শিক্ষার্থীদের মোবাইল ফোনে নিষেধাজ্ঞা, ধরা পড়লে বহিষ্কার

সিনিয়র রির্পোটার
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯
 ছবি:

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহারে কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বিদ্যালয় ক্যাম্পাসে কোনো শিক্ষার্থীর কাছে মোবাইল ফোন পাওয়া গেলে তাকে বহিষ্কার করা হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধান শিক্ষক শফিকুল ইসলাম ধানু।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয়ের নিয়মিত অ্যাসেম্বলি শেষে শিক্ষার্থীদের উদ্দেশে এ ঘোষণা দেন প্রধান শিক্ষক। এ সংক্রান্ত একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে প্রধান শিক্ষককে বলতে শোনা যায়, আগামীকাল থেকে কোনো শিক্ষার্থী মোবাইল ফোন সঙ্গে নিয়ে বিদ্যালয়ে আসতে পারবে না। এমনকি বিদ্যালয়ের গেটের ভেতরেও মোবাইল ফোন নিয়ে প্রবেশ করা যাবে না। কারও কাছে মোবাইল ফোন পাওয়া গেলে তাকে বিদ্যালয় থেকে বহিষ্কার করা হবে বলেও সতর্ক করেন তিনি।

দশম শ্রেণির শিক্ষার্থীদের উদ্দেশে প্রধান শিক্ষক বলেন, আগামী মাসের ১৫ তারিখ থেকে তাদের টেস্ট পরীক্ষা শুরু হবে। তাই এখন থেকেই পড়াশোনায় মনোযোগী হয়ে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৯৬২ সালে প্রতিষ্ঠিত বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ে বর্তমানে প্রায় ১ হাজার ২১৮ জন শিক্ষার্থী রয়েছে। চলতি বছর বিদ্যালয়টি থেকে ২১৩ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে ১০৯ জন উত্তীর্ণ হয়েছে এবং জিপিএ-৫ পেয়েছে তিনজন।

প্রধান শিক্ষক শফিকুল ইসলাম ধানু বলেন, মোবাইল ফোনে আসক্তির কারণে শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ কমছে। বিভিন্ন সময়ে শিক্ষার্থীদের কাছ থেকে মোবাইল ফোন জব্দ করা হয়েছে। পরে অভিভাবকদের অনুরোধে সেগুলো ফেরত দেওয়া হয়েছে।

তিনি বলেন, বিষয়টি নিয়ে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভায় আলোচনা করে ক্যাম্পাসে শিক্ষার্থীদের মোবাইল ফোন না আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরপরও কারও কাছে মোবাইল ফোন পাওয়া গেলে বহিষ্কারের সিদ্ধান্ত কার্যকর করা হবে।

প্রধান শিক্ষক আরও বলেন, সাধারণত ছাত্রীরা বিদ্যালয়ে মোবাইল ফোন নিয়ে আসে না। তারপরও সতর্কতার অংশ হিসেবে সব শিক্ষার্থীকে বিষয়টি জানানো হয়েছে। শিক্ষার্থীরা যেন মোবাইল ফোনের আসক্তি থেকে দূরে থেকে পড়াশোনায় মনোযোগী হয় এবং ভালো ফলাফল অর্জন করতে পারে, সে লক্ষ্যেই বিদ্যালয় কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।

এ সময় বিদ্যালয়ের শিক্ষকরা ছাড়াও ম্যানেজিং কমিটির সভাপতি আবুল কালাম আজাদ, সদস্য আজিজুল হক, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মী আবির হাসান মানিক এবং ব্যবসায়ী সারোয়ার ইবনে গিয়াস উপস্থিত ছিলেন।

 

শু/আজা

বোয়িংয়ের আড়ালে বাংলাদেশ–যুক্তরাষ্ট্রের নতুন ভূরাজনৈতিক সমীকরণ

জলবায়ু পরিবর্তনে ঢাকা-কলকাতার লাখো মানুষ বাস্তুচ্যুতির ঝুঁকিতে

সাত মাসে নিখোঁজ ১৫ হাজার ৭১৭ শিশু, এখনো উদ্ধার হয়নি ২ হাজার ৩৮

একাডেমি মাঠে গ্রিন হাউস ইনডোরের জায়গায় বসবে নতুন অ্যাথলেটিক ট্র্যাক

প্রত্যাশা অনেক, গোল নেই: সিরিয়ার কাছে হেরে বাংলাদেশের স্বপ্ন শেষের পথে

দক্ষিণ আফ্রিকায় রেকর্ডময় ৩৫০, তামিমকে ছাড়িয়ে হৃদয়ের নতুন ইতিহাস

এশিয়ান গেমসের টি-টোয়েন্টি দলে শান্ত

কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা

র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনে বিল, সংসদে তর্ক-বিতর্ক

১০

শুধু রাজনৈতিক হিস্যা চাইলে হবে না, সংবিধান সংশোধনেও আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১১

৪৬০০ ইউনিয়নে প্রার্থী দিতে চায় এনসিপি, বড় পরীক্ষার সামনে নতুন দল

১২

বিহারের কথা মাথায় রেখে বাংলাদেশের সঙ্গে পানিচুক্তি, ‘উপযুক্ত পদক্ষেপ’ নেবে ভারত

১৩

রাউজানে বিএনপির সমর্থককে গুলি করে হত্যা

১৪

রোহিঙ্গা ক্যাম্পে গোপনে বাড়ছে বহুবিবাহ, বেশি ঝুঁকিতে নারী ও শিশুরা

১৫

মালিকানা ফিরে পাওয়ার বিতর্কিত ধারা বাদ দিয়ে ব্যাংক রেজল্যুশন বিল সংসদে

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৪

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত