আনুমানিক মূল্য ২ কোটি ৪৫ লাখ টাকা- দাবি বিজিবির

নওগাঁয় ২৪৫ কেজির কষ্টিপাথরের শিবলিঙ্গ উদ্ধার, আটক ১

নওগাঁ প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ২৯ অক্টোবর ২০২৬, ১১:১০
 ছবি:

নওগাঁয় পাচারের উদ্দেশ্যে রাখা ২৪৫ কেজি ওজনের কষ্টিপাথরের একটি শিবলিঙ্গ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় মোস্তফা আলী (৩৪) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বিজিবির দাবি, উদ্ধার করা মূর্তিটির আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৪৫ লাখ টাকা।

বুধবার নওগাঁ সদর উপজেলার চক রাজবল্লভ এলাকায় অভিযান চালিয়ে মূর্তিটি উদ্ধার ও মোস্তফা আলীকে আটক করা হয়। সন্ধ্যায় ১৬ বিজিবি নওগাঁ ব্যাটালিয়নের মিডিয়া সেলে পাঠানো তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম এ তথ্য জানান। আটক মোস্তফা আলী চক রাজবল্লভ গ্রামের গহির উদ্দিন প্রামাণিকের ছেলে।

লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে, মোস্তফা আলী পাচারের উদ্দেশ্যে একটি মূল্যবান কষ্টিপাথরের শিবলিঙ্গ নিজের কাছে রেখেছেন। পরে একটি টাস্কফোর্স গঠন করে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় তাঁর কাছ থেকে ২৪৫ কেজি ওজনের শিবলিঙ্গটি উদ্ধার করা হয়।

বিজিবি অধিনায়ক আরও জানান, উদ্ধার করা মূর্তিটি ও আটক ব্যক্তিকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নওগাঁ সদর মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় অবৈধ চোরাচালান ও মাদক পাচারবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

১

এবার ক্ষমা চাইলেন মাসুদের শ্যালিকা, কান ধরে তওবা শ্বশুরের

২

শেষ মুহূর্তের গোলে হার এড়াল মেসির মায়ামি

৩

নওগাঁয় ২৪৫ কেজির কষ্টিপাথরের শিবলিঙ্গ উদ্ধার, আটক ১

৪

জামালপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

৫

দুই দিনেও নেভেনি ইনানীর গ্যাসের আগুন, আরও সাত দিন জ্বলতে পারে

৬

আগের দুই মৌসুমের লোকসান পুষিয়ে নিতে আগাম আলু চাষে ব্যস্ত কৃষক

৭

রামুর বাঁকখালী নদীতে সম্প্রীতির কল্পজাহাজ ভাসা উৎসব

৮

অস্বাভাবিক জাহাজভাড়ায় চাপে পর্যটক, ভাড়া নির্ধারণ ও টিকিট ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

৯

জাতীয় সাঁতারের প্রথম দিনে ছয় রেকর্ড, শীর্ষে নৌবাহিনী

১০

বিশ্বকাপে এক দিনে দুই জয়, কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ

১১

আলো-আধারের লুকোচুরিতে সেঞ্চুরির অপেক্ষায় সাদমান

১২

সপ্তম দিনেও সাজেকে অবরোধ, খাদ্য ও ওষুধের সংকটে বাসিন্দারা

১৩

স্পেনে দুই উচ্চগতির ট্রেনের সংঘর্ষ, নিহত অন্তত ৬৪

১৪

তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনার ‘কোনো বিকল্প নেই’: সালাহউদ্দিন

১৫

জাপানের ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি, সই ৬ সহযোগিতা দলিল

১

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

২

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

৩

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

৪

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

৫

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

৬

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

৭

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

৮

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

৯

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত