ইরানিরা আমাদের নজরদারি ছাড়া বাথরুমেও যেতে পারে না: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক:
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৯
সংগৃহীত ছবি:
সংগৃহীত

ইরানের সামরিক বাহিনী ও রাজনৈতিক নেতৃবৃন্দের কর্মকাণ্ডের ওপর যুক্তরাষ্ট্র সার্বক্ষণিক নজরদারি চালাতে পারে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি যুক্তরাষ্ট্রের নজরদারি এড়িয়ে ইরানিরা বাথরুমেও যেতে পারে না বলে মন্তব্য করেছেন তিনি।

স্থানীয় সময় বুধবার (২ সেপ্টেম্বর) হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ট্রাম্প। এ সময় তিনি যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সক্ষমতার কথাও তুলে ধরেন।

ট্রাম্প দাবি করেন, ইরান কয়েকদিন ধরে নতুন একটি রকেট তৈরির কাজ করছিল। রকেটটি তৈরি হয়ে গিয়েছিল এবং এর মাধ্যমে সমুদ্রে মাইন স্থাপন করা সম্ভব। ইরানের এই তৎপরতার কথা উল্লেখ করেই তিনি বলেন, ইরানিরা যুক্তরাষ্ট্রের নজরদারি এড়িয়ে চলতে পারে না।

ট্রাম্প বলেন, “আমরা তাদের ওপর খুব শক্তিশালী হামলা চালিয়েছি। যুক্তরাষ্ট্র এই মুহূর্তে হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করছে। আমরা প্রতিদিন অসংখ্য জাহাজ হরমুজ দিয়ে বের করে আনছি, যেগুলোতে মিলিয়ন মিলিয়ন ব্যারেল তেল রয়েছে। বেশির ভাগ ক্ষেত্রেই আমরা কোনো সমস্যা ছাড়াই এটি করছি। ইরানিরা প্রতিবার একটি করে ড্রোন ছোড়ে, আমরা সেগুলো ভূপাতিত করে দিই। হরমুজে আমাদের শক্তিশালী, অত্যন্ত শক্তিশালী নিয়ন্ত্রণ রয়েছে।”

তিনি আরও বলেন, “ইরান তাদের রাডার ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পুনর্গঠন এবং হরমুজে মাইন পোঁতার চেষ্টা করছে। আমাদের হামলা তাদের সব নতুন যুদ্ধাস্ত্র ধ্বংস করে দিয়েছে, যেগুলো তারা হরমুজের পাশে তৈরি করতে চেয়েছিল।”

মার্কিন প্রেসিডেন্ট বলেন, “আপনারা জানেন, আমরা হরমুজ থেকে সব মাইন অপসারণ করেছি। তারা এমন একটি রকেট তৈরি করতে চাইছিল, যেটি মাইন স্থাপন করতে পারে। কারা এমনটি করে? আপনারা কি কখনো এমন রকেট দেখেছেন, যেটি সমুদ্রে মাইন ফেলে? আমি কখনো এমন কিছু শুনিনি। কিন্তু তারা আসলে এটাই করছে। তারা এমন রকেট তৈরি করছিল এবং তাদের কাজ প্রায় শেষের দিকে ছিল। এ কারণে আমরা এগুলো ধ্বংস করে দিয়েছি।”

ট্রাম্প আরও বলেন, “আমরা দেখতে পাই তারা এমন রকেট তৈরি করছে। তারা কী কী করে, আমরা তার সবই দেখি। তারা আমাদের নজর এড়িয়ে নড়তেও পারে না। আমরা না দেখা ছাড়া তারা বাথরুমেও যেতে পারে না। তাই যখনই আমরা তাদের নতুন রকেট দেখেছি, সেটি ধ্বংস করে দিয়েছি। আমরা আরও কিছু বস্তু ধ্বংস করেছি।”

 

শু/আজা

বিষয়:

ট্রাম্প

বোয়িংয়ের আড়ালে বাংলাদেশ–যুক্তরাষ্ট্রের নতুন ভূরাজনৈতিক সমীকরণ

জলবায়ু পরিবর্তনে ঢাকা-কলকাতার লাখো মানুষ বাস্তুচ্যুতির ঝুঁকিতে

সাত মাসে নিখোঁজ ১৫ হাজার ৭১৭ শিশু, এখনো উদ্ধার হয়নি ২ হাজার ৩৮

একাডেমি মাঠে গ্রিন হাউস ইনডোরের জায়গায় বসবে নতুন অ্যাথলেটিক ট্র্যাক

প্রত্যাশা অনেক, গোল নেই: সিরিয়ার কাছে হেরে বাংলাদেশের স্বপ্ন শেষের পথে

দক্ষিণ আফ্রিকায় রেকর্ডময় ৩৫০, তামিমকে ছাড়িয়ে হৃদয়ের নতুন ইতিহাস

এশিয়ান গেমসের টি-টোয়েন্টি দলে শান্ত

কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা

র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনে বিল, সংসদে তর্ক-বিতর্ক

১০

শুধু রাজনৈতিক হিস্যা চাইলে হবে না, সংবিধান সংশোধনেও আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১১

৪৬০০ ইউনিয়নে প্রার্থী দিতে চায় এনসিপি, বড় পরীক্ষার সামনে নতুন দল

১২

বিহারের কথা মাথায় রেখে বাংলাদেশের সঙ্গে পানিচুক্তি, ‘উপযুক্ত পদক্ষেপ’ নেবে ভারত

১৩

রাউজানে বিএনপির সমর্থককে গুলি করে হত্যা

১৪

রোহিঙ্গা ক্যাম্পে গোপনে বাড়ছে বহুবিবাহ, বেশি ঝুঁকিতে নারী ও শিশুরা

১৫

মালিকানা ফিরে পাওয়ার বিতর্কিত ধারা বাদ দিয়ে ব্যাংক রেজল্যুশন বিল সংসদে

ট্রেনের ১৭ হাজার টিকিটের জন্য ২ কোটি ৭৬ লাখ বার চেষ্টা

দিল্লিতে ভারী বৃষ্টিতে বিমান চলাচল বিঘ্ন, ব্যাপক দুর্ভোগ

মিরাজ-সৌম্যকে দলে টানতে চায় রংপুর

আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার

গাজায় একদিনে নিহত আরও ৭৯ ফিলিস্তিনি

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি গুলিবিদ্ধ

মাদককারবারিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ ওসির

২ বহিরাগতের নিয়ন্ত্রণে সরকারি অফিস!

নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রমের অগ্রগতির সুযোগ নেই: আলী রীয়াজ

১০

বনানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

১১

খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত যেসব চাকরির পরীক্ষা

১২

নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

১৩

নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’

১৪

৬৭ হাজার শিক্ষক নিয়োগে এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি প্রকাশ

১৫

মাদ্রাসায় গ্রামীণ ফোন করপোরেট নম্বর ব্যবহার বাধ্যতামূলক

সম্পর্কিত