সারাদেশ

মনোহরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের ফার্মেসি থেকে রোগীদের মেয়াদোত্তীর্ণ ওষুধ দেওয়ার অভিযোগ

লাকসাম-মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯
 ছবি:

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফার্মেসি থেকে রোগীদের মেয়াদোত্তীর্ণ ওষুধ দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। রোগীদের অভিযোগ, গত এক মাসে অন্তত অর্ধশতাধিক রোগীকে কয়েক মাস আগে মেয়াদ শেষ হওয়া ওষুধ সরবরাহ করা হয়েছে। এ ছাড়া প্রায় ১০ বছর ধরে ফার্মাসিস্টের পদ শূন্য থাকায় জুনিয়র মেকানিক পদে কর্মরত একজনকে দিয়ে ফার্মেসির ওষুধ বিতরণের কাজ চালানো হচ্ছে।

বুধবার (২ সেপ্টেম্বর) পিঠ ও পেটের ব্যথা নিয়ে ওই স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগে চিকিৎসা নিতে যান তানজিকা নামের এক নারী। চিকিৎসক তাঁকে ন্যাপ্রোক্সেন ৫০০ মিলিগ্রাম ও এক্সিয়াম মাপস ২০ ট্যাবলেট লিখে দেন। হাসপাতালের ফার্মেসি থেকে ওষুধ নেওয়ার পর তিনি দেখতে পান, এক্সিয়াম মাপস ২০-এর মেয়াদ চলতি বছরের জুন মাসেই শেষ হয়ে গেছে। বিষয়টি ফার্মেসির দায়িত্বে থাকা ব্যক্তিকে জানালে তাঁকে নতুন মেয়াদের ওষুধ দেওয়া হয়।

তানজিকা বলেন, সরকারি হাসপাতাল থেকে মেয়াদোত্তীর্ণ ওষুধ দেওয়া উদ্বেগজনক। ওই দিন তাঁর মতো আরও অনেক রোগীকে একই ধরনের ওষুধ দেওয়া হয়েছিল বলে তিনি দাবি করেন।

বাইশগাঁও গ্রামের সাথী আক্তারও একই ধরনের অভিজ্ঞতার কথা জানিয়েছেন। কোমরের ব্যথার জন্য তিনি নিয়মিত এই হাসপাতাল থেকে ওষুধ নিতেন। সম্প্রতি ওষুধ খাওয়ার পর শারীরিকভাবে আরও অসুস্থ বোধ করলে ওষুধের পাতা পরীক্ষা করে দেখতে পান, সেটির মেয়াদ এক মাস আগেই শেষ হয়েছে। সাথী আক্তার বলেন, ‘তাঁদের ভুলের কারণে আমি তো মারাও যেতে পারতাম। এমন ওষুধ তাঁরা আমাকে কেন দিলেন?’

এক রোগীর স্বজনের অভিযোগ, কোনো কোনো সময় ফার্মেসি থেকে ওষুধ নেই বলে রোগীদের ফিরিয়ে দেওয়া হয়। অথচ একই ওষুধ হাসপাতালের স্টোরে পড়ে থেকে মেয়াদোত্তীর্ণ হয়ে নষ্ট হয়। তাঁর ভাষায়, এটি শুধু অব্যবস্থাপনা নয়, জনগণের সঙ্গে অবিচার।

বিলকিস আক্তার নামের আরেক রোগী বলেন, গরিব মানুষ বিনা মূল্যে ওষুধ পাওয়ার আশায় সরকারি হাসপাতালে আসেন। কিন্তু হাসপাতাল থেকে ওষুধ না পেয়ে তাঁদের বাইরে থেকে বেশি দামে কিনতে হয়। পরে জানা যায়, সেই ওষুধ হাসপাতালের স্টোরেই পড়ে থেকে মেয়াদোত্তীর্ণ হয়েছে।

হাসপাতালে চিকিৎসা নিতে আসা একাধিক রোগী ও তাঁদের স্বজনের অভিযোগ, চিকিৎসকের ব্যবস্থাপত্রে লেখা অনেক ওষুধই হাসপাতালের ফার্মেসি থেকে পাওয়া যায় না। ফলে বাধ্য হয়ে বাইরে থেকে ওষুধ কিনতে হয়।

ফার্মাসিস্টের পদ দীর্ঘদিন ধরে শূন্য থাকার বিষয়টিও সামনে এসেছে। ফার্মেসিতে দায়িত্ব পালন করা জুনিয়র মেকানিক নাসির উদ্দিন বলেন, ২০১০ সালে জুনিয়র মেকানিক পদে তাঁর নিয়োগ হয়। স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ফার্মাসিস্ট না থাকায় ২০১৬ সাল থেকে তাঁকে ফার্মেসির দায়িত্ব দেওয়া হয়েছে।

নাসির উদ্দিন বলেন, স্টোর থেকে ওষুধ নেওয়ার আগে যাচাই-বাছাই করেই ফার্মেসিতে রাখা হয়। নিয়ম অনুযায়ী মেয়াদোত্তীর্ণ ওষুধ স্টোর বা ফার্মেসিতে থাকার কথা নয়। তবে ভুলবশত দুই-এক পাতা মেয়াদোত্তীর্ণ ওষুধ রোগীদের দেওয়া হয়ে থাকতে পারে। এ জন্য তিনি দুঃখ প্রকাশ করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত স্টোরকিপার আবুল বাসার দাবি করেন, স্টোরে কোনো মেয়াদোত্তীর্ণ ওষুধ নেই। তবে ভুলবশত এক-দুই পাতা ওষুধ থেকে যেতে পারে বলে তিনি স্বীকার করেন। তাঁর ভাষায়, ‘মানুষের ভুল হতেই পারে।’

মনোহরগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়নের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ৫০ শয্যার এই স্বাস্থ্য কমপ্লেক্স স্থাপন করা হয়েছে। এখানে সরকারি ব্যবস্থাপনায় রোগীদের চিকিৎসা ও বিনা মূল্যে ওষুধ দেওয়ার কথা। সরকারি সরবরাহের ওষুধ ও চিকিৎসাসামগ্রীর ক্রয় ও বিতরণের হিসাব রেজিস্টারে সংরক্ষণ করার নিয়ম রয়েছে। কোনো ওষুধ মেয়াদোত্তীর্ণ হলে তা আলাদা করে তালিকাভুক্ত করা এবং রেজিস্টারে এর কারণ উল্লেখ করার বিধান রয়েছে।

তবে হাসপাতালের একটি সূত্রের দাবি, স্টোর রেজিস্টার যথাযথভাবে সংরক্ষণ করা হয় না। ওষুধ আসার প্রকৃত পরিমাণের সঙ্গে রেজিস্টারে উল্লেখ করা পরিমাণে গরমিল এবং রোগীদের মধ্যে বিতরণের হিসাবেও অসংগতি রয়েছে বলে সূত্রটির অভিযোগ। ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরিদর্শনের আগে অতিরিক্ত ওষুধ সরিয়ে রাখার অভিযোগও রয়েছে। এসব কারণে সময়মতো রোগীদের মধ্যে ওষুধ বিতরণ না হয়ে সরকারের বিপুল অর্থের ওষুধ মেয়াদোত্তীর্ণ হয়ে নষ্ট হচ্ছে বলে ওই সূত্রের দাবি।

রোগীদের অভিযোগ, পাঁচ টাকা দিয়ে বহির্বিভাগের টিকিট কাটার পরও নন-কমিউনিকেবল ডিজিজ (এনসিডি) কর্নার থেকে নিয়মিত ওষুধ পাওয়া যায় না। হাসপাতালটিতে প্রতিদিন গড়ে ৩০০ থেকে ৩৫০ জন রোগী বহির্বিভাগে চিকিৎসা নিতে আসেন। তাঁদের মধ্যে ৪০ থেকে ৬০ জন উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসসহ বিভিন্ন দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত।

রোগীদের আরও অভিযোগ, চিকিৎসকের ব্যবস্থাপত্রে পূর্ণ মাত্রায় অ্যান্টিবায়োটিকসহ একাধিক ওষুধ লেখা থাকলেও ফার্মেসি থেকে সব ওষুধ দেওয়া হয় না। অনেক সময় দুই-তিন ধরনের ওষুধ দিয়েই রোগীদের ফেরত পাঠানো হয়। বাকি ওষুধ চাইলে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির কাছ থেকে অসৌজন্যমূলক আচরণেরও শিকার হতে হয় বলে অভিযোগ করেছেন কয়েকজন রোগী।

মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রিয়াংকা চক্রবর্তী বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর থেকে ওষুধ ফার্মেসিতে দেওয়ার আগে তা যাচাই করা হয়। তারপরও কোনো ভুল হয়ে থাকতে পারে। বিষয়টি নিয়ে ফার্মেসির দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সঙ্গে আলোচনা করা হবে। কারও গাফিলতি আছে কি না, তা নিরপেক্ষভাবে তদন্ত করে দেখা হবে এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সরকারি হাসপাতালে বিনা মূল্যে বিতরণের জন্য সরবরাহ করা ওষুধ মেয়াদোত্তীর্ণ হয়ে নষ্ট হওয়া এবং রোগীদের হাতে এমন ওষুধ পৌঁছানোর অভিযোগের বিষয়টি তাই তদন্ত করে দেখা জরুরি। একই সঙ্গে দীর্ঘদিন ফার্মাসিস্টের পদ শূন্য থাকা এবং ফার্মেসির দায়িত্ব অন্য পদের কর্মচারী দিয়ে পরিচালনার বিষয়টিও স্বাস্থ্য বিভাগের নজরে আনার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
 

বিষয়:

মনোহরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স মনোহরগঞ্জে মেয়াদোত্তীর্ণ ওষুধ মেয়াদোত্তীর্ণ ওষুধ রোগীদের মেয়াদোত্তীর্ণ ওষুধ কুমিল্লায় মেয়াদোত্তীর্ণ ওষুধ সরকারি হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ মনোহরগঞ্জ হাসপাতাল কুমিল্লা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের ফার্মেসি ফার্মাসিস্টের পদ শূন্য ১০ বছর ফার্মাসিস্ট নেই নাসির উদ্দিন ডা. প্রিয়াংকা চক্রবর্তী স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম সরকারি ওষুধ বিতরণ সরকারি ওষুধ নষ্ট ওষুধ বিতরণে অনিয়ম হাসপাতালের অব্যবস্থাপনা এনসিডি কর্নার বিনামূল্যে ওষুধ সরকারি হাসপাতালের সেবা রোগীদের অভিযোগ স্বাস্থ্য খাতের অনিয়ম কুমিল্লার খবর মনোহরগঞ্জের খবর লাকসাম-মনোহরগঞ্জ সংবাদ স্বাস্থ্যসেবা সরকারি ওষুধ আত্মসাৎ ওষুধের মজুত মেয়াদোত্তীর্ণ ওষুধ বিতরণ হাসপাতাল দুর্নীতি স্বাস্থ্য বিভাগের তদন্ত

মনোহরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের ফার্মেসি থেকে রোগীদের মেয়াদোত্তীর্ণ ওষুধ দেওয়ার অভিযোগ

প্রয়াস প্রতিবন্ধী স্কুলের উদ্যোগে ১৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে গ্রামীণ ও কুটির শিল্প মেলা

নওগাঁয় সড়ক পরিবহন আইনের হত্যা মামলায় একজন গ্রেপ্তার

নওগাঁয় আমবাগান থেকে গ্রাম পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার

২৭ মাস বিদ্যালয়ে অনুপস্থিত, বেতন-ভাতা উত্তোলনের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

ঘুষের অভিযোগ ও অনুমতি ছাড়া অনুপস্থিতি: সাত পুলিশ কর্মকর্তা বরখাস্ত

জামায়াতে যোগ দেওয়া বিচারপতি ঘুষের অভিযোগে সন্দেহের কারণে অপসারিত হয়েছিলেন

কয়লা পরিবহনে সংকট, বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ কমালো আদানি

নেপালে বিপর্যয়, জীবিত উদ্ধারের আশা ফিকে হচ্ছে

১০

চাইনিজ পোশাক ব্যবসায়ীর কোটি টাকা নিয়ে উধাও ড্রাইভার, পাঠালেন খুদেবার্তা

১১

বিটিভির লোগো পরিবর্তনের উদ্যোগ, দর্শকের সমালোচনা; প্রশ্ন তুলছেন শিল্পীরাও

১২

দশ সংসদীয় কমিটি গঠন, সভাপতির পদে বিরোধী দল উপেক্ষিত

১৩

নেপালে বন্যার প্রভাবে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি বন্ধ

১৪

বক্তব্য প্রত্যাহারে দুদককে ২৪ ঘণ্টার সময় দিলেন আসিফ

১৫

সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত