সারাদেশ

প্রয়াস প্রতিবন্ধী স্কুলের উদ্যোগে ১৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে গ্রামীণ ও কুটির শিল্প মেলা

রংপুর ব্যুরো
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯
 ছবি:

রংপুরে আগামী ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ‘রংপুর গ্রামীণ ও কুটির শিল্প মেলা’। ঘাঘট সেনা প্রয়াস পার্ক প্রাঙ্গণে আয়োজিত এ মেলার যাবতীয় প্রশাসনিক অনুমতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন আয়োজকেরা। তাঁদের দাবি, রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি), স্থানীয় ব্যবসায়ী সংগঠন এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের পরামর্শ ও সংশ্লিষ্ট বিধিমালা অনুসরণ করেই মেলার আয়োজন করা হচ্ছে।

তবে মেলা আয়োজনের খবর প্রকাশের পর থেকেই একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন আয়োজকেরা। তাঁদের দাবি, মেলায় কোনো ধরনের অশালীন বা অনৈতিক কর্মকাণ্ডের সুযোগ থাকবে না এবং সামাজিক পরিবেশ ও প্রচলিত নিয়মকানুন মেনেই মেলা পরিচালনা করা হবে।

আয়োজক কমিটি সূত্রে জানা যায়, ঘাঘট সেনা প্রয়াস পার্কের এলাকা সেনা নিয়ন্ত্রিত হওয়ায় মেলায় আগত দর্শনার্থীদের জন্য সর্বোচ্চ নিরাপত্তা ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করার ব্যবস্থা নেওয়া হয়েছে। পুরো মেলা প্রাঙ্গণ সিসি ক্যামেরার আওতায় রাখা হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি ভলান্টিয়ার ও নিরাপত্তাকর্মীরা দর্শনার্থীদের সহযোগিতায় দায়িত্ব পালন করবেন।

এবারের মেলার অন্যতম বিশেষ দিক হলো এর সামাজিক উদ্যোগ। আয়োজকদের ভাষ্য, মেলা পরিচালনা এবং দরপত্রের মাধ্যমে অর্জিত পুরো আয় স্থানীয় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের প্রতিষ্ঠান ‘প্রয়াস প্রতিবন্ধী স্কুল’-এর উন্নয়ন এবং ওই প্রতিষ্ঠানের শিশুদের সার্বিক কল্যাণে ব্যয় করা হবে।

মেলা প্রাঙ্গণে দর্শনার্থীদের যাতায়াত ও বিনোদনের বিষয়টিও বিবেচনায় নেওয়া হয়েছে। মেলার সৌন্দর্য বৃদ্ধি এবং পারাপারের সুবিধার জন্য ইতিমধ্যে দুটি দৃষ্টিনন্দন সেতু নির্মাণ করা হয়েছে। প্রবেশপথে তৈরি করা হয়েছে আধুনিক স্থাপত্যশৈলীর গেট। পুরো মেলা প্রাঙ্গণে থাকবে আলোকসজ্জা।

দর্শনার্থীদের সুবিধার জন্য বড় পরিসরে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি নামাজের জন্য নির্দিষ্ট স্থান এবং নারী ও পুরুষের জন্য পৃথক শৌচাগারের ব্যবস্থা থাকবে। নারী দর্শনার্থীদের নিরাপত্তার বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আয়োজকেরা। ইভটিজিং ও যেকোনো ধরনের হয়রানি প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের কথা বলা হয়েছে।

মেলায় শিশু-কিশোরদের বিনোদনের জন্য বিভিন্ন আধুনিক রাইড, নাগরদোলা ও সার্কাসের আয়োজন থাকছে। পাশাপাশি থাকবে গ্রামীণ ও কুটির শিল্পের ঐতিহ্যবাহী সামগ্রী, নিত্যপ্রয়োজনীয় পণ্য, প্রসাধনী, আধুনিক পোশাকসহ বিভিন্ন ধরনের পণ্যের স্টল। সাংস্কৃতিক প্রদর্শনীরও আয়োজন থাকবে।

মেলার আয়োজন ঘিরে ইতিমধ্যে রংপুরের বিভিন্ন এলাকার দর্শনার্থী ও পরিবারগুলোর মধ্যে আগ্রহ তৈরি হয়েছে বলে দাবি আয়োজকদের।

মেলা নিয়ে অপপ্রচারের অভিযোগ সম্পর্কে মেলার পরিচালক ও সমন্বয়কারী এম এ মঈন খাঁন ও বাবুল হোসেন বলেন, একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে মেলা সম্পর্কে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। মেলায় কোনো অশালীন বা অনৈতিক কর্মকাণ্ড হতে দেওয়া হবে না। সব নিয়মকানুন ও সামাজিক পরিবেশ বজায় রেখেই মেলা পরিচালনা করা হবে।

তাঁরা আরও বলেন, মেলা থেকে অর্জিত আয় প্রয়াস প্রতিবন্ধী স্কুলের শিশুদের কল্যাণে ব্যয় করা হবে। তাঁদের মতে, রংপুরবাসীর জন্য এটি একটি সামাজিক ও মানবিক উদ্যোগ। এ উদ্যোগ সফল করতে তাঁরা স্থানীয় সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
 

বিষয়:

রংপুর প্রয়াস প্রতিবন্ধী স্কুল ঘাঘট সেনা প্রয়াস পার্ক রংপুর গ্রামীণ ও কুটির শিল্প মেলা রংপুর মেলা রংপুরে মেলা গ্রামীণ ও কুটির শিল্প মেলা রংপুর গ্রামীণ মেলা ১৫ সেপ্টেম্বর রংপুর মেলা সেনা প্রয়াস পার্ক প্রতিবন্ধী শিশুদের জন্য মেলা রংপুর মেলার খবর রংপুরের মেলা কুটির শিল্প গ্রামীণ শিল্প কুটির শিল্প মেলা ২০২৬ রংপুর মেলা ২০২৬ মেলার আয়োজন রংপুরের সাংস্কৃতিক অনুষ্ঠান রংপুর বিনোদন রংপুরে নাগরদোলা রংপুরে সার্কাস মেলায় নিরাপত্তা রংপুর মেলা নিরাপত্তা এম এ মঈন খাঁন বাবুল হোসেন প্রয়াস প্রতিবন্ধী স্কুলের উন্নয়ন বিশেষ চাহিদাসম্পন্ন শিশু প্রতিবন্ধী শিশুদের কল্যাণ রংপুরের খবর

মনোহরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের ফার্মেসি থেকে রোগীদের মেয়াদোত্তীর্ণ ওষুধ দেওয়ার অভিযোগ

প্রয়াস প্রতিবন্ধী স্কুলের উদ্যোগে ১৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে গ্রামীণ ও কুটির শিল্প মেলা

নওগাঁয় সড়ক পরিবহন আইনের হত্যা মামলায় একজন গ্রেপ্তার

নওগাঁয় আমবাগান থেকে গ্রাম পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার

২৭ মাস বিদ্যালয়ে অনুপস্থিত, বেতন-ভাতা উত্তোলনের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

ঘুষের অভিযোগ ও অনুমতি ছাড়া অনুপস্থিতি: সাত পুলিশ কর্মকর্তা বরখাস্ত

জামায়াতে যোগ দেওয়া বিচারপতি ঘুষের অভিযোগে সন্দেহের কারণে অপসারিত হয়েছিলেন

কয়লা পরিবহনে সংকট, বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ কমালো আদানি

নেপালে বিপর্যয়, জীবিত উদ্ধারের আশা ফিকে হচ্ছে

১০

চাইনিজ পোশাক ব্যবসায়ীর কোটি টাকা নিয়ে উধাও ড্রাইভার, পাঠালেন খুদেবার্তা

১১

বিটিভির লোগো পরিবর্তনের উদ্যোগ, দর্শকের সমালোচনা; প্রশ্ন তুলছেন শিল্পীরাও

১২

দশ সংসদীয় কমিটি গঠন, সভাপতির পদে বিরোধী দল উপেক্ষিত

১৩

নেপালে বন্যার প্রভাবে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি বন্ধ

১৪

বক্তব্য প্রত্যাহারে দুদককে ২৪ ঘণ্টার সময় দিলেন আসিফ

১৫

সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৪

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত